নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবার আগে নিজেকে জানতে চাই

ডাহুক বেসট

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ ! আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! ক্ষমা করবেন বৃক্ষ, আপনার শাখায় আমি সত্য পাখি বসাতে পারবো না ! বানান ভীষণ ভুল হবে আর প্রুফ সংশোধন করা যেহেতু শিখিনি ভাষায় গলদঃ আমি কি সাহসে লিখবো তবে সত্য পাখি, সচ্চরিত্র ফুল ? আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ ! সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল !

ডাহুক বেসট › বিস্তারিত পোস্টঃ

কাঁধের ব্যথা এডহেসিভ ক্যাপ্সুলাইটিস্

২০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৮

আমাদের কাঁধে ব্যথার অনেক গুলো কারণের মধ্যে এডহেসিভ ক্যাপ্সুলাইটিস্ অন্যতম । এখন পর্যন্ত এ রোগের কারণ পরিষ্কার ভাবে জানা না গেলেও রোটেটর কাফ যে মাংশপেশীসমূহ তৈরী করে তাদের টেন্ডনে প্রদাহকে বেশী দায়ী করা হয় । এছাড়া ডায়াবেটিস, হাইপোথাইরয়ডিজম্, স্ট্রোক, পারকিনসন্‘স ডিজিজ, কোন শল্য চিকিৎসা অথবা কাঁধে কোন আঘাত পাওয়ার পর এ রোগ হতে পারে । সাধারণত ৪০-৬০ বছরের মধ্যে এ রোগ হয় । নারীরা এ রোগে বেশী ভোগেন । এ রোগে কাধ এবং হাতে ব্যথা হয়, ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে এবং কাঁধ নাড়াচাড়া করতে সমস্যা হয় যার ফলে আমাদের দৈনন্দিন কাজেকর্মে বিঘ্ন ঘটে যেমন – কাপড় পরতে, ব্যক্তিগত পরিস্কার পরিছন্নতা বজায় রাখতে এবং কাঁধের উপরে কোন কিছু তুলতে বা নামাতে ইত্যাদি । সাধারণত রোগের ইতিহাস জেনে এবং কিছু শারীরিক পরীক্ষা করেই এ রোগ নির্ণয় করা যায় । তবে অন্যরোগ থেকে আলাদা করার জন্য এক্স-রে করা হয় । এটি একটি নিরাময়যোগ্য রোগ । ৯৫% ক্ষেত্রে এ রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায় তবে বেশ কয়েকমাস সময় লাগতে পারে । চিকিৎসার জন্য একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের অধীনে থেকে নিম্নরূপ সমন্বিত চিকিৎসা নিতে হবে –

১। ওষুধ – কিছু ব্যথানাশক ওষুধ এবং প্রয়োজন হলে ইন্ট্রা-আর্টিকুলার কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন ।

২। ব্যয়াম – কডম্যান’স পেন্ডুলাম এক্সারসাইজ, আর্মপিট স্ট্রেচ, ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ ইত্যাদি ।

৩। ফিজিক্যাল থেরাপি – আল্ট্রাসাউন্ড থেরাপি ছাড়াও ব্যথার জায়গায় গরম-ভেজা স্যাঁক দেয়া যায় ।

৪। অকুপেশনাল থেরাপি – কাজের সহায়ক পরিবেশ তৈরী এবং দৈনন্দিন কাজকর্ম সহজে সম্পাদন করার প্রশিক্ষন ।

এরপর ও রোগী ভালো নাহলে শল্য চিকিৎসা করা যেতে পারে । এ ধরনের সমন্বিত বিশেষজ্ঞ চিকিৎসা যে কোন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগ অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ফিজিক্যাল মেডিসিন বিভাগে পাওয়া যাবে ।



ডাঃ মোহাম্মদ ইসরাত হাসান

রেসিডেন্ট (ফেইজ-বি)

ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।

২| ২২ শে জুন, ২০১৪ রাত ৮:১৫

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ এই পোস্টের জন্য ।

সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্‍সাহিত করুন ।
আর ভাল থাকুন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.