নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো বাংলাদেশ আবার!

প্রবাসী

প্রবাসী › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলন - একজন বাংলাদেশী-আমেরিকান এর দৃষ্টিকোণ থেকে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

বাংলাদেশে যুদ্ধ অপরাধের জন্য ন্যায়বিচার কামনা এমন একটা বিষয় যা মানুষ ১৯৭১ সাল থেকেই চেয়ে আসছেন। কিন্ত সেটা আজ অবধি বাস্তবায়িত হয়নি, আর হলো যখন তখন সাজা হলো কম অনেকের দৃষ্টিতেই। সে কারণেই শাহবাগের এই প্রতিবাদ -- ন্যায়বিচার পাওয়ারই একটা স্বতস্ফুর্ত প্রকাশ। একটি বাপার আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে আমাদের এই প্রবল চাওয়া কি শুধু একটি মানুষের ফাসি হলেই পূরণ হবে? শুধু একটি কারণেই আমাদের এত ক্ষোভ? নাকি আমরা আরো কিছু চাই?.. ইংরেজীতে একটা কথা আছে "be careful what you wish for because you just might get it" -- এটা পূরণ করা তো সরকার এর জন্য খুব সহজ কাজ এবং তারপর ক্রেডিট নেবার কখাটা নাহয় নাই বোললাম । যুদ্ধাপরাধীদের শাস্তি হওয়া উচিত - সে যে দলের ই হোক না কেন, এমনকি ক্ষমতাসীন দলের মন্ত্রী বা এমপি হলেও তার বিচার হতে হবে -- এটাই সবার চাওয়া উচিত ।

আমেরিকায় এখনও অনেক মানুষ আছেন যারা যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে দক্ষিনে কনফেডারেট স্টেটস অফ আমেরিকা করতে চান ১৮৬১ -১৮৬৫ এর মত। তাদের একাধিক রাজনৈতিক পার্টিও আছে। কিন্ত তাদের পার্টি গুলোকে কি অন্য আমেরিকানরা নিষিদ্ধ করার জন্য উঠে পরে লেগেছেন? যুদ্ধ অপরাধের বিচার এক কথা, আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা আরেক বাপার।

সহজে বলতে হলে, গণতান্ত্রিক সমাজে বাস করতে চাইলে অন্যদের অধিকার এর কথাও চিন্তা করতে হবে এবং কিছু অপ্রিয় জিনিস মেনে নিতে হবে। ধন্যবাদ

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

পীরসাহেব বলেছেন: উনারে উনার আম্রিকান নাগরিকত্ব নিয়া আম্রিকার ঘরে কথা কৈতে কন, আমার দেশের বিষয়ে নাক গলানি আর দাদাগিরি করা লাগবে না।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

প্রবাসী বলেছেন: আমি চাইলে আপনার মন্তব্যটি মুছে ফেলতে পারি, কিন্ত আমার গণতান্ত্রিক বোধের কারণে তা করছি না। ভালো থাকবেন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

বিষন্ন পথিক বলেছেন: সারা জীবন দেশে বড় হয়ে আম্রিকা যেয়ে কোনো রকমে গ্রীনকার্ড পেলে মানুষ আম্রিকান বনে যায়। ভুলে যায় তার অতীত। আম্রিকার সাধুগিরি আম্রিকাতেই থাকুক, বাংলাদেশীরা ভালো বোঝে আমাদের দেশে কি দরকার।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

প্রবাসী বলেছেন: @বিষন্ন পথিক
আপনার মন্তব্য অপ্রাসন্গ্কি হলেও ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২

সিউল রায়হান বলেছেন: হাস্যকর পোস্ট। কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা.................দক্ষিনের কিছু স্টেটসের সাথে ১৯৭১ এর রাজাকারদের তুলনা?

ভাই অফ যান। অনেকদিন ধরে দেশের বাইরে আছেন, তাই হুট করে আমেরিকার প্রেক্ষাপটে বাংলাদেশীদের অনুভূতি না বুঝে, কমেন্ট করবেন না।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

রাগ ইমন বলেছেন: জামায়াত শিবিরকে যে রাজনৈতিক দল বলে ভুল চিনে তার বরং আমেরিকার রাজনীতি নিয়ে লেখাই ভালো।

জামায়াত হইলো ইটালিয়ান মাফিয়াদের মত একটা ক্রিমিনাল অরগানাইজেশন।

আমেরিকা কাকে কাকে নিষিদ্ধ করে নাই তা লিখলেন আর কোন কোন দলকে নিষিদ্ধ করেছে সেইটা লিখলেন না? ইউরোপে আমেরিকায় নাৎসীরা , বিভিন্ন ইসলাম ধর্ম ভিত্তিক ছোট ছোট অনেক দল নিষিদ্ধ । জামায়াত তাদের মত কাজ কর্ম করলে নিষিদ্ধ হবে না কেন?

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪

প্রবাসী বলেছেন: @সিউল রায়হান
আমি কতদিন দেশের বাইরে আছি বা ভেতরে আছি -- সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আমার কোন কম্মেন্ট টা আপনার অপছন্দ?

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৬

সিউল রায়হান বলেছেন: পুরা পোস্টই অপছন্দ /:)

মেহেরজান মুভিটার কথা মনে পড়লো। রিকনসিলিয়েশন করা উচিত আমাদের => এই টাইপের পোস্ট হয়ে গেসে এইটা

মিনেসোটার কমেন্ট মুছলেন কেন?

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

নাইট রিডার বলেছেন: এত আম্রিকা আম্রিকা করেন , বলেন আম্রিকা কোন নাৎসিরে মাফ করছে, আর যাদের তারা মাফ করে নাই তারা কি কোন রাজনৈতিক দল খুলতে পারবে? টিকে থাকা তো দূরের কথা।

এবার আম্রিকান্দের মত চিন্তা করেন আর বলেন যে দলের প্রতিষ্ঠা হয়েছে রাজাকারি দিয়ে সেই দলের কোন গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭

রিমন০০৭ বলেছেন: লেখক একজন আমেরিকান, আগে বাংগালী হউন তারপর বাংলাদেশ নিয়ে লিখুন X(

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

প্রবাসী বলেছেন: @সিউল রায়হান
আমি রিকনসিলিয়েশন এর কথা বলি নাই ভাই--বলতে পারেন আমার পোস্টের সার হচ্ছে "লিভ এন্ড লেট লিভ"। সকল যুদ্ধাপরাধের সুষ্ঠ বিচার হওয়া দরকার - এ বাপরে আপনার সাথে আমি একমত
যাহোক, শুভসকাল - হave a nice day.

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

প্রবাসী বলেছেন: @রিমন০০৭
আপনি কি বলতে চাচ্ছেন, স্পস্ট করে বলেন -- আপনার মন্তব্য অস্পস্ট, ধন্যবাদ তা সত্বেও

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

রিমন০০৭ বলেছেন: তার আগে আপনি বলুন:
বাংলাদেশী-আমেরিকান বলতে কি বুঝিয়েছেন? এটা কি খায় নাকি মাথায় দেয়? আপনি আমেরিকার সংবিধান হাতে নিয়ে "ওথ" নিয়েছেন? তাইলে নিজেরে বাংগালী বলেন ক্যামনে?

হয় আপনি বাংগালী নয়তো আমেরিকান-----কোনটা?

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: আপনার পুরো পোস্ট লাইন বাই লাইন পড়লাম। প্রায় সব কিছুতেই একমত হয়ে গিয়েছিলাম, শেষে শুধুমাত্র এক জায়গায় এসে আটকে গেলাম। যুদ্ধ অপরাধের বিচার এক কথা, আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা আরেক বাপার। - ভাল বলেছেন​। একটা প্রশ্ন করি, দ​য়া করে উত্তরটি দিয়ে যাবেন। আমাকে বিশ্বের এমন একটি রাজনৈতিক দল দেখাবেন, যে দলটি রাজনৈতিকভাবে সে দেশের জন্মলগ্নে বিরোধিতা করে, এরপর সে দেশের স্বাধীনতার পর আবার সে দেশেই রাজনীতি করার প্র​য়াস ব্যক্ত করে।

সহজ করে বলি, আপনার ঘর তৈরির সময় কেউ যদি আপনার ঘর ভেঙে দেয়ার চেষ্টা করে, আপনাকে আঘাত করে, আপনার সর্বস্ব কেড়ে নিয়ে আপনাকে নিঃস্ব করে, তাহলে আপনার ঘর তৈরির পর আপনি কি তাকে সেই ঘরে থাকতে দিবেন? তাকে কি আপনার থাকতে দেয়া উচিৎ? আপনার কি মনে হয়? দ​য়া করে জানাবেন কি...

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

প্রবাসী বলেছেন: @এক আলোকবর্ষ​ দূরে:
পার্টিটার নাম 'বাংলাদেশ জামাতে ইসলামী' , 'পাকিস্তান জামাতে ইসলামী' না । এই পার্টির সমর্থক ও সদস্যরা বাংলাদেশের নাগরিক এবং তারা বাংলা ভাষাভাষী। আপনার সাথে একমত যে এই পার্টির কিছু সদস্য বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলো, কিন্তু এ কারণে কি আপনি তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারেন? সেটাও করার চেষ্টা করলে একমাত্র গণতান্ত্রিক উপায়ে করা উচিত - যেমন গণভোট। আরেকটি বিষয়, যদিও এই পার্টি কে নিষিদ্ধ করা হয়, এর সমর্থকরা অন্য কোনো পার্টি গঠন করে কি আত্মপ্রকাশ করবে না? নাকি এদের নির্বাসনে পাঠানোর চিন্তা করছেন? এদের সমর্থক সংখা কত?
আপনার সুচিন্তিত কমেন্ট এর জন্য ধন্যবাদ। Best wishes.

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

প্রবাসী বলেছেন: @রিমন০০৭
দ্বৈত নাগরিকত্ব এর কথা শুনেছেন কখনো?

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

প্রবাসী বলেছেন: @নাইট রিডার:
আমেরিকার ইমিগ্রেশন আইন অনুযায়ী কোনো সাবেক নাত্সী পার্টির মেম্বার যদি যুদ্ধাপরাধ গোপন করে আমেরিকার নাগরিকত্ব নিয়ে থাকে, তাহলে টার নাগরিকত্ব খারিজ করা যাবে। এছাড়া নাত্সী পার্টির মেম্বারদের আর কোনো বাধা নেই আমেরিকার নাগরিকত্ব নেবার।
সূত্র: Click This Link

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

প্রবাসী বলেছেন: এবং আমেরিকা তে বেশ কিছু neo-nazi পার্টি আছে। তাদের সদস্য সংখ্যা খুব বেশি না - যদিও শোনা যাই যে ইদানিং তাদের সমর্থন নাকি কিছু বাড়ছে।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

রিমন০০৭ বলেছেন: না তা শুনব কেন? আমরাতো অশিক্ষিত ক্ষ্যাত!

জামাত যেমন পাকিস্তানের পা চাটে আপনিও আমেরিকার পা চাটেন--- কোনো পার্থক্য নাই---

আর মানুষ ২ টা বিয়া করলে যেমন ফালতু হয়ে যায়, দ্বৈত নাগরিকত্বও আমার কাছে তেমনি

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

প্রবাসী বলেছেন: রিমন০০৭: আমি আপনাকে ব্লক করছি - আপনার অসুস্থ কমেন্ট এর কারণে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.