নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো বাংলাদেশ আবার!

প্রবাসী

প্রবাসী › বিস্তারিত পোস্টঃ

রাজিব হায়দারের হত্যা প্রসংগে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

রাজিব হায়দার এর বর্বর হত্যাকান্ড শাহবাগ এর আন্দোলনকারীদের আরো সংঘবদ্ধ করবে জামাতের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবিতে - সেটাই স্বাভাবিক। এটাও স্পষ্ট যে রাজিব হায়দার যদি মানুষের ধর্মীয় অনুভুতিকে তামাশা করে লেখালেখি না করতেন, তাহলে হয়তো তার এই পরিনতি হতোনা। আমরা ভালো করেই জানি যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার অপপ্রয়োগ করেন, দুর্ভাগ্যবশত তার ফলাফল অনেক সময় এরকমই হয়ে থাকে - কারণ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষে এধরনের দায়িত্বজ্ঞানশূন্য মানুষকে চব্বিশ ঘন্টা ঘাতকের আক্রমন থেকে রক্ষা করা কোনভাবেই সম্ভব নয়। তার পরিবার এবং বন্ধুদের জন্য সমবেদনা প্রকাশ করছি।



সূত্র: রাজিব এর ব্লগ http://nuranichapa.wordpress.com/

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

এস্কিমো বলেছেন: এটাও স্পষ্ট যে রাজিব হায়দার যদি মানুষের ধর্মীয় অনুভুতিকে তামাশা না করে লেখালেখি না করতেন, তাহলে হয়তো তার এই পরিনতি হতোনা।

- আপনি বলতে চাচ্ছেন রাজীব তার লেখালেখির জন্যে নিহত হয়েছে?

তাহলে জাফর মুন্সী নিহত হলো কি কারনে?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

এস্কিমো বলেছেন: এই পোস্টে রাজীব হত্যাকে ধর্মীয় দৃষ্টিকোন থেকে যৌক্তিকতা দেওয়া হয়েছে। যা মুলত হত্যার পক্ষে সাফাই মাত্র।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

প্রবাসী বলেছেন: আমি জাফর মুন্সী হত্যাকান্ড সম্মন্ধে কিছুই জানিনা - সেজন্য মন্তব্য করতে পারছিনা। তবে রাজীব হায়দার লেখালেখি ছাড়া আর কোন কারণে ঘাতকদের টার্গেট হযে থাকতে পারেন আপনি কি মনে করেন?..

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

যেড ফ্রম এ বলেছেন: এস্কিমোর সাথে সহমত। এই পোস্ট হত্যার পক্ষে সাফাই গাওয়াই বৈকি!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

প্রবাসী বলেছেন: আমি এই নির্মম হত্যাকান্ডের দ্রুত সুবিচার আশা করি অন্য সবার মত এবং স্পষ্ট করে বলছি - এই পোস্ট হত্যাকান্ডের সপক্ষে কোনো সাফাই গাওয়া নয়।আমি সব ধরনের সহিংসতার বিরোধী।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

প্রবাসী বলেছেন: @এস্কিমো
জাফর মুন্সী হত্যাকান্ড সম্মন্ধে অবহিত হলাম - অত্যন্ত মর্মান্তিক। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে -এই আশা করছি এবং সরকার ও সহানুভূতিশীল বাক্তিরা মৃতের পরিবারের পাশে দাড়াবেন - এই কামনা করছি।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

প্রবাসী বলেছেন: যদি http://nuranichapa.wordpress.com/ মরহুম রাজিবের ব্লগ না হয়ে থাকে সেক্ষেত্রে আমার এই ব্লগ পোস্টটি একরকম নিরর্থক বলা যেতে পারে।এজন্য আমার এই পোস্ট এর পাঠকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.