নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো বাংলাদেশ আবার!

প্রবাসী

প্রবাসী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ: জলবায়ূ পরিবর্তনের ভয়াবহ চিত্র

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ূ পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে কিরকম সঙ্গিন হবে সেটা এই সংক্ষিপ্ত ভিডিওটা দেখলে বোঝা যায়। অকল্পনীয় হলেও সত্যি যে, ২১০০ সালে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ ১৩ ফুট বৃদ্ধি পাবে বলে অনেক জলবায়ূ বিজ্ঞানীদের অভিমত। তখন বাংলাদেশের কোস্ট লাইন কেমন হবে?..ধারণা করা হচ্ছে আগামী চল্লিশ বছরে বাংলাদেশ ১৭% জমি হারাবে ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের কাছে, আর ১৮ মিলিয়ন (প্রায় দুই কোটি) মানুষ গৃহহীন হবে। আর ২১০০ সাল নাগাদ এই সংখ্যা হবে ৫০ মিলিয়ন বা ৫ কোটি। এই সব মানুষ কোথায় আশ্রয় পাবে? ঐতিহাসিকভাবে যে সব দেশ কার্বন ডাই অক্সাইড, মিথেন সমূহ গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় বিকিরণকারী, তাদের এই দায়িত্ব বহন করা হবে নৈতিক কর্তব্য। কিন্তু বাস্তবে এই সব দেশ এই দায়িত্ব পালনে এখন পর্যন্ত অনিচ্ছুক। সুতরাং বাংলাদেশের মানুষের জলবায়ূ পরিবর্তন মোকাবিলার যে সংগ্রাম সেটা সামনের দিনে অকল্পনীয় ভাবে কঠিন হবে সেটা নিশ্চিত । ভিডিও: নিউ ইয়র্ক টাইমসের সৌজন্যে #ClimateChange #Bangladesh

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.