| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিশরের রামসিস স্কয়ারের পার্শে অবস্থিত মাসজিদুল ফাতহে সহস্রাধিক মিশরী মানুষ গতকাল থেকে আটকা পড়ে আছে। জাজিরা টিভি শায়মা নামের একজন মহিলার সাথে যোগাযোগের মাধ্যমে সার্বক্ষনিক সব খবর ভিডিও সহ সরাসরি সম্প্রচার করছে। উল্লেখ্য যে, মিশরী সেনাবাহিনী তাদের উপর ধুমা সহ উপর্যপুরি টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। গতকাল জুমার নামাজের পর থেকে শুধু রামসিস স্কয়ারে দুই শতাধিক নিহত হয়েছে। তবে সব লাশ গভীর রাতে মাসজিদের নিচতলা থেকে এম্বুলেন্সের মাধ্যমে অজ্ঞত জাগায় সরিয়ে ফেলেছে মিশরী সেনাবাহিনী। দেশের সর্বত্র চলছে সেনাবিপ্লবের বিরুদ্বে চরম আন্দোলন। মাসজিদে ফাতহে আটকে পড়া লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর কালেমা পাঠ করছে, আর সেনারা তাদের হত্যা করার চেষ্টা করছে। চলছে সেনাবাহিনী বিরোধী বিরামহীন আন্দোলন।পাখির মত শাহাদাত বরণ করছে মানুষ। যাচ্ছে কোথায় আজহারের দেশ মিশর?
©somewhere in net ltd.