নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখে হেসে যাই, মনে কেদে যাই, এ নহে মোর ছলনা...

পেকে পাকা পেপে

দৈত্য

"দাত থাকতে দাতের মর্ম বুঝিনা" -- দাতের মর্ম না বুঝলেও, এই কথাটার মর্ম হারে হারে বুঝি।

দৈত্য › বিস্তারিত পোস্টঃ

সমালোচকদের মুখে ঝাড়ু মেরে আদালত বুঝিয়ে দিল বিচার বিভাগ স্বাধীন।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

বিদেশী প্রজাতির দুটি পাখি প্রিন্স ও প্রিন্সেস ম্যাকাওয়ের জীবন বাঁচানোর জন্য আদালতের প্রতি আবদুল ওয়াদুদের পক্ষের আইনজীবীগন আহ্বান জানান। তারা বলেন, ‘প্রিন্সকে নিয়ে যাওয়ার পর থেকে প্রিন্সেস ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না। ছোট দুটি বাচ্ছা রয়েছে, তাদের প্রতিও প্রিন্সেস (মা ম্যাকাও) খেয়াল করছে না। পাখিটির দু’টি ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কথা কয়েকদিনের মধ্যেই। প্রিন্স না থাকায় ডিমে থাকা অনাগত বাচ্চা দুটির জীবনও হুমকির মুখে। এমতাবস্থায় মা পাখি ও অনাগত বাচ্চা দু’টির জীবন বাঁচানোর জন্য আগামী ২০ জানুয়ারি পর্যন্ত (পূর্বে ধার্যকৃত) প্রিন্সকে প্রিন্সেসের কাছে দেয়া হউক।’

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তার আদেশে বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী নালিশি পাখিটি কোনপক্ষের হেফাজতে থাকবে এই এখতিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নেই।

....উল্লেখ্য, ওই ম্যাজিস্ট্রেট ৩ জানুয়ারির আদেশে বলেন, ‘বর্ণিত পাখিগুলো উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে ফেরত প্রদানের নিমিত্ত সংশ্লিষ্ট থানার ওসি বরাবর এস/ডব্লিউ প্রেরণ করা হউক।’

....এই আদেশের সঙ্গে সঙ্গে উপস্থিত আইনজীবী ও বাইরে দাঁড়ানো উৎসাহী লোকজন ক্ষোভ প্রকাশ করতে থাকেন। ক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেটের আজকের এবং পূর্বের দু’টি আদেশকে পরস্পর সাংঘর্ষিক বলে মতামত ব্যাক্ত করেন।

....ম্যাজিস্ট্রেটের আদেশ দু’টির বিষয়ে অ্যাডভোকেট মো. আজাদ রহমান বলেন, ‘যেহেতু তিনি (ম্যাজিস্ট্রেট) ১০০ ধারায় মামলাটি আমলে নিয়ে পাখিটির জোড়া ভেঙে প্রিন্সকে উদ্ধার করে বাদীর কাছে ফেরত দেয়ার আদেশ দিয়েছেন, সেহেতু তিনি পাখিটিকে বিবাদীর কাছে ফিরিয়ে দিয়েই মামলাটিকে নথিজাত করলে ন্যায়সঙ্গত হতো।

....মতামত চাইলে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ সাগর বলেন, ‘আদালতের আজকের আদেশ তার পূর্ববর্তী আদেশের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তিনি (ম্যাজিস্ট্রেট) পাখিটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে পারতেন। যেহেতু তিনি তা করেননি, সেহেতু আমি বলবো ম্যাজিস্ট্রেটের আজকের আদেশ সম্পূর্ণ বেআইনী।’



.....দুই মুইক্কা স্বাধীন বিচার বিভাগের(?) গুষ্টি কিলাই....ক্ষেতাপুড়ি...

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

মুহাই বলেছেন: অতি স্বাধীনতা ভালো নাও হতে পারে ।

১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

দৈত্য বলেছেন: স্বাধীনতা মানে নিয়ম তান্ত্রিক বাস্তব স্বাধীনতা চাই। তাই বলে ছাগলের দাড়ি আর রবিন্দ্রনাথের দাড়ি অভিন্ন দেখার স্বাধীনতা ???

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

ভেজাল* বলেছেন: স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই, পাখি নিয়া মামলা।

১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০

দৈত্য বলেছেন: বিকাশ সাহেব খালাচ, পকরুল জেলে --এসবতো মুখস্ত রায়। তাই... পশু পাকি গরু চাগল এদরওতো ধর্ষন, ডিভোর্সের মত ঝামেলা হতে পারে ...একন এগুলি ছাড়া আর উপায় কি....

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: বিচার বিভাগ স্বাধীন =p~ এর চেয়ে বড় জোকস আর কিছু নাই =p~

১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮

দৈত্য বলেছেন: বিচার বিভাগের স্বাধীনতা না তাকলেও মনেহয় দেশে ধর্ষনের স্বাধীনতা চলচে আর কি....

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

লোপা এসহক বলেছেন:
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি দুটিকে বাযেয়াপ্ত করে উম্মুক্ত বনে ছেড়ে দেয়া উচিত ছিল।

১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৩

দৈত্য বলেছেন: যেহেতু পাকিগুনাই বৈদেশী তাই স্কাইপিতে আলোচনা করে উম্মুক্ত বনে ছেড়ে দিলে দিতেও পারে...দেকেন কি অয়...

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

মহাজাগতিক মুসাফির বলেছেন:


ইচ্ছা ছিল একটি হাস্য রসাত্মক মন্তব্য করব।
কিন্ত দেশের বর্তমান অবস্থায় এমন এক পর্যায়ে চলে গেছে যে, মানুষের বিবেক সম্পূর্ণ ভোতা হয়ে গেছে।
বহু কারনে পাকিস্তানকে ঘৃণা করি। কিন্ত তাদের বিচার ব্যবস্থায় পারমানবিক প্রধানমন্ত্রীকে কি পদ ত্যাগে বাধ্য করেনি ?
কি হবে আমাদের ? কোথায় যাচ্ছি আমরা ?
যে দেশে প্রকাশ্য দিবালোকে বিশ্বজিতের মত নিরাপরাধ, নিরস্ত্র, মানুষ কে পৈশাচিক কায়দায় বাহাদুরির সাথে বাধ্যের তালে তালে হত্যা করতে পারে, সে দেশে বিচার বিভাগ তো খুজে পাওয়া যায় না।
আর এর পক্ষে যখন কিছু মানুষ কে বক্তব্য রাখতে দেখি তখন মনে হয় এটাই কি তাহলে জাহান্নাম !

১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

দৈত্য বলেছেন: গ্রাম্য মোড়োলদের বিচার ব্যবস্থা এরচে অনেক ভাল।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

জহীরুল ইসলাম বলেছেন: ...দুই মুইক্কা স্বাধীন বিচার বিভাগের(?) গুষ্টি কিলাই....ক্ষেতাপুড়ি..


১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

দৈত্য বলেছেন: মানে আজকালকার বিচারকরা একটু ডাইল খোর তো.......

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: আজকালকার বিচারকরা খালি ডাইল খোরই না, ডাইলে ব্যবসা করতে গিয়া পুলিশের কাছে ধরাও খায় :প

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: *ডাইলের

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

দৈত্য বলেছেন: পিনিকে মাতাল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.