নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখে হেসে যাই, মনে কেদে যাই, এ নহে মোর ছলনা...

পেকে পাকা পেপে

দৈত্য

"দাত থাকতে দাতের মর্ম বুঝিনা" -- দাতের মর্ম না বুঝলেও, এই কথাটার মর্ম হারে হারে বুঝি।

দৈত্য › বিস্তারিত পোস্টঃ

আমি কোন দলে আছি বুঝতেছিনা...নাকি আমি একা ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

ইসলাম, জামাত, রাজাকার...এই তিনকে অনেকে একাকার করার চেষ্ঠা করছে বলে মনে হচ্ছে । দয়াকরে কেউ ইসলাম -এন্টি ইসলাম বিভাজন করে রাষ্ট্রকে একটা কঠিন বিপদের দিকে ঠেলে দিবেন না। মনে রাখা দরকার খেলাচ্ছলে আমাদের খামখেয়ালি লেখালেখি তৎপর গালাগালি তৎপর মারামারি কাটাকাটি করে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হলে বিদেশী প্রভুরা সুযোগ নিতে দেরি করবে না। কোন সন্ধেহ নাই, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। অনেকের ইসলাম এবং নবী(সঃ) কে নিয়ে অনেক লেখা কমেন্ট পড়ে খুব খারাপ লাগল। আমার এই মন খারাপটা একটা সময়ে ক্রোধে রুপ নেয়া স্বাবাভিক। কারন এভাবে নগ্নভাবে লেখালেখি এদেশে আগে কখনো দেখিনি। অবশ্য এর জন্য আমি এককভাবে কারো দোষ দিতে রাজী নয়। কারন আমাদের ইসলামেই আছে বড় বড় বেঈমান, মুনাফেক। এখনকার মাওলানারা ঈমামরা আল্লাহর চেয়ে মসজিদের প্রতিষ্ঠাতা বা কমিটির কর্তাদেরকেই বড় প্রভু মনে করে। মুনাজাতে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা না করলে তার রিজিক দানের ক্ষমতা আল্লাহরও নাই-- এটাই বিশ্বাস করে। তাদের হাদীস আর সুন্নতী বয়ান শুনলে মনে হয় , মহানবী (সঃ) যেহেতু মক্কায় জন্মগ্রহন করেছিলেন, আমারও ওখানে জন্ম নিতে হবে। নয়তো সুন্নত পূর্ন হবেনা। তারা মসজিদ মাদরাসার দানের টাকায় করে ভোগবিলাস । এরাই মানুষকে প্রকৃত ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করে উল্টা সিদা বুঝিয়ে বিভ্রান্ত করে রাখে। অবশ্য এর ব্যতিক্রমও আছে। আর যারা ধর্ম বিশ্বাসী নয় বা হিন্দু বৌদ্দ বা খৃষ্টান সবাই নিজ মতাদর্শে অটুট থাকুন। ইসলাম কারোও প্রতিপক্ষ নয়। ইসলাম অন্যায়ের প্রতিপক্ষ। আপনার স্বাধীন মতের প্রতি শ্রদ্ধা । ৭১ এ খুন ধর্ষণ লুটের কারনে যদি সঠিক আইন ও সঠিক বিচারে হাজার লোকের ফাসি হয়, হোকনা। তাতে আমি দ্বিমত নই । কিন্ত দ্বিমত হতে হয় যখন দেখি ধর্ম নিয়ে অহেতুক কাদা ছোড়াছুড়ি হচ্ছে। দ্বিমত হতে হয় যখন দেখি এখানে সেখানে সংঘর্ষ হয়ে তাজা প্রান রক্তে ভাসছে। হোক সে শিবির, হোক গত রাতে নিহত ব্লগার, হোক সে বিশ্বজিত বা অন্য কেউ। রক্ত দেখতে খুব কষ্ট হয়।

পকেটে অনেক সময় ইন্টারনেটের কার্ড রিচার্জ করার মত টাকা থাকেনা। আপনাদের মত জ্ঞান বিদ্যা বুদ্ধি আমার নাই। উচ্চ বিলাশিতা আর আধুনিকতা কি তা জানিনা, জানার ইচ্ছাও নাই। জীবন কি তা আমি জানি। এও জানি দেখতে দেখতে এ জীবন একদিন আমাকে একা কোথাও পাঠিয়ে দিবে। হয়তো কেউ জানবেওনা। তাতে কি ? আমি একলা চলতেও রাজী আছি ইনশাল্লাহ। তবু আমি অধম এটা অনুরোধ সবাইকে করি......দয়া কেউ জেনেশুনে ভুল করবেননা।

কষ্ট করে অনেক কিছু লিখলাম । আর মনে মনে গালাগালি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি । হোকনা গালি তবুও তো বুঝবো আমার লেখাটি কেউ পড়েছে ও স্বাধীন পতিক্রিয়া ব্যাক্ত করেছে। কি জানি হয়তো একজনও না পড়তে পারেন। .........শেষান্তে রবীন্দ্রনাথের সুরে আকুতি জানাই..........

.....ওগো দয়াময়...নিখিলও আশ্রয়....

......এই ধরা পানে চাও........................................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

ডাব্বা বলেছেন: আমার দলে একজন দৈত্য প্রয়োজন। যোগ দিন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

অন্তহীন বালক বলেছেন: B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.