| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৈত্য
"দাত থাকতে দাতের মর্ম বুঝিনা" -- দাতের মর্ম না বুঝলেও, এই কথাটার মর্ম হারে হারে বুঝি।
গাড়ী কেনার তো সামর্থ্যই নাই। তাই মোটরবাইক কিনতে চাই। আগে সিঙ্গার একটা চালিয়েছি। প্রথমদিকে ভাল চললেও পরে জ্বালায়া মারছে-।
সীমাবদদ্ধ বাজেট- এই সর্বোচ্চ দু লাখ। পছন্দ পালসার ব্র্যান্ড। নতুন ১২ মডলে কাগজ সহ প্রায় সোয়া দুই পড়ে। সেকেন্ড হ্যান্ড সেলবাজার আর বক্রিয়ে দেখলাম প্রায় ১৮০ লাগে। ২০১১ মডলে ১৬০ পড়ে। অনেকে বলে পালসার ২০১২ এর চয়ে ২০১১ ভাল। আবার অনেকে নতুন নিতে বলতেছে।
মাথা পুরা গুরতাছে। সদ্ধিন্তহীনতায় আছি।
দয়াকরে সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন।
২২ শে মে, ২০১৩ দুপুর ২:২১
দৈত্য বলেছেন: বড়শোরো
২|
২১ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯
মদন বলেছেন: প্রথমেই এখানে ঢু মারেন http://www.motorcyclevalley.com/
৩|
২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫৫
মদন বলেছেন: প্রখমেই বলি সম্ভব হলে পুরাতন গাড়ী কিনবেন না।
ইদানিংকালে বাজাজ নাকি গাড়ীর মান কিছুটা খারাপ করে ফেলেছে। অনেক ব্যবহারকারীই এটি বলছে। কিন্তু লুক সুন্দর চাইলে বাজাজ ছাড়া এই বাজেটে আর তেমন কেউ নাই। ![]()
ইয়ামাহাতে গেলে একটাই সমস্যা তেল সাশ্রয়ী নয়।
টিভিএস এর স্টাইলিশ বাইক একমাত্র এপাচি। টিভিএস ফ্লেম টার পারফরমেন্স কেমন জানা নেই। অনেকে বলে তেল বেশি খায়।
হিরো হোন্ডাতেতে গেলে হাংক এর কথা ভাবতে পারেন যদি পছন্দ হয়।
২১ শে মে, ২০১৩ সকাল ১০:০৮
দৈত্য বলেছেন: টেনশন
৪|
২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫৮
মদন বলেছেন: বেশি কনফিউজড হলে ভিজিট করুন http://www.mojalos.com/
৫|
২১ শে মে, ২০১৩ দুপুর ১:০০
পাপন বলেছেন: চালানোর হাত অনেকেরই ভালো না, ১৫০সিসি এর চালকদের ৯০% ই খুব রাফ চালক আন্ডার ৩০ বয়স এর বেশি বলে। ২ লাখ এর সাথে আর সামান্য যোগ করলে তো নতুন এ পাবেন, মডেল পাল্টানোর চিন্তা না থাকলে নতুন কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে, যেই ব্র্যান্ড ই কিনেন না কেনো। তবে পার্টস এর সহজলভ্যতা আর দাম এর হিসেবে হিরো বা বাজাজ ভালো, আমি টিভিএস এর ব্যাবহার কারী, তেল সাশ্রয়ী কিন্তু পার্টস এর দাম খুব ই চড়া, যেমন একটা অয়েল সিল যেটা বাইরে সবচেয়ে ভাল টা ৫০ টাকা, সেটা টিভি এস এর কিনতে লাগে ৩০০ টাকা। স্পার্ক প্লাগ এর দাম টিভিএস এ ৫৫০ টাকা বাইরে ১১০টাকা এই আর কি।
২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৮
দৈত্য বলেছেন: ভাই দুলাখই টেনেটুনে। ধন্যবাদ...
৬|
২১ শে মে, ২০১৩ দুপুর ১:০১
শান্ত কুটির বলেছেন: আমি আমার হিরো হোন্ডা হান্ক মোটরবাইকটা সেল করতে চাই। মডেল ২০১০ রেজিঃ ২০১১। অফিসিয়াল গাড়ী থাকায় মাত্র ২০০০ কিলো চালানো হয়েছে। সম্পুর্ন নতুন কন্ডিশান। মুল্যঃ ১,৭৫,০০০/=। আগ্রহী হলে পরের কমেন্টে ইমেইল সহ জানান।
২২ শে মে, ২০১৩ দুপুর ২:২০
দৈত্য বলেছেন: ধন্যবাদ
৭|
২১ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬
নসটাল-জিয়া বলেছেন: আমিও আপনার মত অবস্হায় আছি, আশা করি মন্তব্যগুলো আমাকেও সাহায্য করবে
৮|
২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩
সেফানুয়েল বলেছেন: আমি নিজে ডিসকোভার ১৩৫ ব্যাবহার করি। আমি মনে করি এটা পালসারের চেয়েও ভালো । সাউন্ড ফাটে না হাই স্পীডে। চালিয়ে আরাম। লিটারে ৪৭কি.মি. যায়। তবে সমস্যা একটাই নতুন পাওয়া যায় না। যখন গাড়ীগুলা নতুন পাওয়া যাচ্ছিল তখন দাম ছিলো কাগজ ছাড়া ১২০,০০০/=। এখন সেকেন্ড হ্যান্ড ১৪০,০০০/= । চোখ বন্ধ করে আরও ৫ বছর চালাতে পারবেন। আমরা যারা বাজাজ ব্যাবহার করি তারা মনে করি যে Discover 135 এর উপর আর গাড়ী হয় না। আপনার যদি তেল সাশ্রয়ী এবং দেখতে স্টাইলিশ গাড়ীর প্রয়োজন তবে Discover 100cc দেখতে পারেন। ধন্যবাদ..
২২ শে মে, ২০১৩ দুপুর ২:২০
দৈত্য বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৩ সকাল ৯:২১
মাথা নষ্ট সিপাহি বলেছেন: আমি কিনলে হিরো হান্ক অতবা হোনডা এর নতুন একটা বাইর হইছে না বড়শোরো সেটা নিবাম।