নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবচক্র

আমি আমিই ।

দেবাশিস চক্রবর্ত্তী

"আমি আছি, তাই আছি ।"

দেবাশিস চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

আকন্ঠ তিয়াস

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৪

স্বপ্নে দেখা জলপ্রপাতের শব্দের মতো

তোমাকে ভালোলাগা , অথবা যদি বলো

তবে “ভালবাসা”, কিজানি কোন আবেশে

জড়িয়ে রাখে আমাকে ভোরের স্বপ্নেরও পরে

জাগরণে – দিবা স্বপ্নের ছায়াছন্নতায়

মুখোশের নিচেকার যে জীবন অব্যক্ত

যা আমার একান্ত সম্পদ, তার সার্বিক নিয়ন্ত্রণ

অক্লেশে তোমার হাতে ছেড়ে রক্তের অতীত হয়ে যাই –

জীবন্ত মুখোশ ছিঁড়ে – রক্তেমাংসে – প্রাণহীনতায়

আকন্ঠ তিয়াস নিয়ে যে হরিণ মরেছিল

পূর্নিমা রাতের শিকারে বুকে শিকারীর ক্ষত

আর শেষবেলাকার জলের স্বপ্ন নিয়ে

অন্তিম আশ্লেষে তারই মতো অনন্ত স্বপ্ন ঘনায়

একবার মৃত্যুর আগে – ভালোলাগা বা ভালো বাসায়

আরও একবার – সজীব প্রানময়তায় ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.