| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশাচর-আমি
রাতের অন্ধকারে খুজে ফিরি তোমায়, দেখেও ও দেখিনা.....আমি সেই রাতকানা...
এবারের নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা- সমালোচনা, গাল-গল্প, কিচ্ছা অনেক শুনেছি। নষ্ট গনতন্ত্র বলে অনেকেই মুখে ফেনা তুলে ফেলেছেন দেখেছি। কিন্তু আমি ভাই সরল সোজা, চিন্তা ভাবনাও সরল সোজা। যে দল অন্য একটি দলের সাথে প্রতিযোগিতায় যেতে পারেনা, সে দলের রাজনীতি করার যোগ্যতাই নাই বলে আমার মনে হয়। যদিও অনেকটা মনগড়া টাইপ মনে হচ্ছে তারপরেও কিছু যুক্তি অবশ্যই আছে।
রহিম ক্লাসের ফার্স্ট বয়। সে অবশ্যই সবসময়ই ফার্স্ট থাকতে চাইবে। ক্লাশের অন্য ছাত্র-ছাত্রীরা যদি তার সাথে প্রতিযোগিতায় না পারে তাহলে তো আর এটা রহিমের ব্যার্থতা না। এটা অবশ্যই অন্য সকল ছাত্রদের ব্যার্থতা। কেননা তাদের হেডাম নাই তার সাথে কম্পিটিশনে যাওয়ার।
আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, একবার যেই দল ক্ষমতা পায় সেই দল ক্ষমতা কখনও হারাতে চায় না এটাই স্বাভাবিক। অন্য দল যদি ক্ষমতা পেতে চায় তাহলে তাকে অবশ্যই ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। এখন অন্য কোন দল যদি তার অধিকার আদায় করে নিতে না পারে তাহলে এটা তাদের ব্যার্থতা, তাদের দূরদর্শিতার অভাব। যে দল ক্ষমতায় থাকে সে দলের ব্যার্থতা অবশ্যই নয়।
রাজনীতিতে একটা ব্যাপার লক্ষ্য করেছি- যে দলের নেতাদের পীরিতি নিজের দলের নেতা-কর্মীদের চেয়ে তার পক্ষের অন্য দলের নেতা-কর্মীদের প্রতি বেশি থাকে তারা রাজনীতিতে সফল ভাবে বেশি পথ পারি দিতে পারেনা। বর্তমানে বি.এন.পি’র অবস্থাও তাই হয়েছে। জামায়াতের সাথে পিরীতি তাদের একটু বেশিই ছিল। যাও বাবা এবার বসে বসে ললিপপ চুষ।
তবে বি. এন.পি র নেতা-কর্মীদের এখন উচিত কোন বাইক্কা মার্কা কাজে না গিয়ে জামায়াত ত্যাগ করে নিজের দলকে নতুন করে সুসংগঠিত করে গড়ে তোলার কাজে মনযোগ দেয়া।
অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ও আপনার দলের সবাইকে অভিনন্দন আপনাদের তীব্র রাজনৈতিক দূরদর্শিতার জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
ফাহীম দেওয়ান বলেছেন: একটা শক্তিশালী যোগ্য বিরোধী দল ছাড়া একটা দেশে গনতন্ত্র কখোনই শক্তি শালী হতে পারেনা। তাদের দুর্বলতার সুযোগে সরকার অবশ্যই স্বৈরাচারী হয়ে উঠবে এটাই স্বভাবিক। লেজুড় বৃত্তিক জোট প্রীতি মার্কা রাজনীতি কখোনই এক ও অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য সফল হতে দেয় না। একটা বড় দল এমনিতেই বড় হয়নি, অবশ্যই তার উপর মানুষের একটা বড় অংশের আস্থা, আশা আকাঙ্খা আছে। কিন্তু ছোট পরগাছা দলের বিবেক হীন পলিসি নিয়ে চললে কে তার বিশ্বাস রাখবে।