| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবদারু
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ... কখনো বা শান্ত নদীতে ফুটে থাকা কল্পনার নীলপদ্ম... কিন্তু বেঁচে আছি আজো আজন্ম পাপের স্খলন নিয়ে... বোবা বৃক্ষ হয়ে... দেবদারু-র মৌনতা সাথী করে... এক অভিশপ্ত কষ্ট-তরুর ছদ্মবেশে!
ভালোবাসার নাব্যতা কমে গেছে বহুলাংশে
কথায় কথায় জাগে তর্কের তুফান,
নিরাবেগ চোখে তোমাকে দেখি-
প্রথায় বেঁধেছি জীবন তরী,
ঠিক যত্ন নেয়া হয় না আর প্রথমদিককার মতন;
আমার উদাসীন দৃষ্টিতে ভঙ্গুর হও তুমি
হয়তো আমি-ও হই তোমার চোখে,
ভেঙ্গে পড়ি প্রতিনিয়ত তোমার অস্থিরতা দেখে।
তারপরও অবিচ্ছেদ্য থাকতে হয় একে অপরের,
ভালোবেসে? মায়ার টানে?
হতে পারে কি অভ্যাসবশতঃ?
নাকি সামাজিক চক্ষুলজ্জার অজুহাতে?
তবু দিন আসে, রাত নামে,
ঝড়ো হাওয়া শেষে তুমি আমি
জেগে থাকি মূর্তিমান
অসন্তোষ আর ঘৃণা বুকে নিয়ে,
দু'ঠোটে নিরুপায় মলিন হাসি
আর দু'চোখে ঝিলিক দেয়
আরেকটি ঝড়ের পূর্বাভাস!
ভালোবাসা বদলে গেছে ভীষন,
বদলেছি তুমি-আমি,
স্বপ্ন বদলেছে, বদলেছে স্বপ্নের নিয়ামক-
তবু বেঁচে থাকা দু'জনার হাত ধরে
................ অবিশ্বাসী স্পর্শে!!
................ অতৃপ্ত ছোঁয়ায়!!
২|
১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১৮
নীল নিঃসঙ্গতা বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। কবে যে এমন লিখতে পারব?
প্রিয় পোস্টে নিয়ে গেলাম!
৩|
১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৭
অরুনাভ বলেছেন: "ভালোবাসা বদলে গেছে ভীষন,
বদলেছি তুমি-আমি,
স্বপ্ন বদলেছে, বদলেছে স্বপ্নের নিয়ামক-
তবু বেঁচে থাকা দু'জনার হাত ধরে
................ অবিশ্বাসী স্পর্শে!!
................ অতৃপ্ত ছোঁয়ায়!! "....... শেষের দুই লাইন কেমন যেন ঘর ভাংগা.....ঘর ভাংগা....
৪|
১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪০
রাতিফ বলেছেন: খুব সুন্দর কবিতা।
৫|
১১ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৯
মানুষ বলেছেন: ভাল লেগেছে
৬|
১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৫
চাঁদের বুড়ি বলেছেন: আমারও ভাল লেগেছে।
৭|
১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৬
সবাক বলেছেন: সুন্দর....
৮|
১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৪
দেবদারু বলেছেন: @রাকিব, নীল নিঃসঙ্গতা, অরুনাভ, রাতিফ, মানুষ, চাঁদের বুড়ি, সবাক-
সবাইকে ধন্যবাদ..............
৯|
১১ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
রাশেদ বলেছেন: ভালো লাগছে খুব।
১০|
১১ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৬
দেবদারু বলেছেন: @রাশেদ ভাই, ধন্যবাদ.............
১১|
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
ফারহান দাউদ বলেছেন: "ভালোবাসার নাব্যতা কমে গেছে বহুলাংশে
কথায় কথায় জাগে তর্কের তুফান,"
তা ঠিক,সবখানেই শুধু হিসাবনিকাশ।
১২|
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালোবাসা বদলে গেছে ভীষন,
বদলেছি তুমি-আমি,
স্বপ্ন বদলেছে, বদলেছে স্বপ্নের নিয়ামক-
তবু বেঁচে থাকা দু'জনার হাত ধরে
................ অবিশ্বাসী স্পর্শে!!
................ অতৃপ্ত ছোঁয়ায়!!
অনেক অনেক ভালো লাগলো কবিতা.........
অনেকদিন পর পড়লাম।
পলাতক ভালো বাসা
আর আকাশা পানে চেয়ে...ও পড়লাম।
খুব ভালো লাগলো।
দেবদারুর লেখা নিয়মিত পড়তে পারবো আবার সেই প্রত্যাশা।
শুভেচ্ছা থাকলো।
১৩|
১৩ ই জুলাই, ২০০৮ ভোর ৪:০৫
একরামুল হক শামীম বলেছেন: কবিতা ভালো লেগেছে।
দেবদারু ভাই ব্লগে আপনাকে নিয়মিত দেখা যায় না। সেই ফেব্রুয়ারির পর জুলাই এ আসলেন।
একটা বিষয় খেয়াল করেছেন কি? আপনার প্রতি মাসের আর্কাইভে হয় ৭ টা নয় ১৭ টা পোস্ট থাকে।
এইবার চিন্তা করে দেখেন এইমাসে আর ৪টা পোস্ট লিখবেন নাকি আরো ১৪টা পোস্ট লিখবেন।
ভালো থাকবেন।
১৪|
১৩ ই জুলাই, ২০০৮ ভোর ৪:০৭
দেবদারু বলেছেন: @ফারহান দাউদ ভাই.... সব ভালোবাসা বুঝি এমন?!?!
@সুলতানা শিরীন সাজি, আপনি অসম্ভব সুন্দর কবিতা লেখেন......... সে তুলনায় আমার কবিতা অনেক সাদামাটা............... তবুও উৎসাহিত করার জন্য ধন্যবাদ...........
১৫|
১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩১
দেবদারু বলেছেন: @একরামুল হক শামীম, ভাই, কিছু কিছু ক্ষেত্রে আমি নিউমারোলজি ফলো করার চেষ্টা করি- তার প্রতিফলন-ই দেখতে পাচ্ছেন পোস্ট আর্কাইভের লিস্টে। আর ফাইনাল পরীক্ষা চলার কারণে মাস তিনেকের বিরতি দিয়েছিলাম................ আপনার খবর কি?
১৬|
১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৫
আনমোনা বলেছেন: অন্যরকম ভালোলাগা অনেকদিন পর আবার ছুঁয়ে গেল আমাকে। আর কিছুই বলার নেই।
ভালো থাকুন সবসময়।
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৬
দেবদারু বলেছেন: আপনিও ভালা থাকুন প্রতিটি প্রহর....... প্রতিটি মুহূর্ত.........
১৭|
১৩ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৬
একরামুল হক শামীম বলেছেন: ভালো আছি দেবদারু ভাই। আশা করছি এখন থেকে ব্লগে নিয়মিত হবেন।
১৮|
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৯
দেবদারু বলেছেন: @একরামুল হক শামীম, ইনশাল্লাহ, চেষ্টা করবো নিয়মিত লেখার....... আসলে সাইন্স ফ্যাকাল্টির ছেলেপুলেরা ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারে না।
১৯|
১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৬
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
ভালোবাসা বদলে যায়?....... হুম যায়। তারপরও সেই অবিশ্বাসী স্পর্শে আর অতৃপ্ত ছোঁয়ায় বেঁচে থাকতে চাই, সেটাই অনেক।
দিনকাল যাচ্ছে কেমন?
২০|
১৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
দেবদারু বলেছেন: @নিশীথ রাতের বাদলধারা, কেটে যাচ্ছে ভাই কোনোরকম.............
২১|
২২ শে জুলাই, ২০০৮ রাত ৮:০১
শফিউল আলম ইমন বলেছেন: হুমম..........শেষের প্যারাটা খুব পছন্দ হইছে।![]()
ভালো থাকুন।
২২|
২৩ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৭
দেবদারু বলেছেন: ধন্যবাদ........
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৮
রাকিব বলেছেন: হুমম..বিষন্নতার চাদর মুড়ি দিয়ে দিন আর কাটাতে চাই না।