| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।
ব্যালট ও সিলের দৃশ্যে
ব্যালটের ভেতর ভেসে উঠেছে প্রিয়ার মুখ
ঠিক তখনি ব্যালটের কী ক্রন্দন!
আর সিলজুড়ে পৃথিবীসমান আগুনের কুন্ডলি
ব্যালট ও সিল মিলে অভিযোগ জমা দিয়ে আসলাম
সুক্ষ্ণ চিঠির মতো গুঁজিয়ে দিয়েছি সাদা বাক্সে
বুথের ভেতর---
নিঃশ্বাস উড়ছে ভোটারদের
কারো চোখে আগুনেরও ভিড়
অথচ কী যে আহ্লাদ আমাদের!
পুনঃজন্মের মতো জেগে উঠেছিলাম সকালে
ঘুমের ভেতর খেলা করেছে লাল নীল মার্কার উৎসব
কালো আঙ্গুলের টিপে প্রতিবাদ লিখছিলাম
মিছিলের মতোই কেঁপে উঠেছিলো সিল
এরই ফাঁকে আরেক বুথের দিকে
প্রিয়তমার টলমলে হাসিটুকু অদ্ভূদ ভঙ্গিমায়
হেঁটে আসছিলো ঠোঁটরাস্তা ধরে
ততক্ষণে সিলটা ঝড় তুলেছে ব্যালটে
তুমুল অন্ধকার ছেনে কেবলি আলোর মিছিল
আমরা থেমে নেই কোথাও
কিছু একটা ফিরুক, কিছু একটা আসুক
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:১৭
দ্বীপ ১৭৯২ বলেছেন: thnks vi
২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:১৭
দ্বীপ ১৭৯২ বলেছেন: thnks vi
৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৯
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:১৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: thnks vi
৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫
আহমেদ রুহুল আমিন বলেছেন: অসাধারণ কবিভাবনা ..