| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুছে ফেলা ব্যক্তিত্ব
যার ভর আছে, জায়গা দখল করে এবং যার উপর বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে যদি পদার্থ বলা হই তবে আমি পদার্থ নই ।
কিরে তোর তো মনে হয় তেল শেষ । সহসা কেঁপে উঠে দৃষ্টি চলে যায় গ্যাজেটটার উপর । গ্যাজেটটা তেলের পরিমান খুব কম দেখাচ্ছে । কিন্তু আরো অনেকটা পথ এগোতে হবে থৃথাথ্ কে , পথ টুকু না যেতে পারলে সে কোন কাজ পাবে না । তখন দেহে সোলার ইমপ্ল্যান্ট বসিয়ে দেহের প্রায় সকল পার্টস কে নিষ্ক্রিয় রাখতে হবে কিছু পরিমান টাকা জমা করার আগ পর্যন্ত ।
থৃথাথ একটিজন আরৌবট তার জন্ম পিলোফসটেট জালিকায় একটি থার্ডক্লাস ডিএনএ হতে । ডিএনএ টা ওপেনসোর্স থেকে নিয়ে কৌতুহল বশে থৃথাথকে জন্মানো হয় । ডিএনএ তে বহু বাগ থাকা সত্ত্বেও হাফ হিউম্যান বা আরৌবট থৃথাথ তার শৈশব এব কৈশর পার করে এসেছে । এখন তার একটা চাকরী দরকার । না হলে বহুকাল আগে যেমন প্রাণীরা শীতনিদ্রা যেত ঠিক সেরকম করেই কাটাতে হবে থৃথাথকে ।
তার বন্ধু বলে, আমার কাছ থেকে কিছু তেল অটোশেটে ট্রানসফার করছি । থৃথাত খুশি হয় কিন্তু যখন শোনে তার বন্ধু এর বিনিময়ে টাকা নেবে তখন আবার বিমর্ষ হয়ে যায় ।
থৃথাথ ভাবে আগে মানুষের কত ইমোশন ছিল , সিম্প্যাথি ছিল এখন তা নেই । কিছু মানবতাবোধ সৃষ্টিতে সহায়ক জিন তৈরি হলেও বাগে ভরা তাই মোটামুটি ৮১% আরৌবট রসকষ হীন স্বার্থপর ।
থৃথাথ তেল নিতে মানা করায় তার বন্ধুটি চলে গেল । এদিকে থৃথাথ তেলহীন হয়ে চলত্ শক্তি হারিয়ে পড়ে পড়ে রিসাইকেলিয়ার আরৌবটদের অপেক্ষা করতে লাগল ।
আজ যদি তার মাঝে মানবীয় গুন থাকত তাহলে হয়ত তার ফোকাসিং ইমপ্ল্যান্ট বা ভার্চুয়াল আই দিয়ে দু এক ফোঁটা পানি বেড়িয়ে যেত ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
এমপি সাহেব বলেছেন: বৈজ্ঞানিক ছোট গল্প
আপনেই প্রণেতা নিহি?