| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক পোলা
দেশকে নিয়ে ভাবি অনেক। কবে দেশটা সুন্দর হবে? কবে সকল মানুষকে বিশ্বাস করা যাবে চোখ বন্ধ করে?
আমরা কাদের ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছি? একটা চায়ের দোকানের চাচা আর আমাদের সাংসদদের মাঝে পার্থক্য আছে কি? চায়ের দোকানের চাচা বরং অসৎভবে টাকা কামায় না, আর জ্ঞানের দিক দিয়ে দুইজনই সমান। সংসদে আমাদের টাকায় চলা এসি রুমে বসে তারা যখন বলে, "মাননীয় ব্রীজ আমার এলাকায় একটা স্পিকার দরকার।" সংসদে একজন এমপি নাকি এমন কথা বলেছিলো। স্পিকার বারবার সতর্ক করে দেয়ার পরেও একবার না দুইবার না পরপর তিনবার বলার পরে স্পিকার নাকি তার মাইক কেটে দিতে বাধ্য হয় - কেউ কি জানেন? এগুলো শুনলে নিজেকে মনে হয় এক অথর্ব, অশিক্ষিত সং দেশের নিকৃষ্ট নাগরিক। কারণ তারাই শ্রেষ্ঠ বলেই তাদের আমরা সংসদে পাঠিয়েছি, নাবিক হয়ে তারা পুরো দেশকে হাল ধরে এগিয়ে নিয়ে যাবে বলে।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১০
কমরেড ফারুক ২ বলেছেন: মাননীয় কালবার্ট আমার একটা স্টিকার দরকার। কুমিল্লার ঐতিহ্য,,,,