নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবব্রত জয় সাহিত্য ও ভাবনা

দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা।

দেবব্রত জয়

আমি লিখতে ভালোবাসি। ঘুরতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। বর্ষা আমার খুব পছন্দের ঋতু। মেঘলা ঠাণ্ডা হাওয়ার দিন খুব ভালো লাগে।

দেবব্রত জয় › বিস্তারিত পোস্টঃ

বিভেদ

১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৫



মাগো সেদিন দেখি ছোট্ট শিশু ধুলায় লুটিয়ে,

তারই পাশে মস্ত ধনী গাড়ি ছুটিয়ে।

পথের কাদা ছিটকে এলো ছোট্ট শিশুর গায়,

কোথা হতে দৌড়ে এসে ধরল চেপে মায়।

বললো কেঁদে ওরে আমার লক্ষী সোনা বাপ,

তোরে আমার জন্ম দেওয়াই এই জনমের পাপ।





মাগো সেদিন দেখি ছোট্ট শিশু মায়ের হাতটি ধরে,

পথ পেরুবে এপার ওপার সবার আশীস বরে।

পেছন থেকে মস্ত গাড়ি ধাক্কা দিল জোড়ে,

ছেলেটি মা ছিটকে গেলো মায়ের হাতটি ছেড়ে।

রক্ত কত ঝড়ল শিশুর মরল অকাল মরণ,

এমন শোক কি করে সেই মাতা করবে বরণ!





মাগো সেদিন দেখি ভাগার ধরে ছোট্ট একটা ছাউনি,

কি বললে মা এমন কুড়ে পথে যেতে দেখতে তুমি পাওনি!

কুড়ে তো নয় বাাঁশের চাটাই পলিথিনে মোড়া,

এত নিচু নাজুক নরম একটুতে যায় তোড়া।

সেইঘরেতে বাস করে মা অথর্ব এক বুড়ো,

কাশির দেমাক জাপটে ধরে দম এঁটে যায় পুরো।

পথের ধারে বসে বসে ভিখ মেগে সে খায়,

বলো মাগো এমন করে বেঁচে থাকা যায়?





মাগো সেদিন দেখি যাকাত নিতে দাঁড়িয়ে বিশাল লাইনে,

এমনতর দানবীরও হয় অবাক ভেবে পাইনে।

কে যে কার আগে নেবে লোকের ভীষণ ভিড়,

তারই মাঝে বৃষ্টি ফোঁটা পড়ছিলো ঝিরঝির।

হঠাৎ কতক পুলিশ এসে করলে লাঠি পেটা,

দানের এমন প্রতিদান কেমন হলো এটা!

কেউ পড়ল পায়ের তলে কেউবা দিলো ছুট,

জীবন গেলো অনেক লোকের দানটা তবে ঝুট!



ওমা সেদিন পথের শিশু বাদাম ঝুড়ি নিয়ে,

নাম কি তোমার ছোট্ট ছেলে? সুধাই কাছে গিয়ে।

কোথায় থাকো? বাপ মা তোমার কিবা করেন তারা?

বাপ মরেছে মা মরেছে বললো সে ঘর ছাড়া।



কেন গো মা এমন বিভেদ তামাম জগৎ জোড়া?

তাদের জন্য কিচ্ছুটি মা করবো নাকো মোরা!

পথের ধারে মরবে তারা আমরা অট্টলিকায়,

লজ্জা কি নেই মানুষ গুলোর এমন প্রভেদ শিখায়?

না খেয়ে সব ধুঁকবে তারা আমরা কেন রাজা?

হে বিধাতা দরবারে তোর নেই কি কোনো সাজা?

মাগো তুমিই বলো কেন এমন ধনী লোকের জয়,

পায়ের নিচে পড়বে বলে গরীব লোকের ভয়।

ওদেরও মা হাত পা আছে বিধাতারই দান,

ওরাও দেখো সুদ-আসলে নেবে প্রতিদান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.