নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবব্রত জয় সাহিত্য ও ভাবনা

দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা।

দেবব্রত জয়

আমি লিখতে ভালোবাসি। ঘুরতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। বর্ষা আমার খুব পছন্দের ঋতু। মেঘলা ঠাণ্ডা হাওয়ার দিন খুব ভালো লাগে।

দেবব্রত জয় › বিস্তারিত পোস্টঃ

সবুজ পাতার নৌকা

১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৮





সবুজ পাতার নৌকা খানি ভাসিয়ে দিলাম জলে,

তাতে স্বপ্ন গুলো তুলে দিলাম ভালোবাসার ছলে।

মাস্তুলে তার প্রেম দিয়েছি পালে দখিন হাওয়া,

জিয়ন কাঠি ছুঁইয়ে দিয়ে তোমায় কাছে পাওয়া।



সবুজ পাতার নৌকা ভাসে জলে,

তাতে ভালোবাসা তুলে দিলাম স্বপ্ন খোঁজার ছলে।

রঙ ধনুটার রঙ দিয়েছি চাঁদের আলোর সাথে,

ভালোবাসার বাসার কনক পিরান, দিলাম রবির প্রাতে।

সেঁজুতি আর বৃষ্টি ভেজা তোমার প্রিয় ক্ষণ,

আরো দিলাম বসন্তের ওই আগুন লাগা বন।

সব দিয়েছি উজার করে তোমায় দেবো বলে,

তোমার প্রেমের মৃদু দোলায় নৌকা খানি দোলে।



সবুজ পাতার নৌকা ভাসে জলে

তাতে প্রেমের পরশ বুলিয়ে দিলাম তোমায় দেবো বলে।

ওগো আমার ভোরের পাখি শিঁউলি ছোঁয়া হাওয়া,

কত প্রহর কাটিয়ে দিয়ে তোমায় কাছে পাওয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১১:০১

আহসানের ব্লগ বলেছেন: লেখাটি অসাধারণ ।

সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্‍সাহিত করুন ।
আর ভাল থাকুন । :)

২| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৮:৩৫

দেবব্রত জয় বলেছেন: ধন্যবাদ ভাই। মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.