| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবব্রত জয়
আমি লিখতে ভালোবাসি। ঘুরতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। বর্ষা আমার খুব পছন্দের ঋতু। মেঘলা ঠাণ্ডা হাওয়ার দিন খুব ভালো লাগে।
রাতের শেষ ট্রেনটিও ভোঁ বাজিয়ে
খটাখট শব্দ করতে করতে স্টেশন থেকে এই মাত্র বেরিয়ে গেলো।
তারপর দীর্ঘ নীরবতা
আর আমার বালিশে মুখ গুঁজে মরার মতো পরে থাকা।
তুমি দেখলে না তুমি শুনলে না তুমি বুঝলে না।
এভাবে কতক্ষন পরে থাকা যায়।
দীর্ঘ রাত্রি বালিশে এপাশ ওপাশ ছটফট করা
তারপর আবার তারপর আবার তারপর আবার...................।
নির্ঘুম রাতের কি যাতনা তুমি কি বুঝবে?
তোমার স্বপ্ন আছে, ভেদ-অভেদ, গুনাঙ্ক, প্রতীক্ষা-পূরণ সুখ সবই আছে।
নিচেষ্ট এই আমার মূল্য কত তোমার কাছে?
বাস্তবতার নিরিখে একটু তুলা করলেই সব বেরিয়ে পরবে।
দু কলম লিখতে পারার কিবা দাম। ওজনই কত মূল্যইবা কি?
তবে তুমি যে খাঁটি সোনা পরখ করতে শিখেছো,
তুমি যে পাকা জহুরী হয়ে উঠেছো এ আমার প্রতীক্ষাই প্রমাণ।
হয়তো একটুকুন তন্দ্রা লেগেছিলো পোড়া চোখে;
আযানের শব্দে হতচকিয়ে উঠে বসলাম।
কিন্তু কি লাভ বলো স্মৃতি রোমন্থন করে তুমি পাশে নেই।
ভোরের শেষ ট্রেনটি যথারীতি ভোঁ বাজিয়ে
খটাখট শব্দ আর দীর্ঘ নিশ্বাস ফেলতে ফেলতে স্টেশনে ঢুকলো।
কিন্তু কি লাভ বলো স্মৃতি রোমন্থন করে; তুমি পাশে নেই।
©somewhere in net ltd.