নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা মায়ায় যাচ্ছি ছুটে যেন তোমায় পাই , মুক্তি চাই না হে প্রভু শুধু বেঁচে থাকার শক্তিটুকু চাই !

সাগর রায়

আমি ভাঙ্গার জন্যই গড়ি, গড়ার জন্য ভাঙ্গি.।.। নিয়ম আমার জন্যে না, আমি নিয়মের জন্যও না।

সাগর রায় › বিস্তারিত পোস্টঃ

এ তুমি কেমন তুমি

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৮

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !

এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !

এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !



জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন -

সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন ।

জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন -

সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন ।

কথা নয় নিরবতায় সজলতার আঁকর ধর

এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !

এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !



এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী

কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি ।

এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী

কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি ।

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ !

নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন -

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ !

নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন -

ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর-

এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !

এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !

এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !





লিন্ক :

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.