| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী, পুত্র ও কন্যা গ্রেফতার সম্পর্কে একটি গোয়েন্দা সূত্র জানায়, তার স্ত্রী, পুত্র ও কন্যার নামে পৃথকভাবে অবৈধ অর্থ গোপন রাখার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আগামী ১০ জুলাই আদালত তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। গত বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল। গত ৪ঠা ফেব্রুয়ারি যৌথবাহিনীর হাতে ইকবাল হাসান মাহমুদ টুকু গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
সূত্র জানায়, ১৮ ফেব্রুয়ারি তারিখে দুদক কর্তৃক সম্পদ বিবরণী জমা দেয়ার নির্দেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি কারাগারে অন্তরীণ থাকায় তার পুত্র আবেদ হাসান মাহমুদের মাধ্যমে দুদকের নিকট তার নিজের, স্ত্রী, পুত্র ও কন্যার সম্পদ বিবরণী গত ২৫ ফেব্রুয়ারি তারিখে দাখিল করেন। দাখিলকৃত বিবরণীতে তিনি নিজ নামে আনুমানিক ১২,৫১,০৪,০০০ টাকা, পুত্রের নামে ১৬,৪৯,৩৪,০০০ টাকা, স্ত্রীর নামে ৬,৭২,৩৭,০০০ টাকা এবং কন্যার নামে ২২,৮৮,০০০ টাকা সর্বমোট প্রায় ৩৫,৯৫,৬৩,০০০ টাকার বিবরণ উল্লেখ করলেও এর অধিকাংশ সম্পদের উৎস সম্পর্কে তথ্য গোপন রাখেন। উল্লেখ্য যে, বর্ণিত প্রায় ৩৬ কোটি টাকার বিশাল সম্পদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ নিজ নামে ৭,৯৯,১৫,২০০ টাকা, স্ত্রীর নামে ৫,৩৮,০০,০০০ টাকা এবং ছেলের নামে ১৫,১৫,০০,০০০ টাকা সর্বমোট ২৮,৫২,১৫,২০০ টাকা আয়কর আইনের অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন সময়ে কালো টাকা সাদা করেছেন। এছাড়াও ইকবাল হাসান মাহমুদ নিজের বিভিন্ন অবৈধ পন্থায় অর্জিত অপ্রদর্শিত মোট ৪,৮১,৫১,৪৩৫/৭১ টাকার মধ্যে স্ত্রী রুমানা মাহমুদ (৫৫), ম্যানেজিং ডাইরেক্টর এ্যাপেক্স উইভিং এন্ড ফিনিশিং মিলস লিমিটেড-এর মালিকানায় মোট ১,১১,৫০,০০০ টাকা পুত্র আবেদ হাসান মাহমুদ (৩০), ডাইরেক্টর এ্যাপেক্স জার্সি ও এ্যাপেক্স ফেদার লাইট লিমিটেড ও কন্যা সাহারা হাসান মাহমুদ (২৪) ছাত্রী-এর যৌথ মালিকানায় ৫৫,৫২,৫৪০ টাকা, কন্যার নামে পৃথকভাবে মোট ২০,১৪,৪৩৩/৩৮ টাকা সর্বমোট ১,৮৭,১৬,৯৭৩ টাকা গচ্ছিত রেখে অবৈধ অর্থ গোপনের চেষ্টা করেন। ইকবাল হাসান মাহমুদের অর্জিত এই অবৈধ অর্থ তার স্ত্রী, পুত্র ও কন্যার স্বীয় নামে গচ্ছিত রাখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগনামা বিজ্ঞ আদালতে দাখিল করেন। বিজ্ঞ আদালত অভিযোগসমূহ পর্যালোচনা করে ইকবাল হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যগণ অবৈধ অর্থ রাখার বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইকবাল হাসান মাহমুদের স্ত্রী, ছেলে এবং মেয়ের বিরুদ্ধে গত ৩ জুলাই তারিখ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
©somewhere in net ltd.