নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার খাতা

জাদুকর কবি

আমি একটা রক্তস্রোত, মাটির চামড়ায় মোড়ানো মাঝে মাঝে বুকের কোন অতল থেকে ব্যথার অনুভুতি জাগে তখন লিখতে বসি, যার কিছুটা চিন্তার ব্যয়াম, কিছুটা অভিমানী শব্দ। তবে মানুষ আমার প্রিয় দর্শন; না বুঝেই শুধু তাকিয়ে থাকি জগৎবিস্ময়ে। একদিন হয়তো কেউ পেছন থেকে কবি বলে ডাকবে আমি শুধু বলব একটু প্রেমের খোঁজ করছি, যার স্পর্শে ঝনঝনিয়ে ঝড়ে পড়বে এ মাটির দেহ সোনা হয়ে।

জাদুকর কবি › বিস্তারিত পোস্টঃ

কম বাজেটের অ্যান্ড্রয়েট ফোন কিনতে পরামর্শ চাই

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সুপ্রিয় মোবাইল কথক ভাই, আশা করি ভাল আছেন। আমি এই গ্রুপের একজন নতুন সদস্য। আমি দীর্ঘদিন যাবৎ একটি অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছি কিন্তু বাজেট কম হওয়ায় সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করতে পারছি না। তাই আপনার সুচিন্তিত পরামর্শ আশা করছি।

আমার ১ম পছন্দ ছিল Sony Ericsson এর Live with walkman

২য় হচ্ছে Experia pro

৩য় পছন্দ হচ্ছে Experia U

বাজেট সবোর্চ্চ ১৬০০০ টাকা। গেজেট এন্ড গিয়ারে উপরোক্ত মডেল গুলোর অরিজিনাল সেট কি পাওয়া যাবে (আপনার মতামত জানাবেন, যেহেতু সনি এরিক্সন এখন বন্ধ)।



এগুলো ছাড়া ভালো রেজুলোশন (নূন্যতম 320x480, 180ppi হলে ভাল হয়) , ভালো টাচ (ক্যাপাসিটিভ মাল্টি টাচ) , ভালো ইন্টারনেট স্পিড, ভালো ক্যামেরা (নূন্যতম ৫ মে.পি. হলে ভালো হয়। ফ্রন্ট ক্যামেরা Optional রাখলাম) এবং সাউন্ড, 2G+3G নেটওয়ার্ক, মেমোরী (Ram+Rom), CPU+GPU, ব্যাটারী সাপোর্ট ইত্যাদী বিবেচনায় কোন সেট কেনা যায় (ব্রান্ড/নন ব্রান্ড/দেশী) দ্রুত জানালে উপকৃত হতাম। ধন্যবাদ।



NB: আমি ইন্টারনেট মাঝে মাঝে ব্যাবহার করব এবং PDF+WORD ফাইল পরতে চাই। ইমেইল, ইউটিউব ভিডিও স্ট্রিমিং ও জরুরী। স্ক্রিন সাইজ বড় চাইনা (৩-৩.৫ ইঞ্চি এর কাছাকাছি)। ভালো মোবাইল কেনার জন্য ঢাকার ভালো মোবাইল মার্কেট (অরিজিনাল সেট পাওয়ার সম্ভাবনা বেশী) সাজেস্ট করবেন দয়া করে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.