| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্টের নষ্টামী ,
ভণ্ডের ভণ্ডামী
চলছে , চলবে ।
থামবে না কখনো ।
জানি আমি ।
তুমি কি জানো ?
> হ্যাঁ , জানি আমি ,
জানে সে , জানে তারা ।
জানি বলেই তো আজ
মোরা নষ্টের দল ,
ভণ্ডের দল ।
মোরা জানোয়ার ।
কি বলছ এসব ?
আবোলতাবোল যত্তসব ।
বলবে না আর একটিবার
নিজেকে জানোয়ার ।
> কি করবো ?
সব যে জানি !
জানোয়ার যে নই
কিভাবে মানি ?
আশ্চর্য ,
আবারো বললে ?
জানো বলেই জানোয়ার
কে বলেছে এসব ?
> না , না
কেউ বলেনি তো ।
আমি বলছি ।
আইনের ফাঁকফোকর বেশি
জানে যে জন ,
সে-ই তো জানোয়ার
বলবে সর্বজন ।
নষ্টামী , ভণ্ডামী
সে-ই তো করে ,
আইনের ফাঁকফোকর
যে জানে ভালো করে ।
আ রে , সত্যি তো !!
এভাবে ভাবিনি তো আগে ,
তখন লজ্জা লাগে
সুশীলেরা যখন নষ্টদের ঝাঁকে ।
> লজ্জা ?
সেটা কি জিনিস ?
সে তো সমাধিস্থ হয়েছে
বহুকাল আগে ।
তাই তো এখন সব
নষ্ট , ভণ্ডদের হাতে ।
* উর্বর মস্তিষ্কের অনুর্বর কল্পনা । *
©somewhere in net ltd.