নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুব এবং সত্য

প্রদীপ এর নিচে অন্ধকার

জেমস বন্ড ২০১২

নাথিং

জেমস বন্ড ২০১২ › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম নামের সংগঠনটির নেতারা আপনাদের বলছি:

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

আপনারা ঘোষনা করেছেন, আপনারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছেন না। সরকারের বিরুদ্ধেও আপনাদের কোনো বক্তব্য নেই, বরং জামায়াতের বিরুদ্ধেই আপনারা কথা বলে আসছেন।

আপনাদের জামায়াত বিরোধী অবস্থান আমার মত গুটি কয়েক মানুষ জানলেও এই দেশের তথাকথিত প্রগতিশীলরা জানে না। তারা জানে আপনারা আগামীকাল চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশ প্রতিহত করার ডাক দিয়েছেন। আপনাদের এই ডাক আপনারা কী কারণে দিয়েছেন, সেটা জানবার কোন আগ্রহও তাদের নেই। যেহেতু আপনারা প্রতিহত করার ডাক দিয়েছেন, তাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে বাইনারী রাজনীতি করা সকল দুর্নীতি, নিপীড়ন-নির্যাতন, হত্যা-গুম কে বৈধতা দানকারী অপরাজনীতিবিদ ও তাদের পোষা বুদ্ধিজীবীদের কাছে আপনারা এখন 'রাজাকার'; ভিলেন।



আপনারা হয়তো গতকাল রাজধানী ঢাকায় বিরোধী দলের অফিসে বোমা উদ্ধারের নাটক দেখেছেন। ওরাও আপনাদের মত একটি পূর্ব ঘোষনা দিয়েছিলো যে, ওদের কর্মসূচীতে বাঁধা দিলে ওরা হরতাল দেবে। ওদের সেই পূর্ব ঘোষনার অযুহাত দিয়েই ওদেরকে ভিলেন বানানো হয়েছে।



চট্টগ্রামে আরো বড় নাটক মঞ্চস্থ করার চিত্রনাট্য প্রস্তুত করা হয়েছে। কাজেই গণজাগরণ মঞ্চ প্রতিরোধের চিন্তা বাদ দিন, বরং আগামীকাল আপনাদের পুরো শক্তি দিয়ে প্রতিটি সংখ্যালঘুর বাড়ী ও মন্দিরকে ক্যামেরাসহ পাহারা দেবার ব্যবস্থা করুন। যেহেতু আপনারাই প্রতিরোধের পূর্ব ঘোষনা দিয়েছেন তাই আগামীকাল সংখ্যালঘুদের বাড়ীঘর ও উপাসনালয়ে হামলা হলে তার দায় দায়িত্ব বাইনারী পদ্ধতিতে আপনাদের ঘাড়েই চাপবে।



আগে থেকে লিখে রাখা নাটক/সিমেমার ভিলেন চরিত্রে নিজেকে না দেখতে চাইলে সাবধান হোন, খুবই সাবধান!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

মোমের মানুষ বলেছেন: হেফাজতে ইসলাম কে প্রতিপক্ষ বানানো হল কেন? তারা তো যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে সবসময় একমত ছিল।

প্রতিপক্ষ কারা? আলেম-উলামা নাকি জামাত-শিবির

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

জেমস বন্ড ২০১২ বলেছেন: অপেখাই থাকুন সামনে আর নাটক মনে হই আছে

২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

ভিটামিন সি বলেছেন: আসলেই তো এমনটা তো ভাবি নাই। তয় শাহবাগীরা যে দলীয় লেন্জা তা বোঝার আর কারো বাকি নাই। তারা শুধু একটা টপিক নিয়া গলা ফাডাইতাছে। দেশের বর্তমান অপরাধ চিত্রসহ যদি তাদের আন্দোলন চলত তাহলেই আর এটাকে দলীয় ফ্লেভার মনে করতো না কেউ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.