| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিয়াউর রহমান এবং তাঁর সৃষ্ট দল বিএনপিকে নিয়ে যারা নিয়মিত বিষেদগার করেন তাঁদের অনেকেই দেখছি ইদানিং বিএনপির জন্য উপদেশ খয়রাত করে বেড়াচ্ছেন! 'জিয়াউর রহমান ধর্ম ভিত্তিক রাজনীতি পছন্দ করতেন না'; ঘটনা সত্য। শুধুমাত্র উনার শক্ত অবস্থানের কারণেই মধ্যপ্রাচ্যের বিশাল চাপ থাকার পরও উনার আমলে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়ে বাংলাদেশে নির্বাচন করতে পারে নাই। জামায়াতে ইসলামী বাংলাদেশে প্রথমবারের মত নির্বাচন করে এরশাদের বৈধতাদানের নির্বাচনে, যেখানে তারা সহযোগি হিসেবে পেয়েছিলো বাংলাদেশ আওয়ামী লীগ ও সিপিবির মত প্রগতিশীল (!) দলকে।
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী কে বহাল রেখে তার থেকে বিএনপিকে দূরে থাকার উপদেশ দেবার মধ্যে একটা বিভাজন নীতির বিষয় আছে যা উপদেশের নীতিবাক্যটাকে খারিজ করে দেয়।
তারচেয়েও গুরুত্বপূর্ন প্রশ্নসমূহ হচ্ছে-
১/ বিএনপি যখন জামায়াতের সাথে ছিলো না, তখন কী এই উপদেশদাতারা বিএনপিকে ভোট দিতেন এবং সমর্থন করে জামায়াত বিরোধী শক্তি সরবরাহ করতেন?
২/ বিএনপি এই মূহূর্তে জামায়াত এর সাথে সম্পর্ক চুকিয়ে দিলে কী উনারা বিএনপির সমর্থক হয়ে বিএনপির শক্তি বৃদ্ধি করতে ভূমিকা রাখবেন?
৩/ ব্যক্তিগতভাবে উনারা কী জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন?
এই তিনটি প্রশ্নের উত্তর যদি 'না' হয়, তাহলে বুঝতে হবে উনারা বিএনপির শক্তিবৃদ্ধিতে বিশ্বাস করেন না।
রাজনীতি, বিশেষ করে ভোটের রাজনীতির হিসেবে একজন মানুষ কোন দলের নিদেন পক্ষে সম্ভাব্য সূপ্ত ভোটার না হলে ধরে নিতে হবে তিনি সেই দলের বিরোধী শক্তি। কাজেই বিএনপি জামায়ায়াতের সাথে সম্পর্ক রাখবে কী রাখবে না, সেই সিদ্ধান্ত বিএনপি'র নিজের এবং তার নেতা-কর্মী-সমর্থকদেরই নিতে হবে।
চিন্হিত বা সম্ভাব্য বিরোধী শক্তির বুদ্ধিতে সফল হবার চেয়ে, নিজেদের বুদ্ধিতে বিফল হওয়া উত্তম।
[আমি মনে করি বিএনপির শীর্ষ নেতৃত্ব খুব শীঘ্রই তাদের বর্তমান কর্মী-সমর্থক ও সম্ভাব্য সুপ্ত ভোটারদের মনোভাব বুঝে নিয়ে সর্বোত্তম সিদ্ধান্তটা নিতে সমর্থ হবেন।]
কপি
http://www.facebook.com/Wahiduzzaman.Apollo
২|
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
ভাল ছাত্র বলেছেন: জিয়াউর রহমান .............. প্রদীপ এর নিচে অন্ধকার
৩|
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪
ধ্রুব মহাকাল বলেছেন: @তাসজিদ
ইতিহাস জানলেই হয়না ইতিহাসের নির্মম বাস্তবতাও জানতে হবে
৪|
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
জাহাঙ্গীর জান বলেছেন: সামনে আমাদের িজয়া কিঠন রাজনীতির ফসল ।পাব
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
তাসজিদ বলেছেন: এটা অস্বীকার করার কোন উপাই নেই যে জিয়াউর রাহমান জামাত শিবির কে রাজনিতি করার সুযোগ দিয়েছিলেন, একজন বীর মুক্তি জুদ্ধা হবার পরও।