নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুব এবং সত্য

প্রদীপ এর নিচে অন্ধকার

জেমস বন্ড ২০১২

নাথিং

জেমস বন্ড ২০১২ › বিস্তারিত পোস্টঃ

কষ্ট পেলাম! আসলেই তো কোন দিকে ছুটে চলেছি আমরা? (১৮+)

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আমি জ্বরের জন্য নাপা কিনতে গিয়েছিলাম আর সে কিনলো প্রেগন্যান্সি টেস্ট কিট...! মেয়েটা কোন ক্লাশে পড়ে...!

সেভেন - এইট, বড় জোড় নাইন হতে পারে, এর বেশী হবার কোন কারন নেই। মায়া কাড়া চেহারা আর ঢাকার বিখ্যাত এক স্কুলের ড্রেস গায়ে চাপানো। ফার্মেসীর সামনে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিচ্ছিলাম। ভার্সিটি পড়ুয়া হবে এমন একটা ছেলে সহ মে...য়েটি দাঁড়িয়ে আছে ফার্মেসীর সামনে, ইতস্তত এদিক ওদিক তাকাচ্ছে আর নিচু গলায় কথা বলছে। মেয়েটা ব্যাগ খুলে ছেলেটার হাতে টাকা ধরিয়ে দিয়ে বাইরেই দাঁড়িয়ে থাকল, আমি এমন জায়গায় দাঁড়ানো চোখে না পড়ে উপায় নেই।



সিগারেট শেষ হওয়ায় আমিও ফার্মেসীতে ঢুকে পড়লাম, ছেলেটি সেখানে এদিক ওদিক তাকাচ্ছে। বিশেষ জিনিসগুলো সব সামনেই ঝোলানো থাকে। প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে ছেলেটা দাম জানতে চাইল, তারপর বলল একটা দিন। নিয়ে বের হয়ে গেল, মেয়েটাকে দেয়ায় সে ব্যাগে ঢুকিয়ে রাখল।



পুরোটা সময় আমি মনে হয় ভাষা হারিয়ে ফেলছিলাম, এ কি দেখছি আমি!!! এই টুকুন মেয়ে, যাকে বাসায় এখনও হয়ত সকালের নাস্তা আর

রাতের খাবার মা না খাইলে দিলে সে খেতে চায়না!!!! এই মেয়ে এই প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে বাসায় যাচ্ছে!!!! সে কি জানে সে কি করে বসেছে? যদি পজেটিভ হয় তাহলে!!!! যে কাজের জন্য এই প্রেগন্যান্সি টেস্ট কিট সে কিনল ওটায় বা কতটুকু বোঝে সে...?



সম্বিত পেলাম দোকানদারের কথায়, কি লাগবে আপনার। দুটো নাপার সাথে অপ্রয়োজনীয় দুটো ওরাল স্যালাইন কিনে নিয়ে বাইরে আসলাম, আরেকটা সিগারেট ধরালাম । শরীর পানি শূন্য হয়ে যাচ্ছে ব্যাপারনা, চিন্তা চেতনায়ও শূন্যতা বোধ করলাম....



বড্ড বেশী পিছিয়ে পড়ছি এই সমাজের সাথে তাল মেলাতে গিয়ে....

তথাকথিত আধুনিকতা, নাস্তিকতা এবং ফ্রী কালচার কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? মিডিয়া এই অবক্ষয়গুলি উঠিয়ে ধরেনা । তাই আমরাও এগুলি খেয়াল করিনা। লক্ষ করে দেখবেন, মানুষ তার আই লেভেলের সবকিছুই আগে দেখে এবং খেয়াল করে। সাইডের ইনসিডেন্ট ১০% ও চোখে পড়েনা। ধীরে ধীরে আমরা ডুবে যাচ্ছি পঙ্কিলতা এবং ধ্বংসের অতল গহীনে।

জাগবো কবে...? সব শেষ হবার পর...?



(প্রত্যক্ষদর্শীর ফেসবুক স্যাটাস হতে সংগৃহীত)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

রিফাত হোসেন বলেছেন: এই লেখাটা সামু ব্লগারের! তার ই ফেবু আইডি মনে হয় :)

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

জেমস বন্ড ২০১২ বলেছেন: .....খারাপ লাগ্ল তাই শেয়ার দিলাম

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

জেমস বন্ড ২০১২ বলেছেন: .....খারাপ লাগ্ল তাই শেয়ার দিলাম

২| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ম্যাংগো পিপল বলেছেন: ধীরে ধীরে আমরা ডুবে যাচ্ছি পঙ্কিলতা এবং ধ্বংসের অতল গহীনে

৩| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

rajuy2r বলেছেন: প্রবলেম রে ভা্ই, মেয়েরা সবসময় ভুল মানুষের কাছেই যায়।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

বাংলাদেশী দালাল বলেছেন: শেয়ার করায় ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

জেমস বন্ড ২০১২ বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

িসয়াদ বস বলেছেন: পুরানৌ লেখা

৬| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

পেন্সিল স্কেচ বলেছেন: ক্রমেয় অন্ধকারে ছুয়ে যাচ্ছে এ সমাজ

৭| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

রওনক বলেছেন: প্রবলেম কোন সমস্বা না,
সমস্বা হইলো আমরা সমস্বাকে ওভারলুক করি আর সামান্য প্রবলেম নিয়া চিল্লাফাল্লা করি।
সেই রকম, মেয়েটারও নিশ্চই কোন সমস্বা আছে, যে কারনে সে এই প্রবলেমে পরেছে।
এখন এরকম মেয়েদের মুল সমস্বার আগে সমাধান করতে হবে।
আামাদের ছেলে-মেয়েরা বুঝতে চায় না যে মানুষকে সামাজিক আইন মেনে চলতে হয়, তাই সে মানুষ। কোন সামাজিক আইন মেনে না চললে সে আর মানুষ থাকা না।
আর আমাদেরই বা এত সময় কোথায়? বাচ্চাদের খরচ যোগার করতে ২ জনের যে খটুনি যায়, তার পরে আবার তাদের নৈতিকতা শেখানোর শক্তি থাকে? আর এত টাকা দিয়ে স্কুলে পাঠাই, মাস্টার রাখি, নেট-কম্পিউটার দেই, তারাই যা দরকার শেখাবে।
জাগবো কবে...? সব শেষ হবার পর...?
হয়তো তাই, যখন সব লেজ বিহীন দু-পেয়ে জানোয়ার শেষ হবে!

৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

হ্যাজাক বলেছেন: মিয়া সাব এইখান পড়েন কি লিখছি দেখেন........

কুমারিত্বের বিসর্জন (১৮+)

৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

ক্লোরোফিল বলেছেন: এরকম কষ্টের ই একটি লিঙ্ক দিলাম - Click This Link

১০| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

সাদা রং- বলেছেন: এই লেখাটা বেশ কয়বার সামুতে পোষ্ট করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.