| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনালী ব্যাংকের জিএম মাসরুরুল হুদা সিরাজীর কথা কি আপনাদের মনে আছে? ২০১২-এর ১ জানুয়ারি হেড অফিসে যোগ দিয়েই যিনি ধরে ফেলেছিলেন হলমার্ক কেলেঙ্কারি। কিন্তু তদন্ত দল পাঠানোর উদ্যোগ নিলে ঊর্ধ্বতনরা তাঁকে আটকে দেন। অবশেষে নানা কৌশল করে যেদিন তদন্তকাজ শুরু করবেন ঠিক তার আগের দিন তাঁকে বদলি করে দেওয়া হয় সিলেট ও কুমিল্লায়। তাঁর দৌড় শুরু হয় একদিন সিলেটে তো আরেকদিন কুমিল্লায়। শুধু এইটুকু হলে না হয় মেনে নেওয়া ...যেত। কিন্তু কাকে যেন বাঁচানোর জন্য দুদক তাঁকে ফাঁসিয়ে দিয়েছে ৩৭টি মামলায়।
আমি জিএম সিরাজীকে চিনি। গরিব বাবার গরিব সন্তান তিনি। একটি মামলা লড়ার টাকাও নেই তাঁর কাছে। যে লোক কোনোদিন থানার বারান্দায়ও যাননি, তিনি এখন পচে মরবেন কারাগারে।
তাতে কার কী? কে তাঁকে নিয়ে ভাববে? সুশীল সমাজ, বুদ্ধিজীবী, জাতির বিবেক, জাতির স্যারদের সামনে তো ইস্যুর অভাব নেই। কোথাকার কোন সৎ কর্মকর্তা কীভাবে সততার মূল্য দিচ্ছেন--সেটা আবার ভাবার বিষয় হলো নাকি? আর গণজাগরণ মঞ্চকে এসব মনে করিয়ে দেওয়া তো রীতিমতো অপরাধ।
জিএম সিরাজীর ছোটভাই Mainul H Siraji-র মতো তাই বলতে হয়, এ দেশ আমার দেশ নয়, আমি এ দেশের নাগরিকত্ব বাতিল করতে চাই।
তার ফেবু লিঙ্ক
Click This Link
আজকের তার ফেবু স্ট্যাটাস
Shahana Siraji জানেন কি হল মা্স কেলাংকারির ঘটনা বের করলেন যিনি তিনি ৩৭ মালার আসামি অথচ তাঁর বড় ছেলে বুয়েট থেকে ব্রিলিয়ান্ট রেজাল্ট করার পর জি আর ই তে ৯৯% স্কোর করে recoৃষ্টি করেছে । indiana থেকে pardu university (world ranking--3)তাকে admission offer পাঠিয়েছে । সেই ছেলেকে টাকার জন্য admissionদিতে পারছেনা । আর িরাজি জেলে যাওয়ার অপেক্ষায় ধুকে ধুকে মরছে । আমার ংসাার যেন বিরান ভূমি ! মেধাবি ছেলেরচুপসে যাওয়া কোন বাবা সইতে পারে । তাহলে বুঝুন োকটি কেমন আছে !!! আমার ছেলেটির ও মন খারাপ
২|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
দ্বিধান্বিত বলেছেন: এইটা যদি সত্য হয়, তাইলে অবশ্যই নিন্দনীয়। আফসোস, আমি খালি নিন্দাই করতে পারি।
৩|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫
দ্বিধান্বিত বলেছেন: "আর গণজাগরণ মঞ্চকে এসব মনে করিয়ে দেওয়া তো রীতিমতো অপরাধ।"
এইটার সাথে একমত না।
দেশে হাজার হাজার দুর্নীতি হচ্ছে, অসামঞ্জস্য আছে। সব নিয়া মাতামাতি করা তাদের উদ্দেশ্যও না, সামর্থ্যও নেই। তাদের যে দাবী নিয়ে আবির্ভাব, সেটা থেকে সরে না আসলেই হল।
৪|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬
নিকষ বলেছেন: কোন মিডিয়ায় ৩৭ মামলা সংক্রান্ত কোন নিউজ আসছে?
যাহার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিল তারা কই? বালির তলায় মুখ লুকাইসে?
৫|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯
শয়তান ২০০০ বলেছেন: এইডা নিয়া jamat/BNP/BAL/ ডান/ বাম কোন শালা কথা কইবো না। শালার দেশ।
৬|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
নিমচাঁদ বলেছেন: এই দেশে একদম সৎ মানুষের বেঁচে থাকা অনেক সময় খুব প্রব্লেম্যাটিক। খুব কাছ থেকে অনেক কেই দেখে এটা শিখেছি ।
৭|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: জিএম সিরাজীর ছোটভাই Mainul H Siraji-র মতো তাই বলতে হয়, এ দেশ আমার দেশ নয়, আমি এ দেশের নাগরিকত্ব বাতিল করতে চাই।
এমন নয় তবে বলতে চাই তাদের মৃত্যু কামনা করি - যারা মনে করে স্বামী ও বাবার দেশ - তাই হরিলুট বাজদের অশ্রয় প্রশ্রয় দেয়
৮|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: Spare gonojagoron. Just delete it what's ur target?
If we, die but not in Bengal.
If his suffering, Make it a good post and we r with it
Don't b moron
We r not
৯|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: জবাব নাই। কে জানি বলছিল, উলংগের দেশে পোষাক পরিহিতরাই নির্লজ্জ।
১০|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
সবুজ ভীমরুল বলেছেন: সুশীলরা এখন চাদর গায়ে দিয়া টক-শো করতে ব্যস্ত। উনারা কিভাবে দেশ থেকে ইসলাম উৎখাত করা যায় সেটা নিয়ে গবেষনা করছে।
উনাদের এইসব আম-জনতার সমস্যা নিয়ে মাথা ঘামাবেন কেন??
১১|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯
ওলট পালট বলেছেন: hayree amar desh....ekhane uchit kothar vat nai.....
১২|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২
বাউন্ডুলে রুবেল বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো ভাই। অসুস্থ রাজনীতির বলি এই সৎ মানুষটা।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯
বাংলার হাসান বলেছেন: জিএম সিরাজীর ছোটভাই Mainul H Siraji-র মতো তাই বলতে হয়, এ দেশ আমার দেশ নয়, আমি এ দেশের নাগরিকত্ব বাতিল করতে চাই।