নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুব এবং সত্য

প্রদীপ এর নিচে অন্ধকার

জেমস বন্ড ২০১২

নাথিং

জেমস বন্ড ২০১২ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী কান পেতে শুনুন

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

মাননীয় প্রধানমন্ত্রী



অনেক দুঃখভরা মন নিয়ে আপনার কাছে লিখতে বসলাম। জানি না এই লিখা আপনার কাছে পোঁছাবে কিনা। গত বুধবার থেকে থেকে ছাত্র সমাজ একটি দাবি নিয়া আন্দোলন করতেসে। দাবিটা হচ্ছে কোটা পদ্ধতি সস্কার নিয়ে। আপনি নিশ্চয় অবগত আছেন সাধারন ছাত্রদের কাছে একটি সোনার হরিন হচ্ছে সরকারি চাকরি। ২৪/২৫ বছর পড়াশুনা করে নিজেকে যোগ্য করে যখন শুনতে পাই একজন মেধাবী ৮০ মার্কস পেয়ে ফেল করসে আর একজন ৬০ পেয়ে পাস করছে। যদি এমনি হই তবে আমরা কেন এত কষ্ট করে পড়াশুনা করব। কোটা থাকুক আমরা সবাই চাই কিন্তু ১০০ এর মধ্যে ৫৬ জন কোটাই যাবে আর বাকিরা তাদের সপ্ন কে দুলিসাত ভেবে অন্দকার পথে পা বাড়াবে তা হতে পারে না। এটা কত টুকু যুক্তি সঙ্গত হতে পারে? আমাদের মত উন্নয়নশীল দেশে চাকরি একটি সোনার হরিন সেই দেশে যদি মেধাবীরা অবহেলিত থাকে কিভাবে আপনি এ দেশ টাকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার আশা করতে পারেন।



ছাত্ররা তাদের দাবির জন্য আন্দোলন করবে এইটাই স্বাভাবিক। এ দেশে ৫২ ভাষা আন্দোলন ৬৯ এর আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন এই ছাত্র সমাজ ধারা পরিচালিত হইসে। সেই ছাত্ররা আবার যখন তাদের স্বপ্নের প্রতিপলন এর জন্য একটি যুক্তি সঙ্গত আন্দোলন করছে, সেই ছাত্র সমাজের উপর আপনার কিছু চাটুকার আপনার সর্বনাশ এর জন্য এই ছাত্রদের উপর পুলিশ আর সন্ত্রাসী দ্বারা হামলা করছে। এবং আপনার অবগতি জন্য জানাচ্ছি এই আন্দোলন কিন্তু সারা বাংলা ছড়াই পরছে।। যত হামলা হবে তত কিন্তু আন্দোলন ভেগবান হবে। কারন আমাদের ছাত্র সমাজ কখনও কার কাছে মাথা নত করেনি।



মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি ক্ষমতাই বসে আছেন তরুন সমাজের সমর্থন নিয়ে। এই তরুণরা ২০০৮ সালে আপনাকে ভোট দিয়ে ক্ষমতাই নিয়া আসছে। সামনে আর একটি নির্বাচন আসছে এখন আপনাকে সিধান্ত নিতে হবে এই তরুন সমাজের প্রানের দাবি কে মেনে নিয়ে আপনি ক্ষমতাই আসতে চান নাকি এদের উপর হামলা মামলা করে ইতিহাস এর আস্তাকুরে নিক্ষিপ্ত হতে চান?



আমরা সাধারন ছাত্ররা কোটা বাতিল চাই না চাই একটি গ্রহণযোগ্য নীতিমালা যেখানে কেও ক্ষতিগ্রস্ত হবে না, কার স্বপ্ন ধূলিসাৎ হবে না, কেও হতাশা নিয়া অন্দকার জগতে পা বাড়াবে না। আপনি এখন পারেন একটি সুন্দর সমাধান দিতে। আর যদি না দিতে পারেন তাহলে এই আন্দোলন কোন দিকে যাবে তা নিয়া আমরা উদাসীন।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: সঠিক ।

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সরকার কি শুধু মাত্র এই কোঠা এর মাদ্ধমেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে???
আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে কি তবে মুক্তিযোদ্ধার সন্তান না????
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেন
মুক্তিযোদ্ধাদের সম্মান আরও নানা ভাবে করা যায়, তাদের সন্তানদেরও আরও নানা ভাবে সিক্ষার জন্য সাহায্য করা যাবে।
প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবার কে একটি করে ফ্লাট বাসা দেওয়া হোক, তাদের প্রতিমাসে ১০০০০ টাকা করে দেওয়া হোক, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা খরচ দেওয়া হোক, তাদের টিউশন ফীস মউকুফ করা হোক...
আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তাই বলে বিসিএস এর মতো জায়গায় কেন এতো বিশাল পরিমানে তাদের জন্য কোটা এর বাবস্থা???
এই কোটা প্রথা বাতিলের দাবী এর মানে কিন্তু এই না যে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে না। এর মানে হচ্ছে তাদের এই অন্যায় সুবিধা প্রথা বন্ধ করতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এমনিতেই কিন্তু সরকার কম সুযোগ সুবিধা দেয় নাই।
ভালো ভালো স্কুল কলেজে কিন্তু তাদের জন্য আলাদা ভাবে কোটা এর ব্যাবস্থায় তাদের ভর্তি করা হয়, সেখানে তারা আলাদা সুবিধা পেল, মানলাম এটা।
এরপর যখন বিশ্ববিদ্যালয় এ ভর্তির সময় এলো, তখনও তাদের জন্য কোটা এর বাবস্থা।

মুক্তিযোদ্ধাদের সম্মান শুধু এই কোঠা দিয়েই হয় না। আশা করি বুঝতে পারেছেন।
মুক্তিযোদ্ধাদের সন্তানের এই কোঠা এমন আকার ধারন করেছে যে কিছু দিন পর হয় জাতীয় বিভিন্ন খেলা-ধুলা প্রতিযোগিতায় এমন হবে যে প্রথম স্থান রাখা হবে তাদের জন্য, আর বাকি ১ম আর ২য় স্থানের আমাদের প্রতিযোগিতা করতে হবে। :p :p





আমেরিকার কোঠা নিয়ে আব্রাহাম লিংকনের একটি ঘটনা বলি...

একবার আব্রাহাম লিংকনের কাছে এক ভদ্রলোক এসে বীরদর্পে বললেন-
-- আমার ছেলেকে রাষ্ট্রীয় উচ্চপদস্থ চাকুরি দিন...
-- আব্রাহাম লিংকন: কেন ?
-- ভদ্রলোক: আমার ছেলে চাকরি পাওয়ার যোগ্য তাই।
... -- আব্রাহাম লিংকন: কিসেরযোগ্যতা আছে আপনার ছেলের?
-- ভদ্রলোক: আমার বাবা (ছেলের দাদা) আমেরিকার জন্যস্বাধীনতা যুদ্ধ করেছেন;
আমরা আমেরিকার মুক্তিযোদ্ধা পরিবারের বংশধর-তাই দেশ সেবার সেরা
চাকরি আমাদের দেয়া উচিৎ.....!
-- আব্রাহাম লিংকন: ওকে থাঙ্কস; আপনাদের পরিবার দেশের জন্য অনেক করেছে; এবার সাধারণ মানুষকে দেশের জন্য কাজ করতে দিন।

___________________________________________________
এই লিঙ্ক থেকে বিস্তারিত পড়ে আসতে পারেন।
____________________________________________________
অথবা এই লিঙ্ক এ বিস্তারিত...
___________________________________________________

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.