| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগের কথা।সিনেমা হলে খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম বাংলাদেশের ব্যায়বহুল একটি ছবি দেখতে।হল দর্শকে পরিপূর্ণ।প্রায় দুই ঘন্টা ছবি দেখে মাথা ধরে গেল।মানসিক নির্যাতন কাকে বলে তা হাড়ে হাড়ে ঠের পেলাম।জগাখিচুরি কাহিনী,বাজে অভিনয় আর গানের সাথে হাস্যকর নাচ দেখলে আমার মতো অনেকেরই হয়তো মাথা ঠিক থাকার কথা না।ট্রেজেডি দেখে হাসলাম আর কমেডি দেখে রাগে একটা একটা করে মাথার চুল ছিড়লাম।এই হল আমাদের বাংলা ছবির অবস্থা।অথচ অনেক আগে কত ভাল ভাল ছবি হয়েছে।সবাই সামনের দিকে এগোচ্ছে আর আমরা ক্রমে ক্রমে পিছিয়েই যাচ্ছি।আর আর্ট ফিল্ম নামে যে গুলো হচ্ছে তার অধিকাংশের অবস্থা তো আরো খারাপ।এগুলো দেখতে দরকার অসীম ধৈর্য শক্তি।পরিচালক যে কি বুঝাতে চান তা শুধু বুদ্ধিজীবিদের পক্ষেই বুঝা সম্ভব।সব শ্রেণীর দর্শকের ভাল লাগবে এমন ছবি এখন আর হয়ই না।
অনেক পরিচালক বা নায়ক-নায়িকরা ভাল ছবি না হওয়ার জন্য বাজেটের অজুহাত দেখান।একটি ভাল ছবি তৈরীর জন্য ভাল বাজেট গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য বলে আমি মনে করি না।তাছাড়া একটু বেশী খরচ করে যদি ভাল ছবি বানানো যায় যা সব শ্রেণী পেশার মানুষ গ্রহন করবে তাহলে প্রযোজকরা লাভবান হবেন বলেই আমার বিশ্বাস।
হলিউড বা বলিউডের মতো ছবি করা এখন হয়তো সম্ভব নয় কিন্তু কলকাতার ছবিগুলোর সাথেতো আমরা তাল মিলাতেই পারি।এক সময় তো ওরা আমাদের মতোই ছবি বানাতো।তাছাড়া তাদের বাজারও আমাদের থেকে বেশী বড় হবে বলে মনে হয় না।কিন্তু তাড়া এখন কত এগিয়ে গেছে!
আর আমাদের চিন্তা ধারা এখনো আটকে আছে ‘বস্তির ছেলে কোটিপতির মেয়ে’ টাইপ ছবিতে।আমাদের প্রতিভার অভাব আছে বলে মনে করি না।কিন্তু তবুও কেন যে ভাল ছবি হচ্ছে না সেটাই বুঝা যাচ্ছে না।এখন আশায় বাসা বাধা ছাড়া আর কোন উপায় দেখছি না।একদিন বাংলাদেশে অনেক অনেক ভাল মানের ছবি হবে সেই আশাই করছি এবং অবশ্যই তা হবে অশ্লীলতা মুক্ত।
©somewhere in net ltd.