| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিপ
এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !
১৯৫২ সালের ভাষা-আন্দোনের প্রভাব আমাদের চলচিত্রে লক্ষনিয়। অনেকটা পাকিস্তানকে চ্যালেঞ্জ করেই নাট্য পরিচালক আব্দুল জব্বার খান " মুখ ও মুখোশ " তৈরী করেছিলেন। দেশপ্রেম ও জাতীয়তাবোধ থেকেই অনেক ঝুট-ঝামেলা পেরিয়ে এই ছবি আন্ত-প্রকাশ করে।আর এরপর থেকেই একেরপর এক চলচিত্র আসতে থাকে। এর অনুপ্রেরনায় অনেকে মিডিয়ায় ঝাপিয়ে পরে। ইন্ডাস্ট্রি সচল হয়। এই সুত্র ধরে একে একে মুক্তি পায় ১৯৫৯ সালে এ জে কারদারের জাগো হুয়া সাভেরা, ফতেহ লোহানীর আকাশ আর মাটি, মহীউদ্দিনের মাটির পাহাড় ও এহতেশামের এদেশ তোমার আমার। সুস্থ ধারার এই চলচিত্রগুলো মানুষ বেশ ভালোভাবেই গ্রহন করে। ব্যবসায়িক সাফল্যও পায়। এতে উৎসাহ আরও বেড়ে যায়, ফলাফলে আমরা পাই,১৯৬০ সালে এহতেশামের রাজধানীর বুকে, ফতেহ লোহানীর আসিয়া, ১৯৬১ সালে যে নদী মরু পথে (সালাহউদ্দিন), হারানো দিন (মুস্তাফিজ), তোমার আমার (মহীউদ্দিন) ও জহির রায়হানের কখনো আসেনি এর মতো আরও কিছু অসাধারন চলচিত্র। কিন্তু ততকালিন সমাজ ব্যবস্থা এবং আরও নানারকম সমস্যামান পরিস্থিতির মুখে এই চলচিত্রগুলো ব্যবসাহিক সাফল্য থেকে বঞ্চিত হয়। এটা আমার ইন্ডাস্ট্রি প্রথম পতন। বানিজ্যের আশায় পরিচালকরা উর্দু ছবি বানাতে ঝুকে পরলেন।ফলস্বরুপ ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ১৬ টি ছবির ভিতরে ৯ টি ছিল উর্দু ছবি। সেগুলোর ব্যবসায়িক সাফল্যও ছিল ভালো। এই অবস্থায় এসে মুখ ও মুখোশ দিয়ে পাকিস্তানকে ছুড়ে দেওয়া আমাদের চ্যলেঞ্জে আমরাই ক্রমশ হারার পথে।
কিন্তু আমরা হারিনি। ইন্ডাষ্ট্রির ওই পতন থেকে আমরা উঠে আসি। আর সেটা সম্ভব হয় লোকজ কল্প কাহিনি/ফোক ফ্যান্টাসি ভিত্তি করে চলচিত্র নির্মানে। ফোক ফ্যান্টাসি ছবিগুলো দর্শক গোগ্রাসে গিলতে লাগলো। একটার পর একটা ছবি ব্যপক বানিজ্য করতে লাগলো। পরিচালক,শিল্পী সকলে এই জেনারের ছবিতে আগ্রহী হয়ে পরলেন। ফলস্বরুপ আমরা পেলাম অন্তত্য অসাধারন প্রচুর পরিমান ফোক ফান্টাসি ছবি।
হিন্দিতে এবং কোলকাতায় কিছু ফোক-ফান্টাসি হয়। কিন্তু বলা বাহুলত নাগ নাগিনি এবং সেইসব ফোক ফান্টাসিগুলোর জনক বাংলাদেশ।
ফোক ফ্যান্টাসি বা লোকজ কল্প কাহিনিঃ
ফোক ফ্যান্টাসি বলতে সাধারনত গ্রাম্য প্রেমকাহিনি,রুপকথা,গ্রাম্য বীরগাথা,সুন্দরিদের আন্তজীবনি,রাজা-বাদশাদের শাসনামল, কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, আগন্তুকদের ত্রান্তিকাল,নাগ-নাগিনির প্রেম ইত্যাদি গল্পের উপরে ভিত্তি করে যে চলচিত্রগুলো নির্মিত হয় সেগুলোকে বুঝায়। মনস্তাত্ত্বিক এবং সামাজিক ভাবে এই ছবিগুলোর প্রভাব নেতীবাচক হলেও এর দ্বারা মানুষের বিনোদনের মাত্রা ছিল উচ্চপদস্থ।এই ছবিগুলো দ্বারা সকল প্রকার দর্শক টারগেট করা সম্ভব হয় এবং মানুষ প্রচন্ড হলমুখি হয়ে পরে। ছবি দেখা মানুষের একটা স্বভাবে পরিনত হয়। সকল প্রকারের দর্শক এগুলোকে খুব ভালোভাবে গ্রহন করেছিল। অবস্থা এমতাবস্তায় ছিল যে ফোক ফান্টাসি ছাড়া ছবি বানানো রিক্স হয়ে পরে। তা হোক, ফোক ফ্যান্টাসির সাথে পাল্লা দিয়েও প্রচুর ফিল্ম হয়েছে। তার ইতরে সামাজিক-একশ্যন জেনারটা উল্লেখ করার মতো। কিন্তু বাজার ধরে রাখা এবং মানুষকে হলমুখি করায় ফোক ফান্টাসির কোনো তুনলা নেই। ফলাফলে আজকে বাংলা চলচিত্রের স্বার্থক যে ডেটাবেজ আর একটা বড় অংশ জুড়ে রয়েছে ফোক-ফ্যান্টাসি।
আমার ইন্ডাষ্ট্রির প্রথম ভাঙ্গন থেকে উন্থান করার মূল ছিল ফোক-ফ্যান্টাসি ছবিগুলো। যার শুরু হয়েছিল ১৯৬৫ সালে পরিচালক সালাহ উদ্দিন নির্মিত "রূপবা্নের" মাধ্যমে। রুপবান এদেশের সবথেকে পরিচিত লোকজ কাহিনি। গানে গানে এই কাহিনি মানুষের হৃদয়ের মনিকোঠায় ছিল। কিন্তু মানুষ যখন এটাকে ছায়াপর্দায় চলন্ত অবস্থায় দেখলো,নিজের কল্পনার সাথে মিলিয়ে এটাকে অনুধাবন করলো,তখন কি অবস্থাটাই হলো,একবার ভাবুন ?
এর পরের বছর "আবার বনবাসে রূপবান" নামে এই চলচিত্রের সিক্যুয়েল তৈরী করেন ইবনে মিজান। এটাও ব্যবসায়িক সাফল্য পায়। ইবনে মিজান একের পর এক বানাতে শুরু করলেন, বাংলা চলচিত্র অঙ্গনে ফোক-ফান্টাসি নির্মানে যত পরিচালক আছে তারা সকল ইবনে মিজানের কাছে শিশ।তার মতো এত সুন্দর কাহিনি নির্বাচন এবং এতো অসাধারন করে ছবি তৈরী করা ঐসময়ে প্রায় অস্মভব ছিল। তিনি তার প্রতিটি ছবিকে একটা নতুন আঙ্গিকে নির্মান করতেন। নিজের সাথে নিজের এই চ্যানেঞ্জে তিনি অনেক গল্প বলার ভঙ্গি সৃষ্টি করেছেন যারা পরবর্তিতে অনেকেই ফলো করেছেন। তার প্রতিটি ছবিতেই ছিল একটা নতুন কিছু যারা দেখার জন্য দর্শক উদ্গ্রীব হয়ে থাকতো। আমাদের ইন্ডাস্ট্রিতে কয়েকজন পরিচালকের নাম দেখে ছবি চলতো তার মধ্যে সবথেকে সেরা হলে ইবনে মিজান।
আবার বনবাসে রূপবান পরেও কিছু ফোক-ফান্টাসি আসা শুরু করলো।
১৯৬৬ সালে সফর আলী ভুইয়া নির্মাণ করেন রহিম বাদশা ও রূপবান,
সালাহউদ্দিন রূপবানের উর্দু ভার্সান নির্মাণ করেন।
একই বছর নজরুল ইসলাম আপন দুলাল,
ইবনে মিজান জরিনা সুন্দরী,
সৈয়দ আউয়াল গুনাই বিবি,
আলি মনসুর মহুয়া চলচ্চিত্র নির্মাণ করেন।
রূপবান ছবির অর্থনৈতিক সাফল্যের কারণে পরবর্তীতে ফোক ও ফোক ফ্যান্টাসি ধারার চলচ্চিত্র এদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে একটি স্বকীয় জায়গা করে নিতে সমর্থ হয়েছে এবং এই ধারা সুদুরেও বহমান ছিল।
ইবনে মিজান,আজিজুর রহমান,এফ কবীর ,অশোক ঘোষ, আজিজ মেহের, দারাশিকো এর হাত ধরে একের পর এক আসতে থাকা অসাধারন সব ফোক-ফান্টাসি।
এই ধারা বহমান থাকে তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জোছনা পর্যন্ত। এই ছবিতে অভিনয় করেন,ইলিয়াস কাঞ্চন এনং অন্তু ঘোষ। এটা উপমহাদেশীয় সবথেকে সেরা ব্যনিজ্যিক চলচিত্রের একটা। ওই সময় এটা ছিল একটা নিউক্লিয়ার বোম্বের মতো এবং এর সাফল্য ছিল তাক লাগিয়ে দেওয়া। এর পরেও ফোক-ফান্টাসি হয়েছে। কিন্তু দিনে দিনে তার প্রসার কমতে থাকে। বর্তমানে ফোক-ফ্যান্টাসি হয়না বললেই চলে।
বাংলাদেশের চলচ্চিত্রে ফোক ও ফোক ফ্যান্টাসি ধারার সাল অনুসারে সেরা ১০০ টি চলচ্চিত্রঃ
আজিজুর রহমানের মধুমালা (১৯৬৮),
দিলীপ সোমের সাত ভাই চম্পা (১৯৬৮),
খান আতাউর রহমানের অরুণ বরুণ কিরণ মালা (১৯৬৮),
ই আর খানের রূপবানের রূপ কথা (১৯৬৮),
মহিউদ্দিনের গাজী কালু চম্পাবতী (১৯৬৮),
ইবনে মিজানের পাতাল পুরীর রাজকন্যা (১৯৬৯),
নুরুল হক বাচ্চুর বেদের মেয়ে (১৯৬৯),
ফাল্গুনী গোষ্ঠির মলুয়া (১৯৬৯),
ইবনে মিজানের আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী (১৯৭০),
শহীদুল আমিনের রাজকুমারী চন্দ্রবান (১৯৭০),
মঞ্জুর হোসেনের মণিমালা (১৯৭০),
বশীর হোসেনের রাজ মুকুট, (১৯৭০)
শেখ আনোয়ারের সতী নারী (১৯৭৩),
রূপ সনাতনের দয়াল মুর্শিদ (১৯৭৩),
প্রমোদকার (খান আতার ছদ্মনাম) এর সুজন সখী (১৯৭৪),
মহসিনের রাজার হলো সাজা (১৯৭৬),
সফদর আলী ভূইয়ার কাজল রেখা, (১৯৭৬),
আজিজুর রহমানের শাপ মুক্তি (১৯৭৬),
এফ এ বিনুর রাজরানী, (১৯৭৬)
ইবনে মিজানের বাহাদুর (১৯৭৬),
অশোক ঘোষের মতি মহল (১৯৭৭),
ইবনে মিজানের নিশান (১৯৭৭),
কামাল আহমেদের দাতা হাতেম তাই (১৯৭৭),
শফি বিক্রমপুরীর রাজ দুলারী (১৯৭৮),
ইবনে মিজানের শাহজাদা (১৯৭৮),
অশোক ঘোষের তুফান (১৯৭৮),
স্বপন সাহার মেহের বানু (১৯৭৮),
দারাশিকোর ফকির মজনুশাহ (১৯৭৮),
এফ কবির চৌধুরীর রাজমহল (১৯৭৯),
ফয়েজ চৌধুরীর বিজয়িনী সোনাভান (১৯৭৯),
শহীদুল আমিনের রাজকুমারী চন্দ্রবান (১৯৭৯),
আজিজুর রহমানের সাম্পান ওয়ালা (১৯৭৯),
আলমগীর কুমকুমের রাজবন্দী (১৯৭৯),
শহীদুল আমিনের রূপের রানী চোরের রাজা (১৯৭৯),
ইশতিয়াকের চন্দ্রলেখা (১৯৮০),
ফখরুল হাসান বৈরাগীর লুটেরা (১৯৮০),
এফ কবির চৌধুরীর রাজ নন্দিনী (১৯৮০),
ইবনে মিজানের তাজ ও তলোয়ার (১৯৮০),
ইবনে মিজানের জংলী রানী (১৯৮০)
এফ কবির চৌধুরীর রাজকন্যা (১৯৮০),
দেলোয়ার জাহান ঝন্টুর ওমর শরীফ (১৯৮০),
ফখরুল হাসান বৈরাগীর শাহী দরবার (১৯৮০),
এফ কবির চৌধুরীর আলিফ লায়লা (১৯৮০),
শেখ নজরুল ইসলামের নাগিন,
দিলীপ বিশ্বাসের আনার কলি (১৯৮০),
শহীদুল আমিনের শাহজাদী গুলবাহার, (১৯৮০),
অশোক ঘোষের নবাবজাদী, (১৯৮০),
এফ কবির চৌধুরীর সুলতানা ডাকু (১৯৮০),
অশোক ঘোষের বাদল (১৯৮১),
ইবনে মিজানের রাজ নর্তকী (১৯৮১),
আজিজ মেহেরের আকাশপরী (১৯৮১),
ফয়েজ চৌধুরীর আলতা বানু (১৯৮২),
নাজমুল হুদা মিন্টুর মধু মালতী, (১৯৮২),
শামসুদ্দিন টগরের যুবরাজ, (১৯৮২),
এফ কবীর চৌধুরীর সওদাগর, (১৯৮২),
এফ কবীর চৌধুরীর রাজসিংহাসন. (১৯৮২),
মতিউর রহমান বাদলের নাগিনী কন্যা (১৯৮২)
অশোক ঘোষের টক্কর (১৯৮৩),
এফ কবীর চৌধুরীর আবে হায়াত (১৯৮৩),
ইবনে মিজানের লাইলী মজনু (১৯৮৩),
এম এ মালেকের শাহী চোর, (১৯৮৩),
মাসুদ পারভেজের নাগ পূর্ণিমা, (১৯৮৩),
শামসুদ্দিন টগরের বানজারান, (১৯৮৩),
দেলোয়ার জাহান ঝন্টুর নাগরাণী, (১৯৮৩),
মোস্তফা আনোয়ারের আঁখি মিলন (১৯৮৩),
এফ কবীর চৌধুরীর পদ্মাবতী (১৯৮৪)
কাজী কামালের মৎস্য কুমারী (১৯৮৪),
সফদর আলী ভুইয়া রসের বাইদানী (১৯৮৪),
এম এ মালেকের হাসান তারেক (১৯৮৪),
ইবনে মিজানের চন্দন দ্বীপের রাজকন্যা (১৯৮৪),
ফখরুল হাসান বৈরাগীর রাজিয়া সুলতানা(১৯৮৪),
মোতালেব হোসেনের সালতানাৎ(১৯৮৪),
আবুল খায়ের বুলবুলের শাহী কানুন(১৯৮৪),
আবদুল লতিফ বাচ্চুর দ্বীপ কন্যা (১৯৮৪),
দারাশিকোর জিপসী সর্দার (১৯৮৪),
দেলোয়ার জাহান ঝন্টুর মহল (১৯৮৪),
ছটকু আহমেদের রাজদন্ড (১৯৮৪),
মুহাম্মদ হান্নানের রাইবিনোদিনী(১৯৮৫),
আজিজুর রহমানের ফুলেশ্বরী(১৯৮৫),
ইবনে মিজানের রাজ কুমারী(১৯৮৫),
মালেক আফসারীর গীত(১৯৮৫),
দেওয়ান নজরুলের কোরবানী(১৯৮৫),
আজিজুর রহমানের সোনাই বন্ধু(১৯৮৫),
কামরুজ্জামানের রসিয়া বন্ধু(১৯৮৫),
ফখরুল হাসান বৈরাগীর ওয়ারিশ(১৯৮৫).
ইবনে মিজানের সতী নাগকন্যা(১৯৮৫),
আজিজুর রহমানের রঙিন রূপবান(১৯৮৫),
শামসুদ্দিন টগরের নকল শাহজাদা(১৯৮৫),
ইবনে মিজানের পাতাল বিজয়(১৯৮৫),
মো. শাহাজাহানের পরীস্থান(১৯৮৫),
হারুনুর রশীদের গুনাই বিবি(১৯৮৫),
আবুল খায়ের বুলবুলের ফুল কুমারী(১৯৮৫),
শামসুদ্দিন টগরের রাজ ভিখারী(১৯৮৫),
মতিউর রহমান বাদলের দুলারী(১৯৮৬),
জিল্লুর রহমানের আয়নামতি(১৯৮৬),
আবদুস সামাদের শিরি ফরহাদ(১৯৮৬),
মতিউর রহমান পানুর নাগমহল(১৯৮৬),
এম এ মালেকের চাঁদ সওদাগর(১৯৮৬),
এফ কবীর চৌধুরীর বাহাদুর মেয়ে(১৯৮৬),
আবুল খায়ের বুলবুলের জারকা(১৯৮৬),
মাহমুদ হান্নানের মালা বদল(১৯৮৬),
মতিউর রহমান বাদলের চন্দ্রাবতী(১৯৮৬),
নুর হোসেন বলাইয়ের নাগ কন্যার প্রেম(১৯৮৬),
ইবনে মিজানের রঙিন রাখাল বন্ধু(১৯৮৬),
ইবনে মিজানের রাজবধূ(১৯৮৬),
এম এ মালেকের রাজমাতা(১৯৮৬),
রফিকুল বারী চৌধুরীর চন্ডীদাশ রজকিনী(১৯৮৬),
শেখ নজরুল ইসলামের দিদার(১৯৮৬),
ইবনে মিজানের বাহাদুর নওজোয়ান(১৯৮৬),
ইবনে মিজানের বসন্ত মালতী(১৯৮৬), ,
শামসুদ্দিন টগরের সতী কমলা(১৯৮৬),
মিজান চৌধুরীর রঙিন সাতভাই চম্পা(১৯৮৬),
মতিউর রহমান বাদলের শাহ জামাল(১৯৮৬),
শামসুদ্দিন টগরের মহুয়া সুন্দরী(১৯৮৬),
আজিজুর রহমানের কাঞ্চন মালা(১৯৮৭),
শফিউল আলমের অরুণ বরুণ কিরণ মালা(১৯৮৭),
চাষী নজরুলের বেহুলা লখিন্দ(১৯৮৮)'
চাষী নজরুলের সোনার নাও পবনের বৈঠা(১৯৮৯)
সাইদুর রহমানের আলোমতি প্রেম কুমার (১৯৮৯)
তোজাম্মেল হক বকুল বেদের মেয়ে জোছনা(১৯৮৯)
তথ্য সংগ্রহঃ
বইঃ
চলচিত্র নির্মানের নেপথ্যে কথকতা,
ঢাকাই চলচিত্র,
বাংলাদেশ কোষঃচলচিত্র
বাংলাপিডিয়াঃচলচিত্র
উইকিপিডিয়াঃ বাংলাদেশী চলচিত্র
ইন্টারনেটঃ
কালেরকন্ঠ,প্রথমআলো,বাংলাদেশ প্রতিদিন
বিঃদ্রঃ যদি কোন তথ্যে ভুল থাকে, আমাকে জানাবেন,আমি সঠিক করে দিব। কিন্তু কোন ভ্রান্তির সৃষ্টি করবেননা কেউ
ঊৎসর্গঃ আমি বাংলা ফিল্ম নিয়ে লেখতে ইচ্ছুক। আগেও লিখেছি। তো, এই লেখালেখিতেই হঠাৎ একজনের সাথে পরিচয়। সম্পর্ক ঘন হলো তার নাম পাপ্পু। আমাদের সবার পাপ্পু ভাই। অনেকে তাকে হয়তো এই নামে চিনছে না। তার ব্লগ নেম হলো কবি ও কাব্য। এই এক প্রকার মহৎ মানুষ কবি ও কাব্য এই সামান্য উৎসর্গ। আমি আশা করি, এই লোকটার নাম যেন ইতিহাসে লেখা থাকে।
[ বাংলা চলচিত্র নিয়ে অনেক বিষয়ে লেখা যায়। লেখা জন্য চাই ধৈর্য। কারন, এ বিষয়ে তথ্য যোগাড় করা যে কি পরিমান কষ্টের কাজ যারা করেন তারা জানেন। তাছাড়া ভার্চুয়াল জগত এবং ব্যক্তিগত জীবনে বাংলা চলচিত্র মাধ্যমের মেধাবীদের সাথে আমার পরিচিত কম। কারও কাছ থেকে যে রেফারেন্স নিব বা তথ্যরে মুল্যায়ন করাবো এমন কেউ চেনা জানা নেই আমার। হয়তো অনেকেরই আছে,যাদের আছে তাদের কাছে আমার অনুরোধ আপনাদের এই সুযোগটা কাজে লাগান। বাংলা চলচিত্রের উপরে একটু লেখালেখি করুন।ধন্যবাদ সবাইকে]
মুভি বিষয়ভিত্তিক পোষ্ট সংকলন-আপডেটিত
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৪
দিপ বলেছেন: হিম...। হিম...
খাইরুল সুন্দরী,রঙ্গিন রসের বাইদানী,জমেলা সুন্দরী, রাজার প্রেম নামের কিছু আধুনিক ফোক ফান্টাসি বেশ সাফল্য পেয়েছিল।
সত্যি বলতে কি, সেগুলোর গ্রহনযোগ্যতা কম।
আমি একটা বিশেষ সময়কে ধরতে চেয়েছি।
যখন থেকে শুরু হলো আর যেখানে এসে শেষ হলো।
এখনো ফোক ফান্টাসি হচ্ছে।
কিন্তু মন কাড়ার মতো ক্ষমতা বা মিডিয়াকে ধাক্কা দেবার মতো কিছুই তাতে নেই।
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯
মইন বলেছেন: ২০০৮ না ০৯ সালের ঘটনা, ডিপজল একটা ছবি বানাইছিলো, যেখানে সে সাপ-ভিলেইন টাইপ কিছু ছিলো। আমি ২ মিনিট দেখছিলাম। হাসমু না কানমু বুজবার পারিনাই।
সাত ভাই চম্পা দেখলাম কয়েক মাস আগে আবারও। ক্লাসিক ম্যুভির মজাই আলাদা।![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৮
দিপ বলেছেন: নতুনগুলো দেখার মতোই কিছুই হচ্ছেনা।
ডিপজনকে ধন্যবাদ, আমি শ্রদ্ধাও করি।
কেননা অশ্লীনতার সময়টাতে তিনি সাকিবের ঘাড়ে পারা দিয়ে বেশ একতা সুস্থ ধারার চলচিত্র অঙ্গন তৈরী করতে সক্ষম। যেখানে অনেকে গুনিজনরে ভয়ে মুখ লুকিয়েছে, অনেকে টাকার নেশায় অশ্লীনতায় ধরা দিয়েছে, সেখানে একজন প্রফেশনাল অশ্লীন অভিনয়কারী যেভাবে মীডিয়ার টার্ন ব্যক করলো, সেটা আমাকে অবাক করে।
কোটী টাকার কাবিন,চাচ্চু,পিতার আসন,দাদীমা ইত্যাদি ফিল্মগুলো একের পর এক বোম্ব ফাটিয়েছে হলে।
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩
মাস্টার বলেছেন: চমৎকার পোস্ট দিপ (দ্বীপ)
আচ্ছা একটা প্রশ্ন, আপনার কি মনে হয় এই সময়ে গ্রাম বাংলার ফোক সাধারন জনগন এক্সসেপ্ট করবে? যেখানে গ্রাম বাংলার মানুষরাও ধুম ধারাক্কা অ্যাকশন দেখে বা ফুয়াদ এর রিমিক্স শুনে থাকে।
প্রিয়তে নয়ে রাখলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
দিপ বলেছেন: হুট করে একটা কিছু বলা যাচ্ছে না।
পিছনের ৫ ৭ বছর ঘাটিয়ে দেখি।
খাইরুল সুন্দরী।। (এটা বেশ আঘাত করেছে মানুষের মনে।)
মনপুরা ( এটাও বেশ সফল)
বঊ বন্ধক ( এটাও )
শ্রাবন মেঘের দিন ( ফাটাফাটি
এরপরেও রিক্স থেকে যায়।
এখন আর ঘটা করে কয়জন আলিফ লায়লা দেখে। এখন গ্রামেও সজল,মোশারফ করিমের নাটক দেখা হয়।
আপনার যদি বানাবার ইচ্ছা থাকে মাষ্টার, তাহলে বলবো, এটা নিয়ে আগে কিছু এক্সপ্রিমেন্ট করতে হবে। হুট করে কিছু করলে বাশ খেয়ে যেতে পারেন। পাবলিকের চাহিদা বুঝতে হবে। ঠিক কোন ধরনের ফোক-ফান্টাসি মানুষ চায়।
এবার আমার কথা বলি, যুক্তিতে যাচ্ছিনা, মনের কথা বলি।সাধারন জনগন এক্সসেপ্ট করবে ১০০ ভাগ এক্সেপ্ট করবে। যদি তেলুগু মাগাধিরা ( এটা কিন্তু শুধু গ্রাম অঞ্চল নয় আমার আপনার কাছেও হিট ) টাইপ কিছু বানানো যায়।
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার পোস্ট দিপ ভাই।অনেক তথ্য জড়ো করেছেন,বাংলা চলচিত্রের জন্য এমন ভালোবাসা দেখে সত্যি খুব ভালো লাগলো।পোস্টে ভালোলাগা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
দিপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
লর্ড কার্জন বলেছেন: ফোক সিনেমাগুলো কেন এখন আর সাড়া জাগাতে পারছে না???
যাদেরকে নিয়ে সিনেমা তারা তো তাদের সংস্কৃতিটা হারিয়ে ফেলেছে। আগে যখন বর্ষাকালে গ্রামে যেতাম তখন পালাগান শুনতাম। আপন দুলাল, রূপবান এমন আরও কত পালা দেখেছি। এই পালাগুলোর সময় দর্শককূল কেঁদে বুক ভাসাত, মিলনে সবাই আনন্দিত হত। আর এখন গ্রামের পুরুষেরা বাজারের চায়ের দোকানে রাত ১০টা পর্যন্ত কলকাতার/ভারতের সিনেমা বা বি-গ্রেড ভিডিও দেখে সময় পার করে। মহিলারা স্টার জলসা বা জি বাংলার সিরিয়াল দেখে সময় কাটায়। যাদের নিয়ে সিনেমা তাদেরই এই অবস্থা, তাহলে সিনেমার কী অবস্থা হবে???
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
দিপ বলেছেন: সেইটাই।
কিন্তু কিছুতো একটা করতে হবে।
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
মাস্টার বলেছেন: আমি ফোক-ফ্যান্টাসি বানাবোনা। আমি পুরাপুরি কমার্শিয়াল অল্ট্যারন্যাটিভ বানাবো।
যেট কমার্শিয়ালি সাক্সেফুল হবে কিন্তু গতানুগতিক এর বাইরে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০
দিপ বলেছেন: হিম।
মাষ্টার আমার চিন্তা ধারাও ঐরকমের।
একটু আর্ট বা ইন্টেলেকচুয়ালিটি থাকতে পারে, কিন্তু ফিল্ম বানাবো নাটক না।
কোলকাতার শ্রিজিৎ একটু সেই ধারার পাবলিক।
কিন্তু শেষদিকে মেজাজটা খারাপ করে দিল।
তার শেষ ফিল্মটা কপি পেষ্ট।
এটা তার করা উচিত হয় নাই
৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৯
লেখাজোকা শামীম বলেছেন: একটা অসাধারণ পোস্ট। অনেক ধন্যবাদ।
ফোক ফ্যান্টাসি আমাদের চলচ্চিত্রের ঐতিহ্য। তবে এখন এই ধরনের চলচ্চিত্র চলবে না।
চলবে যদি ফোক ফ্যান্টাসি যুক্তিসঙ্গত হয় এবং প্রচুর স্পেশাল এফেক্ট থাকে। তেলেগু তামিল ছবিতে যেমনটা থাকে।
আপনাকে ধন্যবাদ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৫
দিপ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
চলবে যদি ফোক ফ্যান্টাসি যুক্তিসঙ্গত হয় এবং প্রচুর স্পেশাল এফেক্ট থাকে।
এইখানে একটা প্রশ্ন আছে।
মাঝারি ধরনের এফেক্ট ব্যবহার করেও বানানো বোধহয় সম্ভব। নাকি বলেন।। সেক্ষেত্রে কি চলবে ?
মাষ্টারের প্রশ্নের পরিপেক্ষিতে আমি এটা নিয়েই ভাবছিলাম।
৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৬
নিয়নের আলো বলেছেন: পোস্টে একসাথে অনেকগুলো মুভি আছে যেগুলো আমাদের বাংলাদেশের একটা সোনালী সময় ধরে আছে,ভাল লাগা রইল।
আমার ব্যাক্তিগতভাবে মনে হয় ফোক ফ্যান্টাসির সময়টা আমরা হয়তবা পার করে এসেছি, দর্শক এখন শহুরে কাহিনীগুলো গ্রহন করবে বেশি।তবে গ্রামের দিকটাতে একটা বিশাল অংশের দর্শক রয়েছে যারা এখনো রাজা রানীর কাহিনী দেখতে চায় এটা সত্যি,কিন্তু মুশকিল হল,আমাদের মুভির মাঝখানের খারাপ সময়টার কারনে তারা আগের মত সিনেমা হলে গিয়ে দেখার অভ্যাস হারিয়ে ফেলেছে,তাই এই মুভিগুলো এখন হলে দর্শককে সিনেমা হলে কতটুকু টানতে পারবে এটা বড় প্রশ্ন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৭
দিপ বলেছেন: নিয়লের আলো আপলাকে ধন্যবাদ।
আপনি একটা ভালো পয়েন্ট ধরেছেন।
ফোক ফ্যন্টাসির সাথে সিনেমা হলের একটা ব্যাপার স্যপার থাকতে পারে।
টিভিতে এই মুভিগুলো ঠিকমতো জমেনা।
৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৭
অবয়ব বলেছেন: বেশ আগের একটা সিনেমা মাথায় আসছে। নায়িকা শাবানা, নায়ক জসিম আর ভিলেইন জাম্বু। পরী, ভূত, জাদুটোনা সব মিলিয়ে জমজমাট কাহিনী। ছোটবেলায় দেখেছিলাম। অনেক মজা পেয়েছিলাম। উপরের লিস্টে নামটা হয়ত আছে।
এখন হলিউডি স্পেশাল ইফেক্ট দেখে দেখে চোখের রুচি এত বেড়ে গেছে যে সিনবাদ, আলিফ লায়লার মত ভাললাগা টিভি সিরিজ হাস্যকর লাগে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৯
দিপ বলেছেন: আমি কিন্তু আমার সেন্সটাকে দুভাবে ভাগ করেছি।
বাংলা ফিল্ম দেখার সময় আমার একটা সেন্স কাজ করে
আর হলিউড দেখার সময় আলাদা সেন্স কাজ করে।
ফলে আমার এই সাধারন সমস্যাটা হয়না
১০|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৮
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল পোস্ট
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬
দিপ বলেছেন: ধন্যবাদ
১১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪২
মঈনউদ্দিন বলেছেন: চমৎকার অসাধারণ পোস্ট
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬
দিপ বলেছেন: ধন্যবাদ
১২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৪
মইন বলেছেন: আমাদের ফোক আর বিদেশের ফ্যান্টাসি, কোন পার্থক্য আছে?
বিদেশে যদি ফ্যান্টাসি চলচ্চিত্র এখনও চলতে পারে, তবে কেন আমাদের দেশে ফোক(লোক)গাথা সমৃদ্ধ চলচ্চিত্র চলবে না?
যদি গল্প মোটামুটি মানের হয়, আর যদি অনন্ত জলিল টাইপের কেউ চলচ্চিত্রের পেছনে থাকে (সামনে না), তাহলে শুধু দেশে না, দেশের বাইরের মানুষও (বাঙ্গালী) এই চলচ্চিত্র দেখবে।
আর এই লোকগাথা সমৃদ্ধ চলচ্চিত্র গুলি কিন্তু শুধু গ্রামাঞ্চলের মানুষই দেখেনা, শহরের মানুষও এখনও দেখে সানন্দের সাথে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪১
দিপ বলেছেন: আমার ভাবনাগুলো একটু এলোমেলো হলেও এরকম।
কিন্তু আপনি নিয়নের আলোর যুক্তিটা খেয়াল করেছেন।
সেটা কিন্তু মাথায় রাখার মতো একতা পয়েন্ট
১৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৯
লিন্কিন পার্ক বলেছেন:
পোস্টটা পড়লেই বুঝা যায় অনেক কষ্ট করে পোস্টটা তৈরি করছেন !
+++
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬
দিপ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৮
কাউসার রুশো বলেছেন: চমৎকার পোস্ট
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১০
দিপ বলেছেন: ধন্যবাদ রুশো ভাই
১৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫
মোঃমোজাম হক বলেছেন: অনেক পরিশ্রম করেছেন,ধন্যবাদ।
কিন্তু কাজি জহিরের ময়নামতি কৈ?
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৮
দিপ বলেছেন: কাজি জহিরের ময়নামতি সম্নধে আমার জানা শোনা একদম শূন্যের কোঠায়।
আপনার সাহায্য কামনা করছি।
মুভিটির বানিজ্যিক সাফল্য, মুক্তির সাল, এবং বাদ বাকি যতটুকু সম্ভব তথ্য দিতে আরলে ভালো হতো, আমি সুযোগ বুঝে ঢুকিয়ে দিতাম
১৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭
কবি ও কাব্য বলেছেন: আমাকে এতো অসাধারন একটা পোস্ট উৎসর্গ করাতে ধন্যবাদ দেয়ার ভাষা খুঁজে পাচ্ছিনা। ভালোবাসার অনেক উপহার পেয়েছি অনেকের কাছ থেকে কিন্তু এই উপহারটা একেবারে আলাদা ও সবচেয়ে অসাধারন ।
বাংলা চলচ্চিত্র বিষয়ক পোস্ট দেয়ার সার্থকতা আজ আমি পেয়েছি যে দীপ এর মতো এই প্রজন্মের এক তরুন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে কঠিন বিষয়টা নিয়ে অনেক কষ্ট করে এই পোস্ট তৈরি করেছে যে এই পোস্টে উল্লেখিত ৯৮ % ছবিই দেখে নাই। সত্যি অসাধারন একটা পোস্ট হয়েছে দীপ।
ফোক ছবির সুদিন কেমন ছিল তা আজ বর্ণনা করে বুঝাতে পারবো না। উপমহাদেশে বাংলা ফোক ছবি আলাদা একটা জায়গা দখল করে আছে যা দেখে সেই সময়ে ভারতও ফোক ছবি তৈরি করতে শুরু করে।।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩
দিপ বলেছেন: আমি ফোক-ফান্টাসি ছবির উপরে একটু রিসার্চ করতে চাই।
যদিও ফোক-ফান্টাসি বানাবার কোণ ইচ্ছে আপাতত নেই।
ভালো কাহিনি মাথায় এলে বা সেইরকমের সাহিত্য পেলে বানাতেও পারি,
কিন্তু ফোক-ফান্টাসি মুভি যেমন আমার প্রিয়, বিষয়টাও ছোটবেলা থেকে আমাকে টানে।
এই ব্যাপারে জানাশোনার সোর্স একেবারেই কম।
আপনার যদি দু চারটা চোখে পরে যায় বা এই বিষয়ে জানাশোনা আছে এমন কাউকে পেয়ে যান, আমাকে জানাবেন।
আমার ফোক-ফান্টাসি নিয়েতো কোনরকমের আমি একটা লিখলাম।
এইবার আপনি কষ্ট করে সামাজিক একশন নিয়ে একটা লিখে ফেলতে পারেন।
দুটো জেনারের একটা ভালো ডেটা থাকলে সেটা ওনেক বড় পাওয়া
১৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার শ্রমসাধ্য একটা পোস্ট দিপ। অভিনন্দন তোমাকে এরকম একটা পোস্টের জন্যে।
তবে আমার এই ধরণের ছবির প্রতি কোন আগ্রহ নাই। আগ্রহীদের অনেক কাজে লাগবে আশা করি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৭
দিপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯
হাবিবউল্যাহ বলেছেন: ১২ নাম্বারে মইন যা বলেছে আমার ও একই রকম কথা।
আর জলিল এর মত কিছু লোক যখন পিছনে থাকবে তখন হলের জন্য টেনশনের প্রয়োজন নাই।
কারন জলিল তার নিজের মুভির খাতিরে যেহেতু সিনেমার পরিবেশ বদলানোর প্রস্তুতি নিতে পারে তাহলে আশা করি সিনেমা হলের প্রবলেম টা থাকবেনা।
হলিউডি ফ্যান্টাসি মুভির বদলে বাংলাদেশে ফোক লোকজ মুভি ব্যাবসা করা সম্ভব।কিছুটা আধুনিক প্রযুক্তির ব্যাবহার শুধুমাত্র প্রয়োজন।
দারুন একটা পোষ্টের জন্য দ্বীপ কে ধন্যবাদ!
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৯
দিপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ,
আধুনিক প্রযুক্তির ব্যাবহার । হয়তো সেটাই।
১৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৭
ফেলুদার চারমিনার বলেছেন: দারুণ একটা পোস্ট পড়লাম ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০০
দিপ বলেছেন: ধন্যবাদ
২০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০
আবদুল ওয়াহিদ বলেছেন:
এখন শহুরে মানুষ ফোক পছন্দ করবে কিনা? এটা ভালো প্রশ্ন।
বেদের মেয়ে জোসনা- বাংলাদেশের সেরা মুভিগুলার মধ্যে একটা। আবার ব্যবসা সফলও। তবে শিক্ষিত দর্শকরা এই মুভি খুব একটা দেখছে তা না। যারা দেখছে বারবার দেখছে।
অন্যদিকে, গ্রীক ট্রাজেডির আদলে নির্মিত মনপুরায় এক ধরণের ফোক আবহ আছে। তবে সেটা মিডল ক্লাসের সাথে সহনীয়, অনেকার্থে রাবীন্দ্রিক (কৃষ্ণ কলি যেমন- যাও পাখি বলো তারে গায়, অথবা পোশাক নির্বাচন)। এটাও ব্যবসা সফল। এটা কিন্তু গ্রাম শহর দুইয়ে মিলে দেখছে। এরমধ্যে মডার্নিটির উপাদান ষোল আনা আছে।
সেই দিক থেকে আপামর বিনোদন দিতে গেলে ফোক নিয়া নতুনভাবে চিন্তা করতে হবে। বাংলা সিনেমার মূলধারাও আস্তে আস্তে পুরানা সামন্ত চিন্তা থেকে বের হয়ে আসতেছে। হয়তো কয়েক বছর পর ...চৌধুরী সাহেব গরীবও মানুষ টাইপের ডায়গল একেবারেই থাকবে না।
পোষ্টের জন্য ধন্যবাদ। এই ধরণের বিষয় ভিত্তিক পোষ্ট আরো চাই।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১১
দিপ বলেছেন: লেখা আরও আসবে কথা দিলাম।
কিন্তু জানাশোনার স্তর যে খুবই কম।
যেখানেই গিয়ে আছরে পরি ধু ধু ধুলো।
কোথাও পরিমিত তথ্য নেই।
এখানে একটাতো ওখানে একটা।
ধন্যবাদ আপনাকে।
আপনার কমেন্টের অপেক্ষায় থাকি।
২১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৯
মুনসী১৬১২ বলেছেন: কেন চলবে না চলবে তবে কাহিনী ও উপস্থাপনা সে মানের হতে হবে
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১১
দিপ বলেছেন: সেইটাই
২২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩০
অনিমেষ হৃদয় বলেছেন: হুমায়ূন আহমেদ-এর ঘেটুপুত্র কমলা অ্যাড করেন।
+++++++++
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১২
দিপ বলেছেন: ঘেটুপুত্র কমলা বোধহয় ফোক ফ্যান্তাসি না।
আমি দেখিনি।
কেউ একজন কনফার্ম করেন
২৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২১
পুরোনো পাপী বলেছেন: অসাধারণ পোষ্ট। যে গুলি দেখি নাই এখিনই দেখতে মুন্চাইতাছে ![]()
![]()
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৩
দিপ বলেছেন: তারমানে আপনি অনেকগুলাই দেখেছেন
কেমনে কি, আমার ৫ টাও দেখা হয় নাই
২৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: কি পরিমাণ অবসেশন কিম্বা দেশপ্রেম থাকলে কেউ এধরনের পোস্ট পয়দা করতে পারে ভাবাই যায় না। দিপ ভাই, আপনাকে আর আপনার এই লেখা যাকে উতসর্গ করলেন সেই পাপ্পু ভাইকে মনের ভেতর সত্যি জায়গা টা থেকে স্যালুট।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৪
দিপ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাই, পাপ্পু ভাইকে নিয়ে কিছু বলার নাই।
২৫|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: এমন কোন উপায় নাই যে পূরাতন বাংলা মুভি দেখব ... ডিভিডি তেও সবগুলা পাওয়া যাবে না ... পোস্ট কিন্তু খুব ভাল হয়েছে এক কথায় আগুন পোস্ট
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৫
দিপ বলেছেন: ধন্যবাদ রাফি ভাই
২৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৪
তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার একটা পোস্ট দিপ । তোমার এই প্যাশনটা আমার অনেক ভালো লাগে। আমি শিওর তুমি ইন্ডাস্ট্রির জন্য কিছু একটা করতে পারবা..
১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২১
দিপ বলেছেন: ধন্যবাদ তন্ময় ভাই।
আপনই কবি ও কাব্য দারাশিকো রুশো ভাই ইত্যাদি মানুষগুলো আমার ভিতরের সত্ত্বাটেকে জাগ্রত করে তোনেল বারবার।
তখন আরও দ্রুত কাজ করতে ইচ্ছে করে
২৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৩
রামন বলেছেন:
বাদ গেছে সয়ফুলমূলক বদিউজ্জামাল, স্বর্ণকমল , সুয়োরানী দুয়োরাণী, কুঁচবরণ কন্যা ,অনেক দিন আগে - আরো অনেক আছে এই মহুর্ত্তে মনে নাই
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
দিপ বলেছেন: যাহ আরও কিছু নাম পাওয়া গেল
সাল ও পরিচালকের নামতা কি মনে করা যায় দেখন দিকিনি
২৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভালো লাগল। পোস্টে ++++
তবে ছবির লিস্টটা দেওয়ার সময় আগে ছবির নাম (সাল) আর পরে পরিচালকের নামটা দিলে লেখাটা আরও একটু সুখপাঠ্য হত।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৪
দিপ বলেছেন: তাইলে সবাই ছবির নাম পড়তো, পরিচালকের নাম কেউ পড়তো।
এককথায় চাইপ্পা ধইরা কয়েকটা পরিচালকের নাম মাথায় ঢুকাইয়া দেওয়া আরকি
২৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০৪
রামন বলেছেন:
সয়ফুলমূলক বদিউজ্জামাল - আজিজুর রহমান ( ১৯৬৭)
জুলেখা - জহির রায়হান (১৯৬৭)
কাঞ্চনমালা- সফদার আলী ভুইয়া (১৯৬৭)
রূপকুমারী (১৯৬৮)
স্বর্ণকমল- ইবনে মিজান ( ১৯৬৯)
মনিমালা-দিলীপ সোম (১৯৭০)
সুয়োরানী দুয়োরাণী- রহিম আফরোজ ( ১৯৬৮)
কুঁচবরণ কন্যা- জহির রায়হান ( ১৯৬৮)
মনিমালা - দিলীপ সোম ( ১৯৭০)
অনেক দিন আগে- ইবনে মিজান (১৯৭৪)
মালকা বানু - ফয়েজ চৌধুরী (১৯৭৪)
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৫
দিপ বলেছেন: চরম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ
৩০|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: অনেক চমৎকার কাজ। আপনার শ্রম ও বাংলা চলচিত্রের প্রতি ভালবাসাকে সাধুবাদ।
++++
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
দিপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
লর্ড কার্জন বলেছেন: খায়রুন সুন্দরীও কিন্তু অনেক জনপ্রিয়তা এবং ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। সাম্প্রতিককালের সিনেমাগুলোর মধ্যে এই একটি নামই মনে করতে পারি।