| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিতীয় আমি
স্বৈরাচারের মৃত্যুর অপেক্ষায় মহাকাল আমার নোনা পানির স্রোতে পচনধরা চোখ জোড়ার বিষাক্ত দৃষ্টিতে আপনাকে অভিশাপ জানাচ্ছি। আসুন, মহাকাশের নিকৃষ্টতম অত্যাচারীর রক্তে ভরা পানপাত্র গ্রহণ করুন।
শুনলাম আমি-
খুব চাওয়া তোর উল্লাসী হোক মনটা সুখের আন্দোলনে,
এই নে দিলাম-
কলজে ফেটে মরিস না ফের অধিক সুখের প্রকম্পনে।
আছি কেমন?
শিশুর মতো ঢঙ রেখে বল আর কি কিছু নেয়ার আছে?
হায়রে হা হা...
হৃদয় খাবি তাই জানাতেই সঙ্কোচ এতো আমার কাছে?
আচ্ছা দিলাম-
খাসনে কাঁচা কচকচিয়ে- আলতো জ্বালে হালকা ভুনে,
রাখিস স্মরণ-
সমস্তটাই লেপটানো মোর তোর দেয়া বিষ আস্তরণে।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সুলতানা রহমান বলেছেন: ভালোইতো!
