নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ জামান

আ জামান › বিস্তারিত পোস্টঃ

২০১২

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫







সাগর-রুনীর অপ-গাথা দিয়ে যাত্রা শুরু দু'হাজার বার

কোটাল-প্রধানা দুই কুড়ি আর আট ঘন্টা সময় চেয়েছিলেন

চার শত আট ত্রিশ ঘন্টা চলে গেল

কথা রাখলেন না

তিনি আজ বিগত

কিন্তু সাগর-রুনী ক্ষত সতত জাগ্রত



বেড রুমে সিকুরিটি দিতে প্রধান মন্ত্রী কুন্ঠা বোধ করেন

কিন্তু রাজপথে -----

বিশ্বজিৎ তো রাজপথেই ছিলো

লিমন ছিলো মাঠে



তাজরিনে পুড়ে খাক সাড়ে পাচ কুড়ি ব্রাত্য দেহ

আর মহামতি বুদ্ধ -----

তিনিও পুড়ে পুড়ে খাক

মন্দিরে ----



পুজিবাজার হলমার্ক হয়ে

অবশেষ ডেসটিনি ছিলো সর্বনাশা পদ্মা

সার্থক নাম তার

কীর্তিনাশা ------



এই কীর্তিনাশার দেশেও

কীর্তিমান স্যার আবেদ আর তার ব্রাক

ক্রমে ক্রমে ভেংগে চলেছে দারিদ্র-অচলায়তন

উনুসের গ্রামীন শক্তি দশ লক্ষ গ্রামীন কুঠিরে পৌছে দিয়েছে

সৌরবিদ্যুৎ ---

সদ্যমূক্ত সন্রাসী বিকাশ নয় -

কামাল কাদিরের বি-কাশ বিকশিত করছে বৈপ্লবিক ব্যন্কিং



দেশ তুমি কেমন আছো?

কেমন আছো দেশ তুমি?



তসলিমার এ প্রগাঢ় প্রশ্নের জবাব যে দেবে

সে রকম একজন জাফর ইকবালও বেচে আছেন

নৈরাশ্য যার কাছে এখনও এক অচেনা রাশি





জানুয়ারি ১২, ২০১৩



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

ত্রিভুবন বলেছেন: সহমত জানাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.