নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ জামান

আ জামান › বিস্তারিত পোস্টঃ

দূ:সময়ের পদ্য - ২

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

বাংলার ঘরে ঘরে দুর্জয় দুর্গের

এখনো তো মনে পড়ে বীর ডাক মুজিবের



সেই ডাকে শিহরন হাড়ে আর মগজে

চল্লিশে এসে আজ ভাবি কোথা গেল সে



রাজনীতি মচ্ছবে টাকা আনা পাই কষে

হিসাবের খাতা খায় দুই নারী রাক্ষসে



রাক্ষস খোক্ষস আহাজারি বাতাসে

শ্বাস নাই ফুসফুসে আশা-হরা হতাসে



আহা সেই দুর্গ দূর্বার দুর্জয়

কর্কটে নিলো ছিনি বাংলার বরাভয়



বাংলায় আজ তাই ঘনঘটা গ্রেনেডের

খোঁচা দেয় অন্কুশ কাঁটা ঘায়ে লবনের



ভাই মরে বোন মরে বাপ মরে বারবার

শকুনীও দেখে মরে বাংলার কারবার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.