নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ জামান

আ জামান › বিস্তারিত পোস্টঃ

বেলা বহে যায়

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

এক যে ছিলো নদী

নদীর জলে গ্রাম



গ্রাম ছেড়ে এক টিলা

টিলার উপর গাছ



গাছে এসে পাখি

করে ডাকা ডাকি



নাম ধরে কার ডাকে

নদীর বাকে বাকে



বাক ছেড়ে ঐ দূরে

নৌকা এসে ভিড়ে



নৌকা ভরা ফুল

ফুলের মত ভূল



ভূলের ফুলে আজি

ভরলো ফুলের সাজি



মাঝি তো নয় মাঝি

একলা জলে ভাসি



ভেসেই জলে ডুব

চুপ চুপ চুপ চুপ



নদীর জলে পাথর

পাথো গলে আতর



ডুব ডুব ডুব ডুব

গন্ধ মাতাল খুউব



ঝাপটা হাওয়া ঝড়ে

পাখি এলো উড়ে



উড়েই এসে বসে

বসেই ডাকে "আয়"

বেলা বহে যায়



"বহে গেলো বেলা

শুধু হাসি খেলা"



সখি কেনো আখি

জলে মাখা মাখি

কেনো মিছে পাখি

মিছে ডাকা ডাকি



"একি আর

ভলো লাগে"



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.