নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ জামান

আ জামান › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে বরাভয়

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

পেটে বোমা ভর্তি

ফুট পাতে ফুর্তি

পুলিশেরও হাটু কাপে

ঘামে বুট উত্তাপে

তবু কতো হাক ডাক

চোটপাট চিৎপাত

খুলি ফুটে খই হয়



ঢাকা আর ঢাকা নয়

মাথা আর মগজের

অপচয় অপচয়



এলোমেলো মেলাতে

ঢাক ঢোল পেটাতে

মারে টান ফিউজে

ফুটে বোমা বুম বুম

স্প্লীন্তার ছুটে ঝুম

ভাই মরে বোন মরে

মরে হায় বাপ মায়



ঢাকা তবু জেগে রয়

কাদা জলে কংক্বুটে

ভয় ক্ষয় ঢেকে রেখে

শহবাগে বরাভয়

ঢাকা একা জেগে রয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.