নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ জামান

আ জামান › বিস্তারিত পোস্টঃ

নামে কি আসে যায়?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

অনেক দিন থেকেই ভাবছি নামটা বদলে ফেলবো।

আমার বাবার নাম রহমান আর আমার নাম কিম্ভুতকিমাকার আখতারুজ্জামান।

এ দেশে এই নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে।

কিন্তু কম্মটি এখানে খুউব একটা সোজা নয়।

ল'ইয়ার ধরতে হবে।

কোর্ট-কাচারি করতে হবে।

সোসাল সোসাল সিকুরিটি, স্টেট মেডিকেল বোর্ড, ব্যান্ক ইত্যাদি ইত্যাদি।

এই সব বিবিধ সন্কুলতা বিধায় এখনো আমি আমার সেই কিম্ভুতকিমাকার নামেরই স্বত্তাধিকারী।

বাবার সাথে মিল রেখে নাম বদল আর হলো না।



অঝে মাঝে ভাবি বৃথা জন্ম আমার বাংলাদেশে।

এই পোড়ার মুখী দেশে এসে বাপের নাম ভুলে যাবার যোগাড়।

অথচ কি সহজেই না নাম বদলে গেল বাংলাদেশের প্রধান ফটকের।

এখান ওখান নেই।

কোর্ট কাচারি নেই।

জিয়া স্বৈর শাসক।

আর যাই হোক -

বাংলাদেশের প্রধান ফটকের নাম তো একজন স্বৈর শাসকের নাম হতে পারে না।

মোক্ষম যুক্তি - খন্ডাবে কার সাধ্যি।



ভালো কথা।

মেনে নিলাম জিয়া স্বৈর শাসক।

বাকশালের অন্ত্রে অন্ত্রে ও কি বপন ছিল না স্বৈর তন্ত্রের অবশ্যম্ভাবী ভ্রুণ?

তবুও বঙ্গ বন্ধু কি এখনো

গণ-মন-বন্দিত বঙ্গ বন্ধু নন?

সত্যি বলতে কি, গোটা বাংলা দেশটাই তো বঙ্গ বন্ধুর এক অবিস্বরনীয় স্বারক।



রাষ্ট্র নায়িকার কি এতোটুকুও ইচ্ছে করে না

ইচ্ছে মতো চিন্তে করার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.