| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তামজীদ
গালাগালি দিতে চাইলে - fb.com/kaalponeek
ভাঁড় শো মীরাক্কেলে এক বাংলাদেশী জাউড়ার করা কমেডি স্লটটা দেখলাম। দেখার সময় প্রতিটা ডায়লগেই জামিল নামের কুলাঙ্গারটাকে থাবড়াতে মন চাচ্ছিলো। এদের মানসিক দৈন্যতা এতটাই যে দেশের সম্মান কিভাবে রাখতে হয় সেইটাই জানে না, আমার দেশের বাইরে আসার পর প্রথম দিকে কোন এক আড্ডা এর সময়, আমি বাংলাদেশকে নিয়ে কিছু হতাশামূলক কথা বলে ফেলেছিলাম, তো সেই তখন ভারতীয় এক সিনিয়র ব্যাচমেট আমাকে কিছু কথা বলেন, তিনি বলেন তুমি যে তোমার দেশকে নিয়ে এত হতাশা প্রকাশ করলে, তাতে কিন্তু দেশের কিন্তু কোন সাহায্য হলো না, বরং তোমার দেশেরই দুর্নাম হলো, আমরা জানলাম, আমদের থেকে অন্যরা জানবে, এতে তোমার দেশেরই ব্যাড ব্র্যান্ডিং হলো। আমি পরে এই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি। উপলব্ধি করেছি কথাটার যথার্থতা। আমাদের দেশে যেকোনও লোকের প্রতিটি নেতিবাচক কর্মকান্ডই সামগ্রিক ভাবে আমাদের দেশের জন্য নেতিবাচক। আজ জামিল নামের এই প্রতিবন্ধীর এই কর্মকান্ডে বাংলার লাভ কি হলো, বরং সামগ্রিক ভাবে আমাদের ক্রিকেটেরই একটা নেগেটিভ ব্র্যান্ডিং হলো। এমনিতে বিশেষতঃ পশ্চিম বাংলায় অবৈধ অভিবাসী নিয়ে আমাদের নাজুক অবস্থান তাতে, এই ধরনের গাধামীতে আমাদের হাস্যস্পদ হতেই কি হলো না?
"দ্য গ্লোবাল সোস্যাল অ্যাটিটিউডস" নামের এক ভূইফোর সংস্থা বলেছে বিশ্বের সবচেয়ে অসহনশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ, আর সবচেয়ে সহনশীল বর্নবাদের সূতিকাগার ব্রিটেন। আমার ধারণা জরিপে নিশ্চিত কোন গরমিল আছে। না হলে কালকের মীরাক্কেলে এই কর্মকান্ডের পর আমরা মোটামুটি শান্তই আছি। আমাদের ক্রিকেট নিয়ে হাসি তামাশার পরও আমাদের কোন উচ্চবাচ্য নেই! আমরা সহনশীল জাতি না তো আর কারা
আপডেটঃ জামিল নামের কুলাঙ্গার নাকি তার ফেসবুক প্রোফাইলে ক্ষমা চেয়েছে! ৫ কোটি দর্শককে দেশের ক্রিকেটের নাম ভাঙ্গায় ভাঁড়ামি দেখায়ে, ৫ লাখ ফেবু ইউজারের কাছে ক্ষমা চাওয়া বিনীত ব্যাপারই বটে! তাতে আবার গর্ব করে বলা দেশের ক্রিকেটাররা নাকি এটাকে মজার ব্যাপার হিসাবে ই নিয়েছে! তা আশরাফুলের বউকে নিয়ে করা কুৎসিত কৌতুকটি সে কিভাবে নিয়েছে, সেটা জানার আগ্রহ থাকলো।
এই ভাঁড়ের কান্ডজ্ঞান থাকলে তার উচিত পরবর্তী এপিসোডে ক্ষমা প্রার্থনা করা
আপডেটঃ আমাদের জাতীয় ভাঁড়, তার ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করে ফেলেছেন!
১৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৭
তামজীদ বলেছেন: ড:ইউনুসকে নিয়ে আমার ধারণ খুবই উঁচু! সুতরাং এই নিয়ে আমার কোন দ্বিমত নেই। মজা ব্যাপার খেয়াল করেন, এই ভাঁড়কে কেউ কেউ সাপোর্ট দিচ্ছেন। সে নাকি দেশে জন্য সম্মান বয়ে এনেছে ভাঁড়ামি করে! অথচ ডঃ ইউনুস যখন প্রেসিডেন্সিয়াল পদক পান তখন তাকে জুতা পেটা করা হয়। কিন্তু ডঃ ইউনুস কখনও দেশকে অস্মমানিত করেন নাই!
২|
১৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৩
সৌভিক ঘোষাল বলেছেন: ভারতীয় চ্যানেলগুলো ব্যান করার জন্য আপনাদের ওখানে আন্দোলন হয়েছিল না? সেটার এখন কি অবস্থা ? সরকার কি ভাবনা চিন্তা কিছু করছেন?
আমরা তো বাংলাদেশের চ্যানেল কোলকাতায় বসে কিছু দেখতে পাই না, আমাদের এখানে ওগুলো দেখানোর পারমিশন নেই বোধহয়। একসময় কোলকাতায় বসে বাংলাদেশের অনেক অনুষ্ঠান মানুষ দেখতেন, বুস্টার অ্যান্টেনা লাগিয়ে। এখন আর সে চল নেই।
একটা সাম্য থাকা উচিৎ দু দেশের নীতিতে। দেখানো হলে দু দেশেই দু দেশের চ্যানেল চলুক, না হলে দু দেশেই অন্য দেশের চ্যানেল বন্ধ থাক। তবে আমি ব্যক্তিগতভাবে দু দেশেই দু দেশের চ্যানেল সম্প্রচারের পক্ষে। তবে এখানে বাংলাদেশের চ্যানেল দেখানোর আবেদন নিয়ে কোনও আন্দোলন হয়েছে বলে জানি না।
একই ভাষাভাষী মানুষের দুটো ভূখণ্ড, হাজার বছর ধরে একই সভ্যতা, একই সংস্কৃতি। কিন্তু এখন আমরা কত আলাদা। তাও এখনো যে টানটা বিশেষ করে বয়স্কদের মধ্যে দেখা যায়, সেটা আর কতদিন থাকবে কে জানে। রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক কারণে তো এক দেশের লোক আর এক দেশের লোককে পর, এমনকী শত্রু বলেও ভাবে আজকাল। বাংলাদেশের মানুষের মধ্যেই এটা বেশি, আর সেটা খুব অন্যায্যও কিছু নয়, কারণ ভারতের দাদাগিরি, সম্প্রসারণবাদী মনোভাব তো অনেক ক্ষেত্রেই স্পষ্ট। আমরা একই ভাষা সংস্কৃতির উরররাধিকারী, তার চেয়েও বড় হয়ে উঠেছে আমরা কাঁটাতারের দু দিকের দুই রাষ্ট্রের নাগরিক - এই পরিচয় টা। আপনারা তাও এ পার বাংলার গান, কবিতা, সাহিত্য - অনেক মনোযোগে পড়েন, আমাদের উদাসীনতা (না ঔদ্ধত্য, মূর্খ ঔদ্ধত্য?) এ ব্যাপারে অনেক বেশি। উদারতা কিন্তু মহৎ গুণ, সেটা বর্জনীয় নয় কোনও অবস্থাতেই। বঙ্কিমচন্দ্র বলেছিলেন না, তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন ?
৩|
১৭ ই মে, ২০১৩ রাত ৯:১৪
খেয়া ঘাট বলেছেন: জামিলকে খুব ভালো লাগছিলো এ পর্যন্ত।কোনো জড়তা ছাড়াই অসাধারণ পারফর্ম করে।
কিন্তু ক্রিকেট নিয়ে এভাবে বলা ঠিক হয়নি।
আবার যখন বললো- আমার প্রিয়তমা বউকে নিয়ে যদি মজা করতে পারি।তবে দেশকেও আমি প্রিয়তমা বউয়ের মতো ভালোবাসি।
কিন্ত-বুঝলোনা- বউ শুধু জামিলের আর দেশ কিন্তু সবার।
১৭ ই মে, ২০১৩ রাত ১০:১৫
তামজীদ বলেছেন: একজেক্টলি! পরদেশী চ্যানেলে দেশকে নিয়ে নিয়ে হাসা হাসি করানোর অনুমোদমন কেউ তাকে দেয় নাই, এই অনুষ্ঠান দুই বাংলার না হলেও ৫ কোটি মানুষ দেখেছে, তাদের মনোভাব তার বোঝার দরকার ছিলো। আর পরবর্তীতে যদি কোন ভারতীয় একই কাজ করে, তাহলে আমাদের অবস্থান কই যাবে?
৪|
১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৪
কালীদাস বলেছেন: এই প্রোগ্রামে বাংলাদেশিরা কেমনে যায়, এইটাই আমার মাথায় কাজ করেনা। বর্ডারে এমনে জেনোসাইড চলে বছরের পর বছর, ন্যুনতম মানসম্মান থাকলে কোন বাংলাদেশির ইন্ডিয়ায় এরকম প্রোগ্রামে মুতু করতেও যাওয়াও উচিত না।
১৭ ই মে, ২০১৩ রাত ১০:১৭
তামজীদ বলেছেন: তারপরও দেখা যাচ্ছে অনেকে কাছে এই অনুষ্ঠানে যাওয়া অনেক সম্মানের ব্যাপার বটে! ফেসবুকে আমাকে একজন বল্লেন রনি যে এক বার চ্যাম্পিয়ন হয়েছেন, তাতে কি আপনি গর্ববোধ করে না??!!!!
বলার আর কি বাকী থাকে??
৫|
১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩১
সবুজ ভীমরুল বলেছেন: মিরাক্কেল নামক ফালতু অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহন করার বিরোধিতা বহু আগেই করেছিলাম। অনেকে কিন্তু আবার এতে দেশের মুখ উজ্জ্বল করার কথা বলে!! একটা ফালতু চ্যানেলে অনুষ্ঠান করে কিভাবে দেশের মুখ উজ্জ্বল হয়, তা আমার বোধগম্য নয়।
একটু ডিটেইলসে বলবেন কি বলেছিল? দেশের ক্রিকেট নিয়ে ফান করে থাকলে শুয়োরটারে থাবড়াইয়া কানসা ফাডায় ফেলা দরকার!!
১৭ ই মে, ২০১৩ রাত ১০:১৮
তামজীদ বলেছেন: সত্যি ভাই আমার কাছেও বোধগম্য নয়!
৬|
১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
জনাব স্ট্যাটাস দিয়ে মাফ চাইসেন, অনেকে গলেও গেসে !!
১৭ ই মে, ২০১৩ রাত ১০:২১
তামজীদ বলেছেন: ভাই ক্ষমা চেয়ে কি হবে? তার যদি সত্যিই কান্ডজ্ঞান বলে কিছু থাকে, তাহলে তার উচিত হবে পরবর্তী এপিসোডে ভুলস্বীকার করে ক্ষমা প্রার্থনা করা। নাহলে সত্যি বলছি জামিলের মত ২ ১০ টা প্রতিবন্ধী ভাঁড় দেশ থেকে নির্বাসনে গেলে আমার কিছু যায় আসবে না! মীরাক্কেলে জয়ী হলে তাতে দেশের এমন কিছু সম্মান আসে না......
৭|
১৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এয়ারপোর্টে নামার পর বাড়ী যাওয়া পর্যন্ত অনবরত শালারে গদামের উপর রাখা উচিত, যাতে কৌতুক বলা জীবনের মত ভুলে যায় !!
৮|
১৭ ই মে, ২০১৩ রাত ৯:৫২
শিপু ভাই বলেছেন:
মাফ চাইছে!!!
তাইলে আর কিছু বলার নাই। আমরা ভুল করলে সহজে মাফ চাওয়া দূরের কথা স্বীকারই করতে চাই না।
১৭ ই মে, ২০১৩ রাত ১০:২৭
তামজীদ বলেছেন: কথাটা মিথ্যা না, কিন্তু শিপু ভাই, অনুষ্ঠান দেখেছে যদি ধরে নেই ৫ কোটি দর্শক, সেইখানে তার ফেসবুক ভিজিট করেছে বড়জোড় ৫ লক্ষ। দর্শকের একটা বড় অংশই তার ক্ষমা প্রার্থনা নিয়ে কিছুই জানে না। আর ক্ষমা প্রার্থনার অংশ বিশেষে দেখুন সে বলেছে -
"BANGLADESH cricket team er onek joner sathei amar khub bhalo bondhutto ache.... jodio tara ei performance dekhe bapartake humour hisebei treat koreche"
যদিও আমার সন্দেহ আছে, আশরাফুলকে নিয়ে যে কুৎসিত মন্তব্য করেছে সেটা আশরাফুল কতটা হিউমর হিসাবে ট্রিট করবে!
৯|
১৭ ই মে, ২০১৩ রাত ৯:৫২
সোহানী বলেছেন: @সৌভিক ঘোষাল, আমি আপনার সাথে সম্পূর্ন এক মত। হা অনেক আন্দোলন হয়েছে কিনতু ফল শূন্য। কোথায় যে এসে এটি থেমে যায় সেটা এক রহস্য। তবে অবিলম্বে ভারতীয় চ্যানেল বন্ধ করা উচিত যা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।
১০|
১৭ ই মে, ২০১৩ রাত ১০:৪১
কয়েস সামী বলেছেন: এইসব মুখের কথায়, রঙ্গ রসে দেশের ইমেজ বেশি লস হয় নাকি দুর্নীতি সহ রাজনীতিবীদরা যতো আকাম কুকাম করে ঐগুলাতে দেশের ইমেজ লস বেশি হয়? এইসব তুচ্ছ বিষয় নিয়ে প্যাচাল না পেরে ঐগুলান থামান।দেখি কতো দেশপ্রেম অাপনার।
১৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৩
তামজীদ বলেছেন: ভালো কথা বলেছেন, "দুর্নীতি সহ রাজনীতিবীদরা যতো আকাম কুকাম করে" সেইটা অনেক আগের থেকেই চলে আসছে, আর সেইটা সব দেশেই আছে! এখন সেইটা থামানোর জন্য যেইটা বর্তমানে অনুচিত হচ্ছে সেই চোখ বন্ধ করে থাকি নাকি? এই সব রঙ্গ রসে দেশে ইমেজ কি হয় সেই বাইরে এসে অনুধাবন করেন! উপরের সোহানী যে মন্তব্যটা করেছেন সেই পড়ে দেখেন, নিজেদের সম্মান কোথায় যায় তাহলেই বুঝবেন! আর আপনাকে কি বলবো! আপনি দেশপ্রেম আর প্রতিবাদ দুইটার খিচুড়ি বানায় ফেলসেন!
১১|
১৭ ই মে, ২০১৩ রাত ১১:১৩
শিপু ভাই বলেছেন:
আমি কৌতুকটা শুনি নাই। ![]()
এখন আর গালিগালাজ করে কি হইব!!! আর যেন এরকম না করে সেটা বুঝলেই হবে। অন্যরাও এতে শিক্ষা পাইল। বিদেশের বাড়ি গিয়া অনুষ্ঠান করতাছে- এইটা ভাল কথা। সে যেকোন ভাবেই হোক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতাছে। সেক্ষেত্রে তার অবশ্যই সচেতন থাকতে হবে কথাবার্তায় ও আচরনে এবং দেশের যাতে সুনাম হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ রাত ৮:৫১
সোহানী বলেছেন: ঠিক এই কথাটাই আমি সবসময় বলে থাকি। আমরা যখন অতি শিক্ষিত লোকেরা ড:ইউনুসকে নিয়ে ব্লগ বা ফেইসবুকে বাজে কথা লিখি তাতে যে আমাদের সম্মান মোটেও বাড়েনা এটা বোঝার বুদ্ধি আমাদের কবে হবে। একবার সুইজারলেন্ডে কয়েকজন ইন্ডিয়ানদের সাথে পরিচয় হয়েছিল তাদের বা্ংলাদেশ সম্পর্কে ধারনা দেখে খুবই মন খারাপ হয়েছিল।