নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনার কাল্পনিক আকিঁবুকি

সবকিছু অন্ধকার হতে শুরু , অন্ধকারেই শেষ...

তামজীদ

গালাগালি দিতে চাইলে - fb.com/kaalponeek

তামজীদ › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসের কিছু অংশ

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১

গত কিছুদিন ধরেই দেখছি অনেক ছোট ভাই/বোনেরা মুক্তিযুদ্ধে আসলেই কিছু হয়েছিলো নাকি সেটা নিয়ে সন্দিহান!!! সেটাই স্বাভাবিক, তাদের আশেপাশে কিছু মানুষ নামের পশু অনবরত তাদের ভুল বুঝিয়ে যাচ্ছে। তবে একটা কথা বলা যায় "IN THE AGE OF INFORMATION IGNORANCE IS A CHOICE"। তাই ইন্টারনেট থেকে তথ্য পাবার কিছু গাইড লাইন আমি দিয়ে দিলাম, যাদের আসলেই সন্দেহ নিরসনে আগ্রহী, তারা এইভাবে খুঁজে দেখতে পারে। আর যারা একেবারেই এ ব্যাপারে অজ্ঞ থাকবে বলে পণ করেছে, তাদের জন্য রইলো করুণা, কারণ এরা নষ্ট হয়ে যাওয়া প্রজন্ম, সোজা কথায় যাকে বলে "গারবেজ"।



* প্রচুর পড়ুন। পড়ার বিকল্প নেই! পড়ার জন্য নিচে কিছু বইয়ের নাম দিলাম। গল্পের বই দিয়ে শুরু করতে পারেন। সেই জন্যে আমার বন্ধু রাশেদ, বা স্মৃতিকথা একাত্তরের দিনগুলি পড়তে পারেন।



* গুগলে গিয়ে ইমেজ সার্চ দিন "1971+Bangladesh+ Genocide দিয়ে"। দেখবেন এখন প্রচুর পেপার কাটিং পাবেন।



* ইউটিউবে রাজাকারদের কনফেশন দেখুন। ১৯৭১ এর ধারন করা ভিডিও ক্লিপস পাবেন। এ সম্পর্কে বানানো মুভি/ডকুমেন্টরি দেখুন। মুক্তির গান ও মুক্তির কথা এ ব্যপারে আপনাকে সাহায্য করতে পারে। জহির রায়হানের "স্টপ জেনোসাইড" দেখুন।



* ব্লগ পড়ুন। দেখবেন প্রচুর বিশ্লেষন পাবেন। যা নিয়ে আপনার সন্দেহ সেইটাই ব্লগে গিয়ে সার্চ দিন। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে দুই লেখাই পড়বেন। তুলনা করে দেখবেন আপনার কাছে সত্য উন্মোচিত হবে। আপনি যুদ্ধের ভয়াবহতা দেখে শিউরে উঠবেন। এ বিষয়ে একটা লিংক দিতে পারি, যারা আসলেই জানতে চায় মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের কথা তারা নিচের লিংকটি দেখুন -

Click This Link



Click This Link



আপনি যদি বুঝেন, পাকিস্তানের বিপক্ষে, স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নিজের অজান্তেই নিয়ে নিবেন। শাহবাগ যাওয়া লাগবে না , নিজের ঘর থেকেই আপনি আন্দোলনে ঝাপায় পড়বেন। আপনার আশেপাশে লোক যা ইচ্ছা বলুক। ৩৫ বছর আমাদের ইতিহাস বদলানোর চেষ্টা হয়েছে, কিন্তু ইন্টানেটের জন্য তা আজ উন্মক্ত! কিন্তু তার আগে নিজে প্রশ্ন করুন আপনি জানতে চান নাকি অন্ধকারে থাকতে চান? পড়ুন, জানুন।



* কিছু বইঃ

আমার বন্ধু রাশেদ - মুহাম্মদ জাফর ইকবাল

একাত্তরের দিনগুলি বাংলাদেশী -জাহানারা ইমাম

আমি বীরাঙ্গনা বলছি৷ - নীলিমা ইব্রাহীম



* একাত্তরের চিত্রঃ Click This Link



* ১৯৭১ এর উপর ব্লগ - http://1971-bangladesh.blogspot.com/



* রেফারেন্সঃ মুক্তিযুদ্ধের ইতিহাস http://www.liberationwarbd.org/



* STOP GENOCIDE http://www.youtube.com/watch?v=hauRsDJDm4Q





প্রশ্ন থাকলে মেইল করুন facebook.com/kaalponeek

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.