| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতুর রাজা বসন্ত কাল
রূপ লাবন্যে অনন্ত কাল,
পালা বদল বনে বনে
কোকিল ডাকে কুহু তানে ॥
মেঘের ঘটা আকাশ পানে
শীত ঋতু ইতি টানে,
লাল পলাশের ঘন বনে
সূর ছড়ায় দোয়েলের গানে ॥
রবি শস্য মৌরি ফুল,
আম্র কাননে আমের মুকুল,
বনে বনে ফোটে ফুল
ফুলের গন্ধে ভ্রমর আকুল ॥
মৃদু মৃদু দক্ষিনা বাতাসে
মাটির কোলে জোয়ার আসে
চঞ্চল মৌমাছি আনন্দে উল্লাসে
সবুজ শ্যামল বাংলাদেশে ॥
©somewhere in net ltd.