নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" নব দিগন্ত "

" নব দিগন্ত " › বিস্তারিত পোস্টঃ

আত্ম শুদ্ধি

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭



অসৎ পথ ত্যাগ করে

সৎ পথ ধর,

সৎ পথে মানিক আছে

দেরি কেন কর।

দোষ দিয়ে লাভ কি

দোষ করে সবাই,

ছোট বড় নিজের দোষ

নিজে দেখা চাই।

নিজ গুনে দোষ দেখে

কর নিজের বিচার,

সৎ নীতি সৎ প্রীতি

চির ভাস্বর।

দোষ গুন নিয়ে মানুষ

জন্ম গ্রহন করে,

সুশিক্ষা সৎ চিন্তা

খুঁজে নিতে পারে।

আত্ম দর্শনে সত্য দর্শন

জ্ঞানি লোকের কথা,

আত্মার সহিত যুদ্ধ কর

ঘুঁচবে দুঃখ ব্যাথা।

পবিত্র আত্মা পবিত্র মন

স্বর্গের মহামনি,

আপন আপন গড়ে তোল

সুন্দর জীবন খানি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.