| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাল পুকুরের উত্তর পাড়ে
দাদুর বৈঠক খানা
সকাল বিকাল সভা বসত
সবার ছিল জানা ॥
কেন তারা বসত জান
দাদুর বৈঠক খানা,
ধুম পানের ধূম ধাম
হুকা তামাক টানা॥
রূপ কথার গল্প দিয়ে
করত সভা শুরু,
সবার চেয়ে বক্তা ছিল
দেওয়ান গঞ্জের নুরু ॥
নুরু ছিল গল্প তরু
রূপ কথার রাজা,
কেরু মেরু দুই ভাই
ডুগি তবলা বাঁজা ॥
শেষ বেলা দাদুর পালা
উঠে মাজা কসে,
কবি আর পাঁচালির সুরে
শুনতো সবাই বসে ॥
ছড়া ছন্দ নাচে গানে
ভরে দিত শেষে,
গাঁয়ের বধু কিশোর কিশোরি
জমতো সবাই এসে ॥
এমনি ভাবে দাদুর বৈঠক
চলত অবিরাম,
দাদু নেই বৈঠক নেই
আছে শুধু গ্রাম ॥
২|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আরজু পনি বলেছেন:
দারুন ছন্দের কবিতা/ছড়াতো!
৩|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
ইলেভেন্থ আওয়ার বলেছেন: সুন্দর ছড়া। ভালো লাগলো।
৪|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
ভালো লাগলো।
৫|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
ভাস্কর দে বলেছেন: ভাল হয়েছে...
৬|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
শান্তা273 বলেছেন: দারুন ছন্দ!
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
মাহী ফ্লোরা বলেছেন: বাহ! খুব ভাল লাগলো।