| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টি তোমার সত্য প্রভু
সত্য প্রানী কুল,
সত্য তোমার শান্তির বাণী
সত্য নবী রছুল।
সত্যের মাঝে বসত করে
মহৎ মহাজন,
মহা সত্যের নেই পতন
সত্য চিরন্তন।
সত্যের আদর কমে নাই
নিখিল ভূবনে,
সত্য দেয়না মিথ্যার আস্রয়
জ্ঞানীর জীবনে।
যেমন কর্ম তেমন ফল
হয়নি নিষ্ফল,
সত্য রূপে সৎ লোক
থাকে অবিচল।
সত্য জনম সত্য মরন
ক্ষনিক খেলা ঘর,
সত্য জগত সত্য বিপর্জয়
আসে ধরা পর।
সত্য জ্ঞান করলে দান
মরে অমর হয়,
জ্ঞান ভান্ডার হবেনা ক্ষয়
জয় জগত ময়।
©somewhere in net ltd.