নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" নব দিগন্ত "

" নব দিগন্ত " › বিস্তারিত পোস্টঃ

শ্রেষ্ঠ উপহার

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪



মন মহাজন মনের ঘরে,

যুগ যুগান্তর বসত করে।

মন কি বস্তু কোথায় থাকে,

কিরূপে কোথায় কেউ কি দেখে?



তীক্ষ গতি মনের শক্তি;

আলোর চেয়েও মনের গতি।

মনের দাসও আমরা করি,

চোখের পলকে ভূবন ঘুর।



আত্ম দর্শনে সত্য দর্শন,

সত্য করে মনকে ওজন।

লাভ লোকশান মনই করে,

মাটির দেহ খেটে মরে।



বেথা বেদনা দেহের পরে,

মন শুধু অনুভব করে।

সৃষ্টি মনের কোথা থেকে

সৃষ্টি কর্তা খবর রাখে।



লাগাও মন ভাল কাজে,

চেষ্টা কর সকাল সাঁজে।

মনের চেয়ে বড় উপহার,

পায়নি কোন জীবে আর ॥



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.