| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের দুটি পথ ভাল আর মন্দ,
মন খুলে দেখ থাকে যদি মন্দ।
মনে যারে চায় তারে খুঁজে পায়,
সুচিন্তা সৎশিক্ষায় দূয়ারে পৌছায়।
পরিবার পরিজন দাও পাঠে মন,
ন্যায় অন্যায়ের করুক অন্নেশন।
কাঠ পুড়ালে আগুনে হয় অঙ্গার,
পাপে পুড়ে মন হয় ছার খার।
গোক্ষরা পাইলে সুযোগ করে দংশন,
নিঃশ্বাস বন্দ হয়ে আত্মা করে পলায়ন।
মাটির দেহ রইল মাটিতে তখন উপায় কি?
মাটির দেহ মাটির ঘরে মাটিতে রাখি।
ভাবরে পোড়া মন কে কত খানি আপন,
দল বেঁধে মাটির গুহায় দিল বিসর্জন।
সঙ্গি তোমার আপন কে ছাড়ল দুদল,
পাপ পূন্য এক হলে সঙ্গি হল চিরস্থল।
ভাল মন্দ ফলাফল, কর হিসাব একাল,
শান্তি অশান্তি কে দেখবে পরকাল।
দাও খোদা সেই মন সেই বল,
এক মুহুর্তে না দেখিলে হয়ে যাবে রশতল।
হে খোদা! সে পথে চালাও এ বান্দায়,
তিলে তিলে সঞ্চয় হোক আমল নামায়।
অবুজ বান্দারে রাখিও তুমি স্মরণ।
মায়ের কোলে শিশু ঘুমায় যেমন ॥
©somewhere in net ltd.