| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা দেশের মানুষ আমি
বাংলা আমার ভাষা,
এই ভাষাতে মিটায় আমার
মনের সকল আশা।
ভাষা আমার মনের বল
ভাষা আমার গান,
মায়ের ভাষা সবার আশা
জুড়ায় সবার প্রান।
রফিক সফিক ছালাম বরকত
ভাষার শহীদ বীর,
বাহান্নের একুশে রাজ পথে
দিয়ে ছিল শীর।
বাংলার পনের কোটি সন্তান
ভুলেনি তাদের কথা,
একুশের শহীদের তাজা রক্ত
মুছে যায়নি বৃথা!
প্রকৃতির কোলে ফোঁটা ফুল
শিমুল লাল গোলাপ,
বাংলায় নিয়ে আসে একুশ
ব্যাথিতের সংলাপ।
অকালে ঝরা ফুলের কলি
জাতির নয়ন মনি,
বাংলা মায়ের অশ্র“ দিয়ে
ঘুচিয়ে দেয় গ্লানি।
মহান একুশ, বাঙ্গালির জীবনে
জাগায় প্রান স্পন্দন,
ভাষার শহীদের অমর আত্মা
করুক স্বর্গে গমন ॥
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: আমার মুখে অ আ ১২
প্রথম বুলি শেখা
বীর শহীদ ভাইদের
বুকের রক্তে লেখা
তাদের প্রতি অনন্ত শ্রদ্ধা
আর পোস্ট দাতাকে শুভকামনা