নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" নব দিগন্ত "

" নব দিগন্ত " › বিস্তারিত পোস্টঃ

নিজের কাজ

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১



বাড়ীর আঙ্গিনা সবুজ ক্ষেতে

ভরাও আস পাশ,

হাজা মজা পুকুর দিঘী

কর মাছের চাষ।

শক্তি পাবে সাহস পাবে

বাড়বে মনের বল,

ঘর সংসার সুখের হবে

বেজায় কোলাহল।

রঙ বেরঙ ফুল সজ্জায়

সাজাও গৃহাঙ্গন,

ফুলের গন্ধে মেতে উঠবে

গৃহ বধুর মন।

নিজের কাজ নিজে কর

বেশী আনন্দ পাবে,

তোমার হাতের কাজ দেখে

পড়শীর উৎসাহ যোগাবে।

স্বনির্ভর দেশ, নতুন পরিবেশ

শহর নগর বন্দরে,

নিজের ভাগ্য নিজে গড়ো

হাতকে শক্ত করে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

রিওমারে বলেছেন: কবিতার ছন্দের মধ্য দিয়ে একদম বাস্তব কথা গুলো বলে দিয়েছেন। আমাদের দেশের মানুষ গুলো খুব অলস। সবাই নিজ নিজ প্রয়োজন টুকু মেটানের চেষ্টা করলে দেশ সনির্ভর হয়ে উঠে। এক হালি ডিমের দাম ৪০টাকা হয় না । সবাই বিনা পরিশ্রমে খেতে চায়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.