নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে আমার দেশ

আপনাদের ভালোবাসাই আমার একমাত্র পুঁজি । সবাই আমার জন্য দোয়া করবেন এই আশা নিয়ে আমার এই পথ চলা ।

ইন্ট্রোভার্টেড ধ্রুব

আস-সালামুয়ালাইকুম সবাইকে আমার ব্লগে স্বাগতম।। সুস্থ মানসিক বিকাশের অঙ্গীকার নিয়ে আমার এই ব্লগ লিখার শুরু। সবাই আমার জন্য দোয়া করবেন।

ইন্ট্রোভার্টেড ধ্রুব › বিস্তারিত পোস্টঃ

৭৫-৮৫ বছরের জুতা চোর

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

কিছুদিন আগে সকালে ফজরের নামাজ পড়ে খুব চা খেতে ইচ্ছা করছিলো। কখনো সকাল বেলা চা খেতে ইচ্ছা করে না, কিন্তু কি মনে করে যেন সেদিন চা খেতে ইচ্ছা করছিলো। বের হয়ে গেলাম হোটেল অথবা রাস্তার পাশের টঙ্গের চা খাওয়ার জন্য। আমার কাছে সচরাচর কেউ ভিক্ষা চাইলে আমি ভিক্ষা দেইনা। এর পিছনে যথেষ্ট যুক্তিসংগত কারন আছে, সে যাই হোক যার জন্য আমার এই স্ট্যাটাসটা লিখা তার কথা বলি। আনুমানিক তার বয়স হবে ৭৫ থেকে ৮৫, বয়সের ছাপ তার প্রতিটা অঙ্গে প্রকাশ পাচ্ছিলো। ভালো করে হাঁটতেও পারছিলো না। দেখে খুব মায়াও লাগলো। বৃদ্ধ আমার কাছে হাত ইশারা করে কিছু বললো,বুঝার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। হাত বাড়িয়ে তাকে ৫ টাকার একটা নোট দিলাম,কিন্তু তিনি ফিরিয়ে দিলেন।নিজে নিজেই লজ্জা পেলাম। চা খাওয়া শেষ চলে আসবো এমন সময় ৩/৪ জন লোক হুড় মুড়ি করে ঐ বৃদ্ধ লোকটির দিকে আসলো। অবচেতন মন বলে উঠলো কিছু একটা ঘট্ তে যাচ্ছে। দাঁড়িয়ে গেলাম। বুঝার চেষ্টা করলাম কি হয়েছে।ঐ ৩/৪ জন লোক বৃদ্ধ লোকটিকে ২/৩ টা চড় মেরেও দিলো। এরপর যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বৃদ্ধ লোকটি কেঁদে দিলো, কিন্তু হায়রে বয়স !!! যৌবন কেঁড়ে নিলি, সাথে সাথে চোখের পানিও কেঁড়ে নিলি। এক ফোঁটা কি দুই ফোঁটা পানি বের হলো চোখ দিয়ে তার। এরপর কোন কথা ছাড়াই বৃদ্ধ লোকটি তার বগলের পুটলি থেকে এক জোড়া নতুন গ্যালারি এপ্যাক্সের জুতা বের করে দিলো। নিজের চোখ কে বিশ্বাস করতে ইচ্ছা করছিলো না। জুতা পেয়ে মানুষগুলো বৃদ্ধলোকটিকে আর মারলো না। গালি গালাজ করে চলে গেল। আমি বৃদ্ধ লোকটির দিকে তাকালাম।দেখি মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহ যেন বৃদ্ধের চোখের পানি আমার চোখে নিজ হাতে ঢেলে দিলেন।হাত বাড়িয়ে দিলাম তাকে সাহায্য করার জন্য, এক গ্লাস পানি এগিয়ে দিলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে পানির গ্লাস রেখে হেঁটে চলে গেলেন। দূর থেকে তার চোখ মুছার দৃশ্য দেখলাম।আর চিন্তা করলাম তিনি আমার দেয়া পানির গ্লাস রেখেদিলেন কেন?? আমিতো তাকে মারিনি… আমার কেন এতো খারাপ লাগলো ?? আমার দেয়া ৫ টাকার নোট নেয়নি বলে?? কি জানি হয়তো অভিমান করেছেন আমার উপর, ঐ মানুষগুলোর উপর… হয়তো এই জগৎ সংসারের উপর, যে জগৎ সংসার তাকে ৭৫-৮৫ বছরের জুতা চোর বানিয়েছে… আর লিখতে পারছি না আমি……কেন মানুষ হলাম ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.