| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা ঘাম!
হেমন্তের দুপুর গড়ানো
সর্পিল তরল
জ্যান্ত জলজ্যান্ত
ভয়ের দুরন্ত শীতে
মাঠে ময়দানে রোদে পুকুরের ঘাটে
বটবৃক্ষ তলে
ভুতুরে বাতাস যদি বয়
ঘাড়ে কী গর্দানে
জামার আস্তিনে
দর দর নামে
ক্লান্তির দেউরি বেয়ে
ঘাম
তোমাকে প্রথম দেখা
হাতের তালুতে পিচ্ছিলতা
যতোবার চেয়ে চেয়ে দেখি
বর্ষার মেঘের আড়ালেও
ভিজে উঠি ঘেমে
ভোরের শিশির জমে বুকে
চিবুকের ঘাসের উঠোনে
আজো ঘাম বেয়ে বেয়ে নামি
আমার অস্তিত্বে ঘুমে জাগরণে
নামি জনঝোপে
আকাশে আকাশে
পূর্ণিমার ঘোরে
আহা ঘাম!
তোমার ভ্রুকুটি দেখে
এতো এতো ঝরে
শীতল সূর্যের ভোরে
শরীরে সাগর নেমে আসে
শিরার শিশির
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৪
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভালো লাগলো।