নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিললুর রহমান \nকবি, প্রাবন্ধিক, চিকৎসক

কবি, প্রাবন্ধিক, চিকিৎসক

› বিস্তারিত পোস্টঃ

তুমি সেই মা পাখি // জিললুর রহমান

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫

ভাবছো, তুমি সেই মা পাখি
যত্নে লালন করো ছানা
দানা
তুলে দিচ্ছো ঠোঁটে
মুখে
স্বেদবিন্দু জমে
গন্ডদেশে নাকে

তুমি ওড়ো, উড়ে যাও
উড়ে উড়ে নিয়ে আসো
খাবারের কুটো
পোনাদের নিয়ে মাতো
হাসো
ভালোবাসো

নিংডে নিচ্ছে
হাঁড় মজ্জা
স্বপ্ন
ভবিষ্যত
নিংড়ে নেয়
কলহাস্য

তবু শূন্য
শূন্যতা তোমাকে ডাকে
হাহাকারে
ছানার ডানার দিকে চেয়ে
বুক হু হু করে

কোন ফাঁকে
উড়ে যাবে ছানা
গৃহকোণ খালি শুধু
পড়ে থাকবে
ধান
ঘামগন্ধ
স্বেদবিন্দু
স্মৃতি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: এটাই প্রকৃতির নিয়ম...........ভালোলাগা জানিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.