| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌমিতা:
“একদিন একটি সুন্দর প্রজাপতি অনেক ফুলের মাঝে একা একা উড়ে উড়ে খেলা করছিল। কোন এক অজানা কারনে তার মন ছিল খুবই উৎফুল্ল, আনন্দের ভাগ দিতে তাই ছুটে এসেছিল বন্ধু ফুলদের উঠোনে। নেচে নেচে মনের কথা বলছিল ও একমনে। কখন যে বেলা গড়িয়ে গেল কে জানে!
হঠাৎ কোথা থেকে একদল দুষ্টু ছেলে ছুটে এল। প্রজাপতির নানা রঙের নেশায় পেল হয়ত ওদের। চুপি চুপি ওরা ধরে ফেলল ছোট্ট প্রজাপতিটিকে। ধরেই কি অট্টহাসি। পেয়েছি, ধরেছি তোকে। দুষ্টু ছেলে গুলো কিছুক্ষন প্রজাপতির ডানায় সুতো বেধে খেলল। তারপর খুব জোরে ধরে প্রজাপতিটির ডানা দুটো ভেঙ্গে দিল। ওদের খেলা শেষ হলে ওরা ছোট্ট প্রজাপতিটাকে ফেলে চলে গেল। প্রজাপতির কান্নায় কষ্ট হল না ওদের। আহত প্রজাপতিটা অনেক চেষ্টা করলো উড়তে, বন্ধু ফুলদের ডাকতে... কিন্তু সে পারল না। সারারাত দাপাদাপি করলো ডানা ভাঙ্গা যন্ত্রণায়, অবশেষে ওর ছোট্ট দেহটাকে নির্জীব করে ওকে ছেড়ে গেল জীবন”।
এমন গল্প ছোটবেলায় গল্পের বইতে বা কোন না কোন ভাবে আমরা প্রায় সবাই শুনেছি। আজ ও প্রতি নিয়তই শুনে চলেছি, কিন্তু একটু অন্যভাবে। দুষ্টু ছেলেরা তাদের অবস্থান ধরে রাখলেও প্রজাপতির অবস্থানে চলে এসেছে রক্ত-মাংসের নারী। প্রজাপতির ও রক্ত আছে তবে তা হয়ত আজকাল দুষ্টু ছেলেদের মনরঞ্জনের জন্য যথেষ্ট নয়। যদি তাই হত তবে প্রতিদিন খবরের কাগজে ছাপা হতোনা ধর্ষণের মত নৃশংস, লজ্জাকর এবং ধিক্কারজনক খবর। কিছুদিন ধরে কিছু ঘটনা নাড়া দিয়েছে অনেকের মনে। কেউ প্রতিবাদ করেছে, কেউ করেনি। কেউ আবার সাহস পায়নি। আবার অনেকে দেখেও না দেখার ভান করে সব দোষ চাপিয়ে দিয়েছে আধুনিকতার উপরে।
কেউ আওয়াজ তুলেছে, কেউ তোলেনি......। এভাবেই মেরুদণ্ড হীন সমাজে দাড়িয়ে আছি আমরা। আমরা আধুনিক হয়েছি। যে যার জীবনকে আরও আধুনিক করে তুলতে ব্যাস্ত, তাই আর কিছুই দাগ কাটে না আমাদের সভ্য মনে। সভ্যতার আড়ালে সভ্য বেশধারী অসভ্যদের শাস্তি দিতে তাই এগোয় না কেউ। কেউ ভাবে না কালকে যে প্রজাপ্রতিটি ঝড়ে পড়তে চলেছে সে হয়ত হতে পারে নিজের আপন বা সবচেয়ে আপনদের একজন! হয়ত সে হতে পারি আমি...বা আপনি নিজে।
হয়ত কাল ও খবরের কাগজের পাতা খুলে আবার আমার চোখ ভিজবে জলে। হয়ত একই ধরনের কোন খবরে আপনি আপনার আদরের মেয়েটাকে স্কুলে পাঠাতেও ভয় পাবেন......। হয়ত কাল অথবা আমি যখন লিখছি তখন ই ডানা ভাঙ্গা যন্ত্রণায় কুঁকড়ে উঠছে কোন এক অসহায় নারী... হয়ত পরশু ফুলের বাগানে ঝড়ে যাবে আর একটি জড়সড় দেহ... জীবন, অতঃপর প্রজাপ্রতি।।
![]()
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯
মৌমিতা: বলেছেন: একমত। তবে আমার মনে হয় সচেতনতার সাথে সাথে মানসিকতার উন্নত পরিবর্তন ও প্রয়োজন।
২|
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
বিকেল বলেছেন: এখানে সচেতনতার চেয়ে প্রয়োজন মানসিকার পরিবর্তন । আমরা যদি আমারদের মানসিকতার পরিবর্তন না করি তাহলে শত সহস্র আইন করেও ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
মৌমিতা: বলেছেন: ভালো বলেছেন.... মানসিকতার পরিবর্তন না হলে শত সহস্র আইন করেও ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না । কিন্তু আমার মনে হয় আইন করার পাশাপাশি আইনের প্রয়োগ টা যদি যথাযথ ভাবে করা যেত তবে এমন কিছু করার আগে কিছুটা হলেও চিন্তা করত ঐ সব পাপির দল।
৩|
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
অপর্ণা মম্ময় বলেছেন: প্রজাপতির বর্ণিল রঙ জীবনে থাকা জরুরী তবে দুনিয়া কে রঙিন চোখে না দেখাই ভাল। প্রয়োজনমত নিজেকে শক্ত করে গড়ে তোলা দরকার।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫
মৌমিতা: বলেছেন: যতই কালো চশমা চোখে চাপানো হোক না কেন, দুনিয়া কিন্তু রঙিন ই থাকে। শুধু ধূসর হয়ে যায় কিছু জীবন ... আর কতটা শক্ত করা যায় নিজেকে???
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
অন্য জীবন বলেছেন: সমাজের মানুষগুলো যদি সচেতন হয়, তাহলে এ অবস্থা থেকে বেরুনো সম্ভব।