| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌমিতা:
হঠাৎ বাড়ির জন্য মন কেমন করায় ছুটে এসেছিলাম আমার ছোট্ট শহর খুলনায়। তার একদিন পরই রায় ঘোষিত হল পরম শ্রদ্ধেয় (!) কাদের মোল্লার! বাবার মুখে খবর শুনে আমি হতবাক। এটা কেমন রায় হল! বাহ!
আমরা আর একবার হেরে গেলাম। আমাদের শহীদদের রক্ত আর একবার ঘৃণায় নীল হয়ে উঠলো। আর একবার অনেক স্বপ্ন দেখেও আমরা স্বাধীন ভূখণ্ডে পেলাম না ন্যায্য বিচার !
তবে আমার হতাশ মনে আশার আলো বয়ে এনেছে শাহবাগের জ্বলে ওঠা আগুন। এক একজন মানুষের বুক চিরে বেরিয়ে আশা আগুনের ফুলকি যেন আলোর মশাল নিয়ে আবার নেমেছে এক নতুন মুক্তিযোদ্ধায়। দেশের সর্বস্তরের জনগনের মিলিত কণ্ঠস্বর আমাকে অথবা আমার মত অনেককেই আবার স্বপ্ন দেখাচ্ছে স্বাধীন বাংলার ভূখণ্ডে ঘৃণ্যতম নরপশুদের যোগ্য শাস্তি দেখে যাওয়ার আশায়।
শাহবাগের মোড়ে জ্বলে ওঠা আগুন এখন ছড়িয়ে পড়েছে দেশের কোনায় কোনায়। সারা দেশের মত খুলনাতেও যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে সর্বস্তরের মানুষ গত কাল এক হয়েছিল শহরের পিটিআই মোড় এলাকায়। ছাত্র-ছাত্রীরা কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে নগরীর পিটিআই মোড়ে একত্রিত হতে থাকে। কিছুক্ষনের মধ্যেই এই আন্দোলনে অংশগ্রহন করতে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আর একবার যেন প্রমান করে দিল আমরা ভীরু নই, কাপুরুষ নই, নই কোন খেলার পুতুল। আমরা প্রতিবাদ করতে পারি, পারি ন্যায্য দাবীতে আলোর মশাল জ্বালাতে।
গত কাল খুলনায় কাদের মোল্লার বিচারের প্রতি বিক্ষোভ এবং কাদের মোল্লা সহ সব রাজাকারদের ফাঁসীর দাবীতে কর্মসূচী পালন করা হয়েছে। মোমবাতি প্রজ্বলন, প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি উত্থাপন, স্ট্রীট পেইন্টিং, ফাঁসীর দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ ইত্যাদি গত কালকের কর্মসূচীর অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও গান, আবৃত্তি এবং স্লোগানে মুখর তরুণ প্রজন্মের চোখে-মুখে ছিল মুক্তিযুদ্ধের চেতনা। যে চেতনা আজ দেশের কোনায় কোনায় প্রবাহিত হচ্ছে হাজারো মোমবাতির আলোর স্রোতে।
ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের প্রাণের দাবি জানানোর এই মঞ্চের নামকরন করা হয়েছে ‘নির্দলীয় গনমঞ্চ’ । আজও এই গনমঞ্চের কিছু কর্মসূচী রাখা হয়েছে।
স্থানঃ শিববাড়ির মোড়
সময়ঃ২ দফায় কর্মসূচী পালন হবে
“সকাল ১০টায়”- গণস্বাক্ষর সংগ্রহ, লিফলেট বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্দোলন
“বিকাল ৪:৩০ এ” – রোড শো এবং রাজাকারদের প্রতীকী ফাঁসী অনুষ্ঠিত হবে।
দেশ জুড়ে যে গণআন্দোলনের জোয়ার শুরু হয়েছে তার সফলতা এবং স্বাধীন ভূখণ্ডে দাড়িয়ে রাজাকার মুক্ত বাতাশে আনন্দের ডানা ঝাপটানোর প্রত্যাশায় সকল বাঙ্গালীর একাত্মতাবোধকে সাধুবাদ জানাচ্ছি, সেই সঙ্গে খুলনার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এই আন্দোলনে একাত্মতা জানানোর জন্য।
বাঙ্গালী...... তোমার সমবেত কণ্ঠস্বর আবার জানান দিয়েছে যে তুমি মুক্তিযোদ্ধার সন্তান। তোমার রক্তে ৭১ এর চেতনা, হৃৎপিণ্ডে ন্যায্য বিচারের ক্ষরণ। তুমি এগোও বাঙ্গালী। দেশের প্রতিটি ধুলিকনা ন্যায্য বিচারের অপেক্ষায়...............।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
মৌমিতা: বলেছেন: রাজাকারদের ফাসিঁ চাই
এর কোন বিকল্প নাই......
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
এসএমফারুক৮৮ বলেছেন: রাজাকারদের ফাসিঁ চাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
মৌমিতা: বলেছেন: ![]()
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
মহা ব্লগার বলেছেন: আসুন সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার
জীবনে এত খুশীর একটি দিন আসবে কখনও কল্পনা ও করিনি। আজ আমরা প্রমান করতে পেরেছি আমরা শুধু লাইক কমেন্ট করার নয় প্রয়োজনে মাঠেও নামতে পারি। মুখে নয় দেশের জন্য প্রয়োজনে আমরা ও আর একটি মুক্তি যুদ্ধ করতে পারি। আমাদের মাঝেই আছে লুকিয়ে মাহাথির, গান্ধী, লিংকন। আমরা তরুণ, আমরা সবই পারি। আমাদের দের দিকেই আজ তাকিয়ে আজ সারা দেশবাসী একটু সুবিচার পাওয়ার আশাই। জমাত, লীগ, বি এন পি সবাই আমাদের কে নিয়েই খেলা করে। আমরাই তাদের প্রধান আস্ত্র। ৪২ বছর কেটে গেল কেও কথা রাখিনি। আমরাই পারি দেশকে সত্যিকারের স্বাধীন করতে। জমাত, লীগ, বি এন পি নয় বরং সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার। শাহবাগ থেকেই আমরা আজ সত্যিকারের স্বাধীনতার ডাক দেব। আমরা আর কোনও দলের হাতিয়ার হতে চাই না। আমরা আজ সত্যিকারের একাত্তর এর হাতিয়ার। যাদের গর্জন শুনে সকল দুরনিতিবাজ দের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ আমার দেশ। ৩০ লক্ষ শহীদ কারো বাপ, কারো বর এর জন্য হইনি। হয়েছিল দেশটাকে সোনার বাংলা করার জন্য। সেদিনও আমরা তরুণরাই স্বাধীন করেছি এই দেশ। আমরাই পারি কোনও অপশক্তির কাছে মাথা নত না করে দেশটাকে সত্যিকারের স্বাধীন করতে। জানি আমরা এক হলে সমস্ত অপরাজনীতি এক হয়ে যাবে। এত ভেদাভেদ ভুলে তারা অস্তিত্ব রক্ষাই এক হয়ে আমাদের বিরুদ্ধে তাদের হায়েনা বাহিনী লেলিয়ে দিবে। আমরা ভঁয় পাই না। সারা দেশ আজ মুক্তি চাই, সত্যিকারের মুক্তি। সকল সন্ত্রাস, রাজাকার, ধর্ষণ, হত্যা, গুম, লীগ, বি এন পি, জামত থেকে তারা মুক্তি চায়। আমরাই পারি এনে দিতে পারি তাদের সেই মুক্তি। আসুন শাহবাগ থেকেই গড়ে তুলি এমন একটি মুক্তি বাহিনী যারা কারো বাপ, কারো বর এর জন্য নয় বরং দেশের মানুষের জন্য , দেশের উন্নয়ন এর জন্য কাজ করবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
মৌমিতা: বলেছেন: আমরা আর কোনও দলের হাতিয়ার হতে চাই না। আমরা আজ সত্যিকারের একাত্তর এর হাতিয়ার............
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
সমকালের গান বলেছেন: রাজনৈতিক দল গুলোকে এই আন্দোলনে সাথে চাই, কিন্তু তারা যেন অন্য কোন এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
রাজাকারদের ফাসিঁ চাই।
এর কোন বিকল্প নাই।