| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ বিলাস
তুমি ছেড়ে গেছ গতকাল আমি ছেড়েছি তারও আগে
![]()
আমায় কিছু স্বপ্ন দেবে
একগুচ্ছ ফুলের মত- সুবাস নেব
বুকটা ভরে; বেঁচে রব।
আমায় একটু স্বস্থি দেবে
একটু মুঠো- দাওনা তবে
একটুক্ষন ঘুমিয়ে রব।
আমায় একটু ভালোবাসবে- অল্পক্ষনে
শরীর ফেলে আত্না হব
শিশুরমত বুকের পরে।
আমায় তবে টাকা দিও
কিছুটাক্ষন নেশার ঘোরে- কাটিয়ে দেব।
আর না হোক
একটি ছোট নৌকা দিও
দূরের দেশে ভাসিয়ে দেব
সুখেই রব।
দাওনা এনে একটা কিছু
দাওনা প্রিয়
দেবেই না আর কিচ্ছুটিও- একটি ফোটাও
দাওনা তবে এক চিমটি বিষ এনে
মাইরি বলছি
আর চাবো না, জালাবো না আর তোকে
একটু শুধু বিদায় চাবো
বিদায় বেলায় এসে।
~~
১৬মে' ২০০২
রাতের বেলায়
ভাবের মেলায়
দুঃখ ভরে লেখায় ~~
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:২২
দুঃখ বিলাস বলেছেন: ভালো লাগল মন্তব্য পেয়ে।
ধন্যবাদ।
২|
০২ রা জুন, ২০১৪ রাত ২:৪১
শ্রাবণ জল বলেছেন: আমায় একটু স্বস্থি দেবে
একটু মুঠো- দাওনা তবে
একটুক্ষন ঘুমিয়ে রব...
সুন্দর।
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:২৫
দুঃখ বিলাস বলেছেন: দাওনা এনে একটা কিছু
দাওনা প্রিয়
দেবেই না আর কিচ্ছুটিও- একটি ফোটাও
দাওনা তবে এক চিমটি বিষ এনে
সত্যি বলছি আর জালাবো না......
৩|
০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:০৮
লিরিকস বলেছেন: +
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:২৬
দুঃখ বিলাস বলেছেন: ধন্যবাদ।
৪|
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:৪৩
শ্রাবণ জল বলেছেন: ব্যাপক গবেষণা শেষ করে নিউরন শান্ত হল এই মাত্র!
০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:২৬
দুঃখ বিলাস বলেছেন:
![]()
শুভেচ্ছা ।
৫|
০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আমায় একটা কমেন্টে দিবে
কিংবা একটা ভালজাগা
তবেই বোধ হয় স্বার্থক হবে
আমার এই রাত জাগা ।
বিষাদের কবিতা ভাল লাগলো ।
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:০১
দুঃখ বিলাস বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন সেলিম ভাই।
শুভেচ্ছা।
৬|
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪০
মিনুল বলেছেন: সুন্দর কবিতা।শুভকামনা রইলো।
০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৫০
দুঃখ বিলাস বলেছেন: ভালো লাগল মন্তব্য পেয়ে।
ধন্যবাদ।
৭|
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমায় এক কাপ চা এনে দেবে...
দাওনা এনে একটা সিগারেট !!!
আমায় কি তোমার ঠিকানা দেবে
দাওনা তোমার পরিচয়...
মাইরি বলছি
দাদা আর জালাবো না
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৩
দুঃখ বিলাস বলেছেন: হা হা হা
ভালো লিখেছেন।
অনেক ধন্যবাদ।
৮|
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৩৩
এহসান সাবির বলেছেন: ১৬মে' ২০০২ ...................!!!
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১৭
দুঃখ বিলাস বলেছেন: রাইট!!
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ রাত ১২:০২
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা +